৮৪ তাফসীরে তাবারী শরীফ দিনের সঠিক সন্ধান লাভের জন্য মু’মিন বান্দাদের মর্যাদা ইয়াহদীদের উর্ধ্বে অবস্থিত। ইয়াহ্দীর৷ সঠিক সন্ধান পায়নি! মুমিনদের ন্যায় ইয়াহুদীদের ওপর এদিনটি নির্ধারণ করার দায়িত্ব অর্পণ করার দায়িত্ব করা হয়েছিল কিন্তু তারা শনিবারকে জুমা'আ হিসাবে ধরে নিয়েছে। এজন্যই হযরত রাসূলুল্লাহ্ (সা.) বলেছেন, "আমরা পরবর্তীদের অগ্রবর্তী! তবে তাদেরকে আমাদের পূর্বে কিতাব দেয়া হয়েছে এবং আমাদেরকে তাদের পরে দেয়া হয়েছে। জুমা'আর দিন সম্বন্ধে তারা মতবিরোধ করেছে কিন্তু আল্লাহ্ তা'আলা আমাদেরকে সঠিক পথের সন্ধান দিয়েছেন। তাই ইয়াহুদীদের জন্যে পরের দিন এক খ্রীস্টানদের জন্য এরও পরের দিন নির্দিষ্ট হয়েছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিমি বলেছেন, "আমি শুনেছি যে রাসূলুল্লাহ্ (সা.) এরূপ বলেছেন। এরপর তিনি পূর্ণ হাদীস বর্ণনা করেন। আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেছেন, ‘আল্লাহ্ তা'আলা অনুধহপূর্বক মুসলমানদের সঠিক পথের সন্ধান দিয়েছেন। অথচ ইয়াহুদী ও খীস্টানরা মতভেদের আশ্রয় নিয়েছে।” তিনি আরো বলেন, হযরত “রাসূলুল্লাহ্ (সা.) বলেছেন, আমরা পরবর্তীরাই কিয়ামতের দিন অগ্রবর্তী হ্ব। আমরাই প্রথম জান্নাতে প্রবেশ করব। তাদেরকে আমাদের পূর্বে কিতাব দেয়া হয়েছে এবং আমাদেরকে তাদের পরে কিতাব দেয়া হয়েছে! তারা যেসব বিষয়ে মতভেদ করেছে, আল্লাহ্ তা'আলা অনুগ্রহ করে আমাদেরকে সে সব বিষয়ে সত্যের সন্ধান দিয়েছেন। অন্যান্য লোক এ ব্যাপারে আমাদের অনুগামী-পরের দিন ইয়াহুদীদের জন্যে এবং এরও পরের দিন খ্রীসষ্টানদের জন্যে জুমা'আ নির্ধারিত হয়েছে। পরবর্তী হাদীসে বর্ণিত ইবনে যায়েদ (র.) যা বলেছেন সে সম্পর্কেও ইয়াহুদী এবং খ্ৰীস্টানরা মতবিরোধ করেছে এবং সত্যের সন্ধান পেতে ব্যর্থ হয়েছে। ইবনে যায়েদ (র.) থেকে বর্ণিত, তিন বলেছেন, “মুসলমানদেরকে ইসলামের প্রতি আল্লাহ্ তা'আলা, পথ প্রদর্শন করেছেন এবং ইয়াহদী ও খ্রীস্টানরা সালাত সম্পর্কে মতবিরোধ করেছে। তাদের মধ্যে কেউ কেউ পূর্বদিকে মুখ করে সালাত কায়েম করে। আবার তাদের মধ্যে কেউ কেট বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত কায়েম করে। এরপর আল্লাহ্ তা'আলা আমাদেরকে পবিত্র- কা'বা গৃহের দিকে মুখ করে সালাত কায়েম করার জন্যে নির্দেশ দেন। তারা সিয়াম পালনেও মতবিরোধ করেছে। তাদের মধ্যে কেউ কেউ কোন একটি দিনের নির্দিষ্ট অংশে সিয়াম পালন করে থাকে। আবার কেউ রাতের নির্দিষ্ট অংশে সিয়াম পালন করে থাকে। আল্লাহ্ তা'আলা আমাদেরকে সঠিক পথের সন্ধান দিয়েছেন। তারা জুমা'আর দিন সম্বন্ধে মতবিরোধ করেছে। ইয়াহুদীরা শনিবারকে জুমা'আর দিন হিসাবে ধরে নিয়েছে। খ্রীস্টানরা রবিবারকে জুমা'আর দিন হিসাবে ধরে নিয়েছে। কিন্তু আল্লাহ্ তা'আলা আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছেন। ইবরাহীম (আ.) সম্পর্কে তারা মতভেদ করেছে! ইয়াহুদীরা বলেছে, ‘তিনি ইয়াহুদী ছিলেন।? খহীস্টানরা বলেছে, ‘তিনি খ্রীস্টান ছিলেন।’ আল্লাহ্ .তা'আলা এরূপ দোষারোপ থেকে তাঁকে নির্দোষ প্রমাণ করেছেন এবং তাঁকে একনিষ্ঠ মুসলমানরূপে আখ্যায়িত করেছেন। তিনি যে মুশরিক ছিলেন না তাও আল্লাহ্ রাব্বুল আলামীন Wwww.almodina.com
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।