তাফসীরে তাবারী শরীফ ৪র্থ খণ্ড
/ ৪৭৯
📝 লেখা 📖 পিডিএফ

সূরা বাকারা ২৫৩ 2 5A a, ১০৬ ০১% নাযিল করেন। তারপর লোকেরা যারা তালাক দিয়েছে এবং যারা তালাক দেয় নি, সকলে তা খুশীর সাতে গ্রহণ করল। হযররত কাতাদা (র.) হতে বর্ণিত, জাহেলী যুগে প্রথা ছিল যে, লোকেরা তিন তালাক, দশ তালাক ও ততোধিক তালাক দিতো, তারপর ইদ্দত থাকা অবস্থায় প্রত্যাবর্তন করতো। তখন আল্লাহ্‌ তা'আলা তালাকের তিন তালাকে সীমিত করেদেন। হযরত কাতাদা (র.) হতে (অপর সনদে) বর্ণিত আছে যে, জাহেলী যুগে প্রথা ছিল, যা এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিত, তারপর সে তার প্রতি প্রত্যাবর্তন করতো এবং তার জন্য কোন সময়-সীমা ছিল না, বরং সে যখনই তার ইদ্দতের মধ্যে প্রত্যাবর্তন করতো, তখন স্ত্রীলোকটি তারই স্ত্রী থেকে যেতো, তখন আল্লাহ্‌ তা'আলা তার সময়সীমা তিনবার পবিত্র হওয়া পর্যন্ত নির্ধারণ করে দেন, এবং তালাকের সংখ্যাও তিনের মধ্যে সীমিত করে দেন। হযরত ইবনে যায়েদ (র.) হতে বর্ণিত, তিনি আলোচ্য আয়াত ১6১ 33 এর ব্যাখ্যায় বলেন, আল্লাহ্‌ তা'আলা তালাক কে তিনের মধ্যে সীমাবদ্ধ করে দেয়ার পূর্বে তার কোন সংখ্যা সীমা ছিলেন। যে কোন ব্যক্তি তার স্ত্রীকে একশত তালাক পর্যন্ত দিত। তারপর সে যদি ইচ্ছা করতো যে, স্ত্রী হালাল হওয়ার পূর্বে সে তার প্রতি প্রত্যাবর্তন করবে, তবে তার সে অধিকার থাকতো। আর তখন যে কোন ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিত, তারপর সে যখন ইদ্দত পালনপূর্বক হালাল হওয়ার নিকটবর্তী হতো, তখন সে তার প্রতি প্রত্যাবর্তন করতো। তারপর সে তাকে পুনঃ তালাক দিতো তাকে বর্জন করার মাধ্যমে কষ্ট দেবার উদ্দেশ্যে । এমনকি স্ত্রীর ইদ্দত পূর্ণ হওয়ার পূর্বে সে তার প্রতি প্রত্যাবর্তন করে ফেলত। আর সে এরূপ বহুবার করতো, আল্লাহ্‌ তা'আলা তার এ আচরণের পরিপ্রেক্ষিতে তালাককে তিনে সীমিত করে দেন। প্রথমতঃ দু’বার তারপর দু’ বার তালাকের পর হয়তো সঙ্গতভাবে রেখে দেয়া কিংবা সদয়ভাবে ছেড়ে দেয়ার বিধান ঘোষণা করলেন। -. সুদ্দী (র.) হতে বর্ণিত, তিনি আয়াত- 5১০ 31 ০ JLLL EL Gl এর ব্যাখ্যায় বলেন, এ হচ্ছে এমন তালাকের সংখ্যাসীমা যাতে প্রত্যাবর্তন করার অবকাশ থাকে। ইকরামা (রা.) হতে বর্ণিত, তিনি আলোচ্য আয়াতের ব্যাখ্যায বলেন, কোন ব্যক্তি যখন তার স্ত্রীকে তালাক দিতে ইচ্ছা করবে, তখন সে তাকে দু’তালাক প্রদান করবে, তারপর সে যদি তার্প্রতি প্রত্যাবর্তন করার ইচ্ছা করে, তবে তার জন্য তা স্ত্রীর প্রতি প্রত্যাবর্তনের সুযোগ থাকবে। আর যদি সে তাকে আরেক তালাক দানের ইচ্ছা করে, তবে উক্ত স্ত্রী তার জন্য অন্য স্বামী গ্রহণ করা ব্যতীত হলাল হবে না। সুতরাং উল্লিখিত বর্ণনামতে আয়াতের ব্যাখ্যা হচ্ছে এই যে, হে মানবমন্ডলী ! যে তালাকের পর তোমাদের জন্য স্ত্রীগণের প্রতি প্রত্যাবর্তন করার অবকাশ রয়েছে, যখন তোমাদের স্ত্রীপণ সঙ্গমিতা হবে, সে তালাকের সংখ্যা হচ্ছে দু’তালাক। তারপর দৃ’তালাকের পর তোমাদের মধ্য হতে যে Wwww.almodina.com

— পৃষ্ঠা ২৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।