২৬৮ তাফসীরে তাবারী শরীফ স্ত্রীকে যা দিয়েছে যদি স্ত্রীর নিকট হতে তা ফিরে পাওয়ার উদ্দেশ্যে তাকে কষ্ট দেয়, আর স্ত্রীও ত| জানে। আর স্বামী যা দিয়েছে তা ফিরে পাওয়াও সে জন্য নির্যাতন করা আল্লাহর্ বিধান মুতাবিক হারাম। হযরত রাসূলুল্লাহ্ (সা.)-এর আযাদ করা ক্রীতদাস সাওবান ({রা.) হতে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ্ (সা.) ইরশাদ করেছেন, যে কোন মহিলা কোন কারণ ব্যতীত যদি স্বামীর নিকট তালাক চায়, তবে এরূপ মহিলার জন্য আল্লাহ্ তা'আলা বেহেশতের ঘ্রাণও হারাম করে দিয়েছেন। তিনি আরো ইরশাদ করেছেন, তালাক ধ্রহণকারী মহিলারা মুনাফিক! হযরত সাওবান (রা.) হতে (অপর সনদে) বর্ণিত যে, হযরত রাসূলুল্লাহ্ (সা.) ইরশাদ করেছেন, খোলাকারিণিগণ মুনাফিক মৃহিলা। হযরত উকবা ইবনে আমির জুহানী রা.) বলেন, হযরত রাসূলুল্লাহ্ (সা.) ইরশাদ করেছেন, “বিচ্ছিন্নতাকামী খোলাকারিণী মহিলাগণ মুনাফিক” সাওবান রা.) হতে (অপর সনদে) বর্ণিত আছে যে, হযরত রাসূলুল্লাহ্ (সা.) ইরশাদ করেছেন, যে মহিলা তার স্বামীর নিকট বিনা কারণে তালাক কামনা করে, তার জন্য বেহেশতের স্বাণও হারাম । হ্যরত সাওবান (রা.) হতে (অপর সনদে) অনুরূপ বর্ণনা রয়েছে। উপরোক্ত বর্ণনার প্রেক্ষিতে স্ত্রী-স্বামীকে ফিদ্ইয়া দানপূর্বক নিজেকে মুক্ত করার অন্যতম পন্থা হলো, এমন একটি পন্থা যাতে ক্ষতি ও গুনাহ্ রয়েছে। যা স্ত্রীর ওপরেই পতিত হবে। আর এ উদ্দেশ্য-সাধনে এমন পদ্থাও রয়েছে, যাতে ক্ষতি ও গুনাহ্ স্বামীর ওপরই বর্তাবে, স্ত্রীর ওপর নহে। আর এ পর্যায়ে এমন ব্যবস্থাও রয়েছে, যাতে তা উভয়ের ওপর বর্তায় এবং এমন প্রক্রিয়াও রয়েছে যাতে কারো ওপরেই ক্ষতি ও গুনাহ্ বর্তায় না। তাই বলা যাবে যে, যে ব্যবস্থায় তাদের উভয়ের কারোই কোন হক্ষতি নেই, তাতে কোন গুনাহৃও নেই। যে ক্ষেত্রে স্ত্রী-স্বামীকে বিনিময়স্বর্ূপ ফিদ্ইয়ার মাধ্যমে বিবাহ বন্ধন ছিন্ন করার উদ্যোগ ধৃহণ করেছে, সে ক্ষেত্রে স্ত্রী স্বামীকে ফিদ্ইয়া দেয়ার ব্যাপারে তাদের কোন গুনাহ্ নেই। আর সে প্রক্রিয়া হচ্ছে এই যে, তারা উভয়ে আশংকা" করেছে, তারা প্রত্যেকে তার প্রতিপক্ষের প্রতি আল্লাহ্ তা'আলার সীমা রক্ষা করতে পারবে না। কোন কোন আরবী ভাষাবিদ এ ক্ষেত্রে ধারণা করেছেন যে, এখানে দুই ধরনের হতে পারে। তার একটি হলো, স্ত্রী স্বামীকে যা ফিদ্ইয়া দিয়েছে তাতে স্বামীর কোন গুনাহ্ নেই । এখানে স্ত্রী উদ্দেশ্য নয়। যদিও আয়াতে উভয়েরই উল্লেখ করা হয়েছে। যেমন, সূরা আর-রাহমানে আল্লাহ্ তা'আলা ইরশাদ করেছেন,- ১৫১ ১3১৷ {5 ৮১2 অথচ এ দু'টি শুধু লবপাক্ত পানিতে উৎপন্ন হয়, মিষ্টি পানি হতে নয়! অনুরূপভাবে আল্লাহ্ তা'আলা ইরশাদ করেছেন, L০৯৮ 22০ ৬ li - 45> অথচ এ ক্ষেত্ৰে 4 ভুলে যাওয়া ব্যক্তি একজনই তিনি হলেন হযরত মূসা (আ.)-এর Wwww.almodina.com
— পৃষ্ঠা ২৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।