তাফসীরে তাবারী শরীফ ৪র্থ খণ্ড
/ ৪৭৯
📝 লেখা 📖 পিডিএফ

২৫৪ তাফসীরে তাবারী শরীফ প্রত্যাবর্তন করবে, তার ওপর ওয়াজিব হচ্ছে স্ত্রীকে সঙ্গতভাবে রেখে দেয়া কিংবা সদয়ভাবে ছেড়ে দেয়া। যেহেতু দু’তালাকের পর যদি তৃতীয় তালাক দেয়, প্রত্যাবর্তন করা যাবে না। অপর একদল তাফসীরকার বলেন, যে, আলোচ্য আয়াতটি নবী (সা.)-এর ওপর আল্লাহ্‌ তা'আলার পক্ষ হতে Ea CEE HE SE CA REE. তখন তাদের তালাকের পদ্ধতি কি হবে তার বিবরণ হিসাবে অবতীর্ণ হয়েছে। এটা তালাকের পরিমাণের ওপর নির্দেশনা নয়, যার মাধ্যমে স্ত্রী তার স্বামী হতে বায়েনা হয়ে যাবে। যাঁরা এ অভিমত ব্যক্ত করেছেন, তাঁদের আলোচনা ৪ আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ (রা.) হতে বর্ণিত তিনি আয়াত- ২, JL LL Si DULL ১5 3) এর ব্যাখ্যায় বলেন, স্বামী তার স্ত্রীকে যে পবিত্রতা অর্জনের পর সঙ্গম করার পূর্বে তালাক প্রদান করবে। তারপর তাকে এ অবস্থায় রেখে দিবে দ্বিতীয়বার ঝতুস্রাব হতে পবিত্র হওয়া পর্যন্ত । তারপর সে যদি ইচ্ছা করে তাকে আবার তালাক প্রদান করবে। এরপর সে যদি তারপ্রতি প্রত্যাবর্তন করতে চায়, তবে সে তা পারবে। তারপর সে যদি ইচ্ছা করে তবে তাকে আরেক তালাক দিবে। অন্যথায় সে তাকে তিন ঝতুত্রাব পর্যন্ত এ অবস্থায় রেখে দিবে এবং এর মাধ্যমে স্ত্রী তার থেকে বায়েনা হয়ে যাবে। | হযরত ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত আছে যে, তিনি আয়াত- ১৯ SLAG SE SULAL 41,4591 এর ব্যাখ্যায় বলেন, কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে দু’ তালাক দেয়, তবে সে যেন তৃতীয় তালাকের ব্যাপারে আল্লাহ্‌ তা'আলাকে ভয় করে। তারপর সে যেন তাকে সঙ্গতভাবে রেখে দিয়ে তাকে উত্তম সাহচর্য দান করে কিংবা তাকে সদয়ভাবে ত্যাগ করে। কাজেই তার অধিকারের ক্ষেত্রে তাকে কোনরূপ অত্যাচার না করে! হযরত মুজাহিদ (র.) হতে বর্ণিত, তিনি আয়াত-% 3 A SLL SEs GH slat, এর ব্যাখ্যায় বলেন, স্বামী তার স্ত্রীকে পবিত্রাবস্থায় মিলনের আগে তালাক দিবে, তারপর স্ত্রী যখন মাসিকের পর পবিত্র হবে, তবে তার এ কুরূু (পবিত্রাবস্থা) পূর্ণ হল। তারপর সে প্রথম তালাকের ন্যায় দ্বিতীয় তালাক দিবে, যদি সে তালাক দিতে পসন্দ করে। তারপর সে যখন দ্বিতীয় তালাক দিবে, আর স্ত্রীর মাসিক দেখা দিবে, তখন দুই তালাক ও দুই কুরূ পূর্ণ হল। অল্লাহ্‌ তা'আলা তৃতীয় তালাক প্রসঙ্গে ইরশাদ করেন-L ০ 4 3 নল SLLG (হয়তো সে সঙ্গতভাবে স্ত্রীকে রেখে দিবে কিংবা সদয়ভাবে ছেড়ে দিবে)। তখন সে যে কুরু মধ্যে ইচ্ছা করলে সম্পূর্ণ সংখ্যায় তালাক দিয়ে দিবে। যখন স্ত্রী পবিত্রাবস্থায় থাকে। হযরত মুজাহিদ (র.). হতে (অপর সনদে) অনুরূপ বর্ণিত আছে, শুধুমাত্র তাতে এতটুকু অতিরিক্ত উল্লিখিত হয়েছে যে, তারপর স্ত্রীর দ্বিতীয় মাসিক হলে যেরূপ সে প্রথম তালাক দিয়েছিল www.almodina.com

— পৃষ্ঠা ২৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।