যাকাত ব্যবস্থা সংরক্ষণ সালাতের পরে যাকাতের স্থান। রাসূলুল্লাহর (সা) যুগেই শুম্ঠু যাকাত ব্যবস্থা কায়েম হয়ে গিয়েছিলো। বিত্তবানগণ স্বেচ্ছা প্রণোদিত হয়ে রাষ্ট্রীয় বাইতুল মালে যাকাত জমা দিতেন। যাকাত আদায় ত্বরািত করার জন্য আল্লাহ্র রাসূল (স৷) হিজরী নবম সনের পহেলা মুহাররাম প্রত্যেক অঞ্চলের জন্যে স্বতন্ত্র আদায়কারী নিযুক্ত করেন। যাকাত আদায়কারীদের বিশিষ্ট কয়েকজন হচ্ছেন (১) আদী ইবনে হাতিম তাঈ, (২) সাফওয়ান ইবনে সাফওয়ান, (৩) মালিক ইবনে উয়াইনা, (8) বারিদা ইবনে হাসিব, (৫) উববাদ ইবনে বিশর আশহালী, (৬) রাফে ইবনে মুকাইল, (৭) কায়েস ইবনে আসিম, (৭) আমর ইবনুল আস, (৮) যাহহাক ইবনে সুফিয়ান, (৯) বুশর ইবনে সুফিয়ান, (১০) যবরকান ইবনে বদর, (১১) আবদুল্লাহ ইবনুল্লাতিহ এবং (১২) আবু জাহাম ইবনে হ্যাইফা (রা)। এই সব আদায়কারী সাধারণতঃ সাময়িকভাবে নিযুক্ত হতেন। প্রয়োজনে তাঁদেরকে পারিশ্রমিক দেয়া হতো। বিত্তবানদের কাছ থেকে যাকাত আদায় করে তা অভাবগ্রস্তদের মধ্যে বন্টন করা হতো। যাকাত ব্যবস্থার মাধ্যমেই রাষ্ট্রের নাগরিকদের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য রক্ষিত হতো। অর্থনৈতিক প্রতিযোগিতায় যারা হেরে যেতো অনিশ্চিত ভবিষ্যতের দুর্তাবনায় তাদের অস্থির হতে হতো না। সালাতের মতো যাকাত ব্যবস্থা প্রবর্তিত রাখার জন্যেও খুলাফায়ে রাশিদীন কার্যকর পদক্ষেপ নিয়েছেন। যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত রাখার ক্ষেত্রে আবু বকরের (রা) অবদান সবচে’ বেশী। রাসূলুল্লাহর (সা) ইন্তিকালের পর অন্তরে যাদের ব্যাধি ছিলো তারা স্বরূপে আত্মপ্রকাশ করে। বনু আসাদ, বনু ফাজারা, বনু গাতফান, বনু সালাবা, বনু মুররাহ্, বনু আবৃস প্রভৃতি গোত্র আবু বকরের (রা) শাসনকালে যাকাত না দেয়ার সিদ্ধান্ত নেয়। এরা অস্ত্র সঙ্জিত হয়ে মদীনার চারদিকে এসে ছাউনী ফেলে। তারা প্রথমে আবু বকরের (রা) নিকট একটি প্রতিনিধি দল পাঠায় এবং ইসলামের সোনালী যুগ ১১ www.pathagar.com
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।