৮২ তাফসীরে তাবারী শ্রী আল্লাহ্র নাফরমানী ও কুফরী করে তাদেরকে কঠোর শাস্তি, শোচনীয় পরিণতি ও চিরকালের জন; 'দোযথী হওয়ার ভীতি প্রদর্শন করা। আল্লাহ্ তা'আলা তাদের নিকট সত্যসহ কিতাব অবর্তীণ করেছেন যাতে মানুষের মধ্যে যে বিষয় মতভেদ সৃষ্টি হয়েছিল তার মীমাংসা হতে পারে। অত্র আয়াছে উল্লিখিত কিতাব দ্বারা তাওরাতকে বুঝানো হয়েছে। আর তাওরাতকে মীমাংসাকারী বলে আখ্যায়িত করা হয়েছে অথচ নবী ও রাসূলগণকে মীমাংসাকারী বলে উল্লেখ করা হয়নি যদিও প্রকৃতপন্ধে তাঁরাই ছিলেন বিচারক। কেননা তাওরাতের হুকুমের ভিত্তিতেই তাঁর! মীমাংসা করতেন। এ জন্যই তাঁদের স্থলে কিতাবকেই মীমাংসাকারী বলে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ্ তা'আলা বলেন, HES CL CEL rl Ce dba 989i Gail Yl ss GES Ly "যাদেরকে তা দেয়া হয়েছিল স্পষ্ট নিদর্শন তাদের নিকট আসার পরে, তারা শুধু পরস্পর বিদ্বেষবশত সে বিষয়ে বিরোধিতা করত।” (সূরা বাকারা ২১৩) এর দ্বারা বনী ইসরাঈদলের ইয়াহুদীদেরকে এখানে বুঝানো হয়েছে যাদেরকে তাওরাত এবং তাওরাতের জ্ঞান দেয়া হয়েছিলে। যাবতীয় নিদর্শন ও প্রমাণাদি পেশ করার পর তাদেরকে যে তাওরাত দেয়া হয়েছিল তারা ততে: মতভেদ করেছে অথচ এ কিতাব সত্য, এতে মতভেদ করার কোন অবকাশ নেই এবং এর শিক্ষার” বিপরীতে আমল করারও কোন যুক্তি নেই। এ সম্পর্কে আল্লাহ্ পাকের প্রেরিত নিদর্শন ও দলীলসফুহ্ : আসার পর তারা এতে মতভেদ করায় আল্লাহ্ পাক বনী ইসরাঈলের ইয়াহ্দীদের সম্বন্ধে সংবাদ দেন: যে তারা আল্লাহ্ প্রেরিত কিতাব, তাওরাতের বিরোধীতা করছে। তাদের কাছে. এর জ্ঞান আসার পর | তারা ইচ্ছাকৃতভাবে আল্লাহ্র আদেশ তথা তাঁর কিতাবের আদেশ সম্বন্ধে মতভেদ করেছে। এরপর আল্লাহ্ তা'আলা সংবাদ দেন যে, ইচ্ছাকৃতভাবে তাদের ভ্রান্তিতে পতিত হওয়া এবং আল্লাহ্র হুকুম অমান্য করে গুনাহগার হওয়া ছিল তাদের পরস্পরের বিদ্বেষবশত। অত্র আয়াতে উল্লিখিত ১+ এর » দ্বারা আল্তাহ্র কিতাব তাওরাতকে বুঝানো হয়েছে। উল্লিখিত আয়াতে বর্ণিত ৮% শব্দটি মাসদার। যেমন বলা হয়ে থাকে 55% £454 5% অর্থাৎ অমুক অমুকের প্রতি অন্যায় করেছে। অন্যায়ে আবার: অতিরিক্তও করেছে এমনকি সীমালংঘন করেছে। এজন্যেই যখন _ কোন ব্যক্তির যখন দীর্ঘ দিন যাবত আরোগ্য হয় না, যখন সাগরের পানি বেশী হয়ে যায় ও.উচ্ছবসিত হয়ে পড়ে, বৃষ্টি যখন মাটিতে পড়ে ও মাটি উর্বর হয়ে যায় তখন বলা হয়-॥১ 4 ০% অর্থাৎ প্রত্যেকটি অতিরিক্ত হয়েছে, সীমালংঘন করেছে। সুতরাং আল্লাহ্র বাণীর অর্থ হচ্ছে বনী ইসরাঈলের ইয়াহুদীরা - আমার নবীর নিকট প্রেরিত কিতাব সম্বন্ধে যে মতভেদ করেছে তা তাদের অজ্ঞতা প্রসূত নয় বরং তাদের মতভেদ ও বিরোধীতা এবং আল্লাহ্ তা'আলা হুকুমের অবাধ্যতা উপযুক্ত প্রমাণ প্রাপ্তির পর বিদ্বেষবশত প্রকাশ পেয়েছে-একজন থেকে অন্যজন নেতৃতৃ ছিনিয়ে নেয়ার এবং একজন অন্য জনকে ' পদানত করার' জন্যেই তারা তা করেছে । যেমন রবী (র.) থেকে বর্ণিত, "অত্র আয়াতে উল্লিখিত ‘যাদেরকে তা দেয়া হয়ে ছিল’ এর অর্থ হচ্ছে যাদেরকে কিতাব এবং কিতাবের জ্ঞান দেয়া হয়েছিল।” তিনি আরো বলেছেন, "অত্র আয়াতে : Wwww.almodina.com
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।