সালাত ব্যবস্থা সংরক্ষণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে প্রধানতঃ যেসব কাজ করা হয় সেগুলোর উল্লেখ করে আল্লাহ্ সুরা আল-হাজ্জে বলেন, শ্তারা সেসব লোক যাদেরকে আমি দুনিয়ার কোথাও ক্ষমতাসীন করলে তারা সালাত কায়েম করে, যাকাত ব্যবস্থা প্রবর্তন করে এবং সুকৃতির আদেশ দেয় ও যাবতীয় দুষ্কৃতি থেকে লোকদেরকে বিরত রাখে।” রাসূলুল্লাহ্র (সা) শাসনকালে এই কাজগুলো সুশৃংখলতাবে পালিত হয়েছে। প্রথমেই ধরা যাক সালাতের কথা। ইসলামী যিন্দিগীতে সালাতের গুরুত্ব অপরিসীম। আল--কুরআনে আল্লাহ্ বলেন, “নিশ্চয়ই আমি আল্লাহ্। আমি ছাড়া কোন ইলাহ নেই। অতএব শুধু আমারই ইবাদাত কর এবং আমার স্বরণের জন্যে সালাত কায়েম কর।” ত্বাহা ।। ১৪ মসালাতের রক্ষণাবেক্ষণ কর, বিশেষ করে সর্বোৎকৃষ্ট সালাতের এবং আল্লাহ্র সামনে শিষ্টাচার ও আত্মসমর্পণের মূর্ত প্রতীক হয়ে দীড়াও।” আল-বাকারাহ।।২৩ আল্লাহ্র রাসূলও (সা) বিভিন্ন বক্তব্যের মাধ্যমে মুসলিমদের সামনে সালাতের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি সালাতকে ঈমান ও কুফরের মাঝে পার্থক্যকারী বিষয় বলে উল্লেখ করেছেন। রাসুলুল্লাহ (সা) একবার সাহাবাদেরকে বললেন, "যদি তোমাদের কারো ঘরের পাশ দিয়ে একটি নদী প্রবাহিত থাকে এবং সেই ব্যক্তি প্রতিদিন পাঁচবার গোসল করে তাহলে তার শরীরে ময়লা থাকতে পারে কি?” সাহাবাগণ উত্তর দিলেন "না, তার শরীরে ময়লা থাকতে পারে না।” রাসূলুল্লাহ (সা) বললেন, "এই অবস্থা পীচ ওয়াক্ত সালাতের। আল্লাহ্ এসব সালাতের বদৌলতে ব্যক্তির গুনাহ মিটিয়ে দেন।*- সহীহ মুসলিম, সহীহুল বুখারী ইসলামের সোনালী যুগ ৯ www.pathagar.com
— পৃষ্ঠা ১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।