তাফসীরে তাবারী শরীফ ৪র্থ খণ্ড
/ ৪৭৯
📝 লেখা 📖 পিডিএফ

৫৮ হযরত রবী (র 4 থেকে বর্ণিত। তিনি, 4 ০3১১ ০65 24 ০৮৯ 5২ ০০৬ ০০ ও ‘মানুষের মধ্যে কেউ কেউ মহান আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আত্মবিক্রয় করে থাকে। এ আয়াত সম্পর্কে বলেছেন, "একজন মক্কা শরীফ নিবাসী মুসলমান হলেন। তিনি হযরত রাসূলুল্লাহ্‌ (সা.)- এর দরবারে এলেন এবং মদীনায় তয়্যিবাতে হিজরতের জন্য রওয়ানা হলেন। তখন মক্কা শরীফের ' অধিবাসিগণ তাঁকে বাধা দিল ও তাঁকে আটক করে ফেলল। তিনি তাদেরকে বললেন, 'আমি তোমাদেরকে আমার বাড়ী ও যাবতীয় সম্পদ দিয়ে দিব। আর আমার কাছে তোমাদেরকে দেবার মত কিছুই নেই। সুতরাং আমাকে তোমরা ছেড়ে দাও, যাতে আমি এ লোকটির (হযরত রাসূলুল্লাহ্‌ (সা.)-এর ) সাথে মিলিত হতে পারি। কিন্তু তারা তাকে ছেড়ে দিতে অস্বীকৃতি জানাল। তারপর তাদের মধ্য থেকে কেউ কেউ বলল। তাঁর কাছে যা কিছু আছে সব নিয়ে নাও এবং তাকে ছেড়ে দাও। তাই তারা করল এবং তিনি তাদেরকে তাঁর বাড়ী ও সমস্ত সম্পদ দিয়ে দিলেন এবং তারপর মদীনা শরীফের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে পড়লেন। তখন আল্লাহ্‌ রাব্তুল আলামীন মদীনা তয়্যিবাতে হযরত রাসূলুল্লাহ্‌ (সা.)-এর কাছে এ আয়াত নাযিল করেন, “মানুষের মধ্যে কিছু লোক মহান আল্লাহ্র সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আত্ম-বিক্রয় করে থাকে.....” যখন তিনি মদীনা শরীফের নিকটে পৌছলেন, তখন হযরত উমার {রা.) কিছু সংখ্যক সাহাবী সহকারে তাঁর সাথে সাক্ষাৎ করেন এবং হযরত উমার (রা.) তাঁকে বললেন, “ব্যবসায় লাভবান হলে।” তিনি বললেন, “আপনার ব্যবসায় যেন লোকসান না হয়।” আগন্তক বললেন, “কিসের ব্যবসার কথা বলছেন ?” হযরত উমার (রা.) বললেন, ‘আপনার সম্পর্কে কুরআনের অমুক আয়াত নাযিল হয়েছে।” অন্যান্য তাফসীরকারগণ বলেন, ‘এ আয়াতে প্রত্যেক বিক্রেতার কথাই বলা হয়েছে, যে মহান আল্লাহ্র ইবাদত, মহান আল্লাহ্র রাহে জিহাদ এবং সৎকাজের আদেশ প্রদানে নিজকে বিসর্জন দেয়। এ মতের সমর্থনে আলোচনা ৪ মুহাম্মদ (রা.} থেকে বর্ণিত, "হিশাম ইবনে আমির রা.) দুশমনের ওপর হালাল করেন এমনকি শত্রুদলকে খন্ডবিখন্ড করে ফেলেন। অন্যান্য সাহাবায়ে কিরাম. (রা.) বলেন,সে তার নিজকে. নিজে ধ্বংস করেছে। হযরত আবু হুরায়র! (রা.) কুরআনুল করীমের আয়াত তিলাওয়াত করেন, মানুষের মধ্যে কিছু লোক আল্লাহ্র সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আত্ম-বিক্রয় করে থাকে ।” হযরত মুগীরা (রা.) থেকে বর্ণিত, হযরত উমার (রা.) একটি সৈন্য দল প্রেরণ করেন। সৈন্যদলের সদস্যগণ দুর্গবাসীদের অবরোধ করে ফেলেন। তাদের মধ্য থেকে একজন সাহসী লোক : সামনে গেলেন এবং যুদ্ধ করে শহীদ হন! তখন অধিকাংশ লোকই বলতে লাগলেন, 'সে নিজেকে : ংস করেছে।’ হযরত মুগীরা রা.) বলেন, 'এ খবর হযরত উমার ইবনে খাত্তাব (রা.)-এর কাছে 5 পৌছলে তিনি বলেন, "এ ব্যক্তির প্রতি তাঁরা মিথ্যা আরোপ করেছে। আল্লাহ্‌ তা'আলা কি ঘোষণা দেননি? “মানুষের মধ্যে কিছু লোক মহান আল্লাহ্র সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আত্ম-বিক্রয় করে থাকে। ! মহান আল্লাহ্‌ তাঁর বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু।” i www.almodina.com

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।