৫২ তাফসীরে তাবারী শরীফ ফলে তাদেরকে তাদের কোন কোন কর্মের শান্তি তিনি আস্বাদন করান যাতে তারা ফিরে আসে)।* এরপর তিনি বলেন, “আল্লাহ্ তা'আলার শপথ” তোমাদের প্রত্যেকটি ধ্রাম ও জনপদ প্রবাহমান পানি ও সাগরের ওপর ভাসছে।” ‘হযরত মুজাহিদ (র.)-এর বক্তব্য যদিও আয়াতের সম্ভাব্য ব্যাখ্যা। কিন্তু হযরত সুদ্দী (র.)- এর বক্তব্য যা ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে তা প্রকাশ্য আয়াতের সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ । এজন্য: তাঁর ব্যাখ্যাই আমরা গ্রহণ করেছি।’ আয়াতের উল্লিখিত- ৬,511 এর অর্থ হচ্ছে শস্যক্ষেত্র। আর | জীবজন্তর বংশ সাধারণত এর পরে আসে। এজন্য আয়াতে ও পরে উল্লেখ করা হয়েছে। শস্যক্ষেত্র বিনাশের পন্থা হলো তা ভ্বালিয়ে দেয়া। হযরত মুজাহিদ (র.) যা বলেছেন, তাও গ্রহণযোগ্য ব্যাখ্যা হতে পারে। কেননা, পাপের দরুন আল্লাহ্ রাব্বুল আলামীন বৃষ্টি বন্ধ করে দেন এবং এভাবে পাপের কারণে পৃথিবীতে অশান্তি সৃষ্টি হয়। জীবজন্তু ও রাখালকে হত্যার মাধ্যমেও অশান্তি সৃষ্টি করা হতে পারে। অনুরূপভাবে জীবজন্তুর বধ নিপাতের ব্যাখ্যায় বলা যায় যে, বংশবৃদ্ধিকারী জীবজন্তুর হত্যার মাধ্যমে জীবজন্তুর বংশ নিপাত করা হয়ে থাকে। তাই হযরত মুজাহিদ (র.) যা বলেছেন তাও হতে পারে। যদিও প্রকাশ্য আয়াতের সাধে সামঞ্জম্যপূর্ণ নয়। : হযরত সুদ্দী (র.)-এর দেয়া ব্যাখ্যাটি অতি উত্তম। তবে হযরত সুদ্দী (র.) আরো উল্লেখ করেছেন যে, এ আয়াতে কারীমায় মুসমানগণের গাধা-খচ্চর হত্যা ও তাদের শস্যক্ষেত্র পুড়িয়ে দেয়ার বর্ণনা সম্পর্কেই নাযিল হয়েছে। কিন্তু, এ ব্যাপ্যারে এ আয়াত নাযিল হলেও এর দ্বারা ব্যাপাক অর্থ নেয়ার: অবকাশ রয়েছে। সুতরাং এর ব্যখ্যায় বলা যায়, যে ব্যক্তিই উক্ত মুনাফিকের অনুকরণ করে এবং ঘে। জীবজন্তুর হত্যা করা বৈধ নয় তা হত্যা করে কিংবা যে জীবজন্তু শর্ত সাপেক্ষে হত্যা করা বৈধ তা বিনা প্রয়োজনে হত্যা করে এসবই এ আয়াতের অন্তর্ভুক্ত। তা এরূপই কেননা, আল্লাহ্ তা'আলা কোন: কিছুকে এখানে বিশেষভাবে উল্লেখ করেননি বরং তা সাধারণভাবে উল্লেখ করেছেন। আমরা যা উল্লেখ করেছি-তা ব্যাখ্যাকারদের একদল ব্যাপক অর্থে উল্লেখ করেছেন। যাঁরা এ মৃত পোষণ করেন £ তামীমী (র.) ইবনে আব্বাস (রা.)-এর মতামত উল্লেখ করে বলেন, এখানে "অত্র আয়াতে উল্লিখিত (}.{ দ্বারা প্রত্যোকটি জীবজজ্তুর বংশকে বুঝানো হয়েছে। অপর এক সূত্রে তামীমী (এ: ইবনে আব্বাস (রা.) অত্র আয়াতে বর্ণিত, শস্যক্ষেত্র ও বংশ সম্পর্কে জিজ্ঞেস করায় তিনি বলেন, “শস্যক্ষেত্ৰ দ্বারা তোমাদের শস্যক্ষেত্রকে এবং বংশ দ্বারা প্রত্যেক জন্তুর বংশকে বুঝানো হয়েছে।” অপর সূত্রে তামীমী (র.) বলেন, “আমি ইবনে আব্বাস (রা.)-কে অত্র আয়াতে উ্নিখিষ শস্যক্ষেত্র ও বংশ সম্বন্ধে প্রশ্ন করায় তিনি জবাবে বলেন, “শস্যক্ষেত্র হল যা তোমরা আবাদ কর! আর বংশ হল প্রত্যেক জত্তুরই বংশ’ ।* www.almodina.com
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।