88 তাফসীরে তাবারী শরীফ নেককারগণ তাঁদের নেক কাজের'জন্যে পুরস্কার পাবেন। আর বদকারেরা তাদের বদ কাজের পরিণতি ভোগ করবে। মোট কথা, তোমাদের প্রত্যেকেই তার কৃতকর্মের ফল ভোগ করবে এবং তোমাদের উপর কোন প্রকার অন্যায় করা হবে না। আল্লাহ্ রাব্বুল আলামীন ইরশাদ করেন- Az A z EAE CS ME EIR A 2 <a 218A - 5 adi SC Dg s ANN ds Le 2 lie অর্থ £ “মানুষের মধ্যে এমন ব্যক্তি রয়েছে, পার্থিব জীবন সল্পর্কে যার কথাবার্তা আপনাকে চমৎকৃত করে এবং তার অন্তরে যা রয়েছে সে সম্পকে সে আল্লাহ্কে সাক্ষী রাখে। প্রকৃতপক্ষে সে কিন্তু ঘোর বিরোধী।” (সূরা বাকারা ২০৪) এ আয়াতে আল্লাহ্ তা'আলা মুনাফিকদের কিছু ছলচাতুরী ও দুহ্রর্মের প্রতি ই্ঘগিত করেছেন। আল্লাহ্ রাব্বুল আলামীন ইরশাদ করেন, হে মুহাম্মদ (সা.) ! কিছু কিছু লোক আপানাকে তার প্রকাশ্য কথাবার্তায় চমৎকৃত করছে এবং তার অন্তরে যা রয়েছে সে সম্বন্ধে সে মহান আল্লাহ্কে সাক্ষী করছে। অথচ, সে প্রকৃতপক্ষে ঘোরবিরোধী ও অসার বস্তু নিয়ে বিবাদ বিসম্বাদ করছে। উপরোক্ত আয়াতে করীমার শানে নুযুল সম্পর্কে তাফসীরকারগণ একাধিক মত প্রকাশ করেছেন। কেউ কেউ বলেন, এ আয়াত আখনাস ইবনে শুরাইক নামক মুনাফিকের কুকর্ম সম্পর্কে নাযিল হয়েছে। সে হযরত রাসূলুল্লাহ্ (সা.)-এর দরবারে আগমন করে প্রকাশ করে যে, সে ইসলাম ধহণ করার জন্য এসেছে। আর কসম করে বলে যে, সে শুধু ইসলাম ধহণের উদ্দেশ্যেই এসেছে এরপর সে হযরত রাসূলুল্লাহ্ (সা.)-এর দরবার থেকে বের হয়ে যায় এবং যাবার বেলায় মুসলমানদের সম্পদের প্রচূর ক্ষতি সাধন করে যায়। যাঁরা এ মত পোষণ করেন তাঁদের দলীল নিম্নরূপ ৪ হযরত সুদ্দী (র.) থেকে বর্ণিত, এ আয়াত আখনাস ইবনে শুরাইক সাকাফী সম্বন্ধে নাযিল হয়। সে ছিল বনী যুহমার মিত্রপক্ষের একজন সদস্য । সে মদীনা 'মুনাওয়ারাতে হযরত রাসূলুল্লাহ্ (সা) এর দরবারে আগমন করে ইসলাম গ্রহণের কথা প্রকাশ করে। হযরত রাসূলুল্লাহ্ (সা.) তার কথা: পসন্দ করেন। সে তখন বলে, "আমি শুধু মাত্র ইসলাম গ্রহণ করার জন্যেই এসেছি এবং আল্লাহ্ও ' জানেন যে,আমি সত্যবাদী ৷” এরপর সে হযরত রাসূলুল্লাহ্ (সা.)-এর দরবার থেকে বের যায় এবং : কয়েকজন মুসলমানের ক্ষেত-খামার ও গবাদি-পশুর পা কেটে দিয়ে যায়। তখন আল্লাহ্ তা'আলা ' পবিত্র কুরআনের এ আয়াত নাযিল করেন এবং বলেন, "যখন সে প্রস্থান.করে তখন সে পৃথিবীতে অশান্তি সৃষ্টির এবং শস্যক্ষেত ও জীব-জন্তুর বংশ নিপাতের চেষ্টা করে।” f এ আয়াতে উল্লিখিত ০5]! এ (ঘোর বিরোধী) এর অর্থ কঠিন বিরোধী। এ সম্বন্ধে সূরায়ে । হুমাযাতেও নাযিল হয়েছে, Bd 5 He 4 "দুর্ভোগ এঁ ব্যক্তির জন্য যে পশ্চাতে ও সম্মুখে: www .almodina.com
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।