এক শীতে রাসূলুল্লাহ (সা) বাইরে আসলেন এবং একটি গাছের দু’টো ডাল ধরে নাড়া দিলেন। শুকনো পাতাগুলো ঝড়ে পড়লো। তিনি বললেন, "হে আবুযার, যখন কোন মুসলিম একাগ্ৰচিত্তে সালাত আদায় করে তখন তার গুনাহ এভাবে ঝরে পড়ে যেতাবে এই গাছের পাতাগুলো ঝরে পড়েছে।”-মুসনাদে আহমাদ। ‘রাজধানীর কেন্দ্রীয় মাসজিদ মাসজিদে নববীতে সালাত অনুষ্ঠিত হতো রাসূলের (সা) ইমামতিতে। শহরতলীর মাসজিদগুলোতে রাসুলের মনোনীত ইমামগণ ইমামতি করতেন। বিভিন্ন অঞ্চলে নিযুক্ত গভর্ণরগণ সেখানকার প্রধান মাসজিদে সালাতের ইমাম ছিলেন। রাসূলুল্লাহর (সা) ইন্তিকালের পর আবু বকর (রা) মাসজিদে নববীতে ইমামতি করতেন। আমীরুল মুমিনীন নির্বাচিত হবার পর উমার (রা) মাসজিদে নববীতে ইমামতি করতে থাকেন। তীঁর পরে এই দায়িত্ব পালন করেন উসমান (রা)। কুফায় রাজধানী স্থানান্তরিত করার আগ পর্যন্ত মাসজিদে নববীতে সালাতের ইমামতি করতেন আলী (রা)। কুফায় অবস্থান কালে সেখানকার প্রধান মাসজিদে তিনি সালাতের ইমাম ছিলেন। সেই যুগে মুসলিম যিন্দিগী থেকে সালাতকে পৃথক করে দেখার কোন উপায় ছিলনা। সালাতের জামায়াতে শরীক না হয়ে কারো পক্ষে মুসলিম বলে পরিচিত থাকা সম্ভব ছিল না। সেই জন্যে মুনাফিকগণও বাইরে মুসলিম পরিচয় বজায় রাখার জন্যে সালাতের জামায়াতে যোগদান করতে বাধ্য হতো। ১০ ইসলামের সোনালী যুগ www.pathagar.com
— Page 11 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.