২৬০ তাফসীরে তাবারী শরীফ কর্তৃক স্বামীকে অপসন্দ করা ও স্বামীর প্রতি তার বিদ্ধেষ প্রকাশ করার অবস্থা। যার ফলে স্ত্রী সম্পর্কে এ আশংকা করা হবে যে, আল্লাহ্ তা'আলা তার ওপর স্বামীর প্রতি যে দায়িত্ব কর্তব্য নির্ধারণ করেছেন, তা সে বর্জন করবে এবং তার স্বামীর ব্যাপারে এ আশঙ্কা করা হবে যে, আল্লাহ্ তা'আলা তার ওপর স্ত্রীর প্রতি যে কর্তব্য নির্ধারণ করেছেন, সে তা পালনে ত্রুটি করবে এবং তার ওপর অর্পিত স্ত্রীর প্রতি কর্তব্য আদায় করা ছেড়ে দেবে। তা হল, তাদের উভয়ের ব্যাপারে ভয় করার সময় যে, তারা আল্লাহ্ তা'আলার সীমা রক্ষা করবে না। যে সীমা তারা উভয়ে সে সকল ক্ষেত্রে রক্ষা করবে, যা আল্লাহ্ তা'আলা তাদের প্রত্যেকের ওপর প্রতিপক্ষের অধিকার হিসাবে অবশ্য পালনীয় করেছেন। আর হযরত রাসূলুল্লাহ্ (সা.) সাবিত ইবনে কায়স ইবনে শাম্মাসের জন্য তার স্ত্রীকে সে যা দান করেছিন। তা ছিল ধহণ করার অনুমতি দিয়েছিলেন, তা ছিল এমন অবস্থা, যখন স্ত্রী তার প্রতি বিদ্ধষেবশতঃ তাকে অপসন্দ করেছিল। যেমন, এ প্রসঙ্গে হাদীস শরীফে বর্ণিত হয়েছে। হযরত আবূ জারীর (র.) হতে বর্ণিত আছে যে, তিনি হযরত ইকরামা (রা.)-কে প্রশ্ন করেছিলেন, খোলার পক্ষে কোন দলীল আছে কি? জবাবে তিনি বলেন ,হযরত ইবনে আব্বাস (রা,) বলতেন, ইসলামের প্রথম খোলা সংঘটিত হয়েছিল হযরত আবদুল্লাহ্ ইবনে উবায় (রা)-এর ভগ্ন বেলায়। সে হযরত রাসূলুল্লাহ্ (সা.)-এর নিকট এসে বলল, হে আল্লাহ্র রাসূল (স!)! আমার ও তার স্বামীর) মাথা কোন মতে একত্র হবে না (আমরা মিলিত হব না)। কারণ আমি পর্দা বা ওড়নার একদিক উঠিয়ে দেখলাম, সে কতিপয় ব্যক্তিসহ এগিয়ে আসছে। আর আমি লক্ষ্য করলাম যে, সে তাদের মধ্যে সর্বাধিক কাল, দৈহিক গঠনে তাদের মধ্যে সর্বাপেক্ষা ক্ষুদ্রকায় এবং তাদের মধ্যে সর্বাপেক্ষা খারাপ মুখাবয়ব বিশিষ্ট । আর তার স্বামী বলল, হে আল্লাহ্র রাসূল (সা.) আমি তাকে আমার সর্বোত্তম সম্পদ একটি বাগান দিয়েছি। সে আমাকে আমার বাগানটি ফিরিয়ে দিক। হযরত রাসূলুল্লাহ্ (সা.) বললেন, তুমি স্ত্রী কি বলঃ স্ত্রী বলল, হাঁ আমি ফেরত দেব। আর সে যদি চায়, তবে আমি অতিরিক্ত আদায় করব। হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, তারপর হযরত রাসূলুল্লাহ্ (সা.) তাদের_. মাঝে বিয়ে বিচ্ছেদ করে দেন। আয়েশা (রা.) হতে বর্ণিত, হাবীবা বিনতে সাহ্ুল সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাসের বিবাহ বন্ধনে ছিল। সে স্ত্রীকে প্রহার করে তার কোন অঙ্গ আহত করে দিল। তখন তার স্ত্রী প্রত্মষে রাসূলুল্লাহ্ (সা.)-এর নিকট আগমন করে স্বামীর বিরুদ্ধে অভিযোগ পেশ করল। রাসূলুল্লাহ্ (সা.) সাবিতকে ডেকে আনলেন এবং তাকে উদ্দেশ্যে করে বললেন, তুমি তার '্ত্রীর) কিছু সম্পদ গ্রহণ কর এবং তাকে বিচ্ছিন্ন করে দাও। সে বলল, হে আল্লাহ্র রাসূল (সা.)! এরূপ করা কি সমীচীন হবে ? রাসুলুল্লাহ (সা.) বললেন, হাঁ। সে বলল, আমি তাকে দু'টি বাগান দান করেছি এবং সে বাগান দু’টি তার অধিকারে আছে। তখন রসূলুল্লাহ্ (সা.) বললেন সে বাগান দু’টি ফেরত নেও এবং তাকে বিবাহ বন্ধন মুক্ত করে দাও। সে তাই করল। Www.almodina.com
— পৃষ্ঠা ২৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।