এই কথা জানায় যে তারা দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে প্রস্তুত আছে, কিন্তু যাকাত দেয়া থেকে তাদেরকে অব্যাহতি দিতে হবে। যাকাত অস্বীকারকারীদের সংখ্যা ছিলো বিপুল। এ দিকে সেনাবাহিনীর প্রধান অংশ তখন উসামা ইবনে যায়িদের নেতৃত্বে রোমান সাম্রাজ্যের সীমান্ত অঞ্চল সিরিয়াতে। এমতাবস্থায় যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ করা সহজ ব্যাপার ছিলোনা। মাজলিসে শুরার অনেক সদস্য অবস্থার নাজুকতা দেখে তাদের দাবী দাওয়া মেনে নেয়া যায় কিনা, তা ভাবতে শুরু করেন। কিন্তু সিংহের মতো গর্জে উঠেন আবু বকর (রা)। তিনি বলেন, “আল্লাহ্র কসম, যেই ব্যক্তি রাসূলুল্লাহর সময়ে একটি বকরীর বাচ্চা যাকাত দিতো, আজ যদি সে তা দিতে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে লড়বো।” যাকাত প্রদানে অস্বীকৃতির মাঝে আবু বকর (রা) দেখেছিলেন আল্লাহ্র সার্বভৌমত্বের অস্বীকৃতি এবং আল্লাহ্র নির্দেশের প্রতি বৃদ্ধাংগুলি প্রদর্শন। আবু বকর (রা) মদীনার মুসলিমদেরকে যুদ্ধের জন্যে তৈরী হবার আহ্বান জানালেন। গড়ে উঠলো সেনাবাহিনী। সেনাপতিত্বের দায়িত্ব কীধে তুলে নিলেন আবু বকর (রা)। সহকারী সেনাপতিরূপে দায়িত্ব পালন করেন আলী ইবনে আবু তালিব (রা), যুবাইর ইবনুল আওয়াম (রা), তালহা ইবনে উবাইদুল্লাহ (রা) প্রমুখসাহাবাগণ। মদীনার অদূরে বিভিন্ন রণাংগনে যাকাত-অস্বীকারকারীদের সংগে তুমুল লড়াই হয়। যুদ্ধে পরাজিত হয় যাকাত অস্বীকার কারীদের বাহিনী। নিহত হয় তাদের সেনাপতি হাব্বাল। আবুবকর (রা) যাকাত--অস্বীকারকারীদেরকে কঠোর হস্তে দমন করায় এই ফিতনা বহুকাল পর্যন্ত মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। ১২ ইসলামের সোনালী যুগ www.pathagar.com
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।