প্রকাশকের কথা আল্হামদুলিল্লাহ্ ৷ আল্লাহ্ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে তাফসীরে তাবারী শরীফের বাংলা তরজমার চতুর্থ খণ্ড প্রকাশিত হল। কুরআন মজীদের ভাযা আরবী, তাই এর অর্থ, মর্ম ও ব্যাখ্যা জানার জন্য যুগে যুগে নানা ভাষায় কুরআন মজীদের অনুবাদ ও ভাষ্য রচিত হয়েছে। ভাষ্য রচনার ক্ষেত্রে যে সমস্ত তাফসীর শ্রন্থকে মৌলিক, প্রামাণ্য ও প্রাচীন হিসাবে গণ্য করা হয় তাফসীরে তাবারী শরীফ তার মধ্যে অন্যতম। এ তাফসীর রচয়িতা আল্লামা আবূ জাফর মুহাম্মদ ইবনে জারীর তাবারী ‘রহমাতুল্লাহি আলায়হি (জন্ম £ ৮৩৯ খ্ৰীষ্টাব্দ/২২৫ হিজরী, মৃত্যু £ ৯২৩ খ্রীস্টাব্দ/৩১০ হিজরী। কুরআন মজীদের ভাষ্য রচনা করতে গিয়ে প্রয়োজনীয় যত তথ্য ও তত্ত্ব পাওয়া গিয়েছে তা তিনি এতে সন্নিবেশিত করেছেন। ফলে এই তাফসীরখানা হয়ে উঠেছে প্রামাণ্য মৌলিক তাফসীর, যা পরবর্তী মুফাস্সিরগণের নিকট তাফসীর প্রণয়নের ক্ষেত্রে নির্ভরযোগ্য সহায়ক ধ্স্থ হিসাবে বিবেচিত হয়ে আসছে। এই তাফসীরখানা তাফসীরে তাবারী শরীফ নামে সমধিক পরিচিত হলেও এর আসল নাম ঃ “আল্-জামিউল বায়ান ফী তাফসীরিল কুরআন*”। পাশ্চাত্য দুনিয়ার পণ্ডিত মহলে এতিহাসিক এবং সমালোচনামূলক গবেষণার জন্য এই তাফসীরখানা বিশেষভাবে সমাদৃত। আমরা প্রায় সাড়ে এগারো শ’ বছরের প্রাচীন এই স্নগদ্বিখ্যাত তাফসীর গ্রন্থখানির বাংলা তরজমা প্রকাশ করার সুযোগ পাওয়ায় আল্লাহ্ তাংআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। ইন্শাআল্লাহ আমরা ক্রমান্বয়ে তাফসীরে তারারী শরীফের প্রত্যেকটি খণ্ডের তরজমা প্রকাশ করবো। বর্তমান খণ্খানির বাংলা তরজমায় অংশগ্রহণ করেছেন £ মাওলানা আ, ন, ম, রুহুল আমীন চৌধুরী, মাওলানা এ,কে,এম, আবদুল্লাহ্, মাওলানা গিয়াস উদ্দান ও মাওলানা সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন। আমরা তাঁদেরকে মুবারকবাদ জানাচ্ছি। সেই সঙ্গে এই খণ্ডখানি আমরা সর্বাত্মক চেষ্টা করছি নির্ভুলভাবে এই পবিত্র গ্ন্থখানা প্রকাশ করতে, তবুও এতে যদি কোনরূপ ভুলভ্রান্তি কোনো পাঠকের নজরে পড়ে, তবে মেহেরবানী করে তা আমাদের জানালে ইনশা আল্লাহ্ পরবর্তী সংস্করণে সংশোধন করে দেয়া হবে। Wwww.almodina.com
— পৃষ্ঠা ৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।