সূরা বাকারা ২৫৫ সেরূপই হবে। কাজেই তার মাধ্যমে দূই তালাক ও দুই কুরূ পূৰ্ণ হল। তারপর তৃতীয় তালাকের উল্লেখসহ অবশিষ্ট হাদীস একইরূপ উদ্ধৃত করা হয়েছে। এ অভিমত পোষণকারিগণের মতানুসারে আয়াতের ব্যাখ্যা হলো, “তালাকের পদ্ধতি যা আমি তোমাদের জন্য স্থির করে দিয়েছি এবং তোমাদের জন্য তা মুবাহ্ করেছি, যদি তোমরা তোমাদের স্ত্রীকে তালাক দিতে ইচ্ছা কর, তবে তোমরা তাদেরকে প্রত্যেক তুহুরে (পবিত্রাবস্থায়৷ এক তালাক করে দু’ তালাক দান কর। তারপর তোমাদের ওপর ওয়াজিব হলো, হয়তো তোমরা তাদেরকে সঙ্গতভাবে রেখে দিবে, কিংবা তাদেরকে তোমরা সদয়ভাবে ছেড়ে দিবে। উল্লিখিত ব্যাখ্যাসমূহের মধ্যে যে ব্যাখ্যাটি কুরআন মজীদের বাহ্যিক শব্দের সাথে সঙ্গতিপূর্ণ, তা হলো, সে অভিমত, যা হযরত উরত্তয়া (র.) ও হযরত কাতাদা (র.) এবং তাঁদের বক্তব্যের অনুরূপ যারা মত প্রকাশ করেছেন তাঁদের অভিমত আর তা হলো, আলোচ্য আয়াত তালাকের সেই সংখ্যার প্রতি নির্দেশ করে যাদ্দার' স্ত্রী হারাম হয়ে যায় এবং প্রত্যাবর্তন করার (ফিরে নেবার) অবকাশ বাতিল হয়ে যায় এবং সে সংখ্যা নির্দেশ করে যাতে প্রত্যাবর্তন করার অবকাশ থাকে, আর তা এজন্য যে, আল্লাহ্ পাক এ আয়াতের পরবর্তী আয়াতের মধ্যে ইরশাদ করেছেন- ১৯ 0 0৯5 536 4 - £54104 <5 ৮ ("তারপর সে যদি স্ত্রীকে তালাক দেয়, তবে সে "স্ত্রী তার জন্য হালাল হবে না, যাবত সে অন্য আরেক স্বামী গ্রহণ করে।”) কাজেই, আল্লাহ তা'আলা আলোচ্য আয়াতের দ্বারা তীঁর বান্দাহগণকে সে সংখ্যা অবহিত করেছেন। যাদ্বারা স্ত্রী স্বামীর ওপর হারাম হয়ে যাবে। হাঁ, অন্য স্বামী গ্রহণ করার পর সে পুনরায় তার জন্য হালাল হবে। কিন্তু আল্লাহ্ তা'আলা আলোচ্য আয়াতে সে সময়ের বিষয়ে ঘোষণা দেননি যাতে তালাক দেয়া জায়েয হবে এবং যে সময়ে জায়েয হবে না। তাই আয়াতের ব্যাখ্যা হযরত ইবনে মাসউদ ({রা.), হযরত মুজাহিদ (র.) এবং যাঁরা তাঁদের বক্তব্যের অনুরূপ বক্তব্য দিয়েছেন তারই প্রতি নিবদ্ধ হবে। আর আল্লাহ্ তা'আলার বাণী- sll 5 3 4১০০০ JUL (“তারপর সঙ্গতভাবে রেখে দেয়া-কিংবা সদয়ভাবে ছেড়ে দেয়া।*) এর ব্যাখ্যা ও এর দ্বারা যা উদ্দেশ্য করা হয়েছে, তা নিয়ে ব্যাখ্যাকারগণ একাধিক মত প্রকাশ করেছেন। তাঁদের কেউ বলেছেন, তার দ্বারা আল্লাহ্ তা'আলা স্বামীগণের ওপর দুই তালাকের সাথে তালাকপ্রাপ্তা স্ত্রীগণের প্রতি দ্বিতীয় তালাকের পর প্রত্যাবর্তন করার ক্ষেত্রে সঙ্গত আচরণ করা কিংবা আরেক তালাক দিয়ে তাদেরকে বিচ্ছিন্ন করে দেয়ার সম্ভাবনার প্রতি নির্দেশ করেছেন। যাঁরা এন্নপ অভিমত পোষণ করেছেন, তাঁদের প্রসঙ্গে যারা এমত পোষণ করেন ৪ ইবনে জুরাইজ (র.) হতে বর্ণিত, তিনি বলেন, আমি আতা রর.)-কে En 3১ | প্রসঙ্গে জিজ্ঞাসা করলাম। তিনি বলেন, তৃতীয় তালাক দেয়ার সময় হয়তো সঙ্গতভাবে রেখে দিবে অথবা সদয়ভাবে ছেড়ে দিবে। মুজাহিদ (র.) বলেন, দুই তালাকের ক্ষেত্রে স্বামী স্ত্রীর অধিক হকদার। তৃতীয় তালাক দিলে তার জন্য আর কোন উপায় নেই ৷ স্ত্রী তখন অন্যের জন্য ইদ্দত পালন করবে। Wwww.almodina.com
— পৃষ্ঠা ২৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।