তাফসীরে তাবারী শরীফ ৪র্থ খণ্ড
/ ৪৭৯
📝 লেখা 📖 পিডিএফ

২৪৬ তফসীরে তাবারী শরীফ মধ্যকার বিষয় মীমাংসা করা উদ্দেশ্য করেনি, তখন তা মহান আল্লাহ্র বিধানে জায়েয নয়। অবশ্য হুকুমের দিক বিচারে তার জন্য তা প্রত্যাবর্তন হিসাবে কার্যকর হবে। তা সে হুকুমের অনুরূপ যা আমরা তার ওপর স্ত্রীর প্রতি তার প্রত্যাবর্তন বাতিল হওয়ার ব্যাপারে প্রদান করেছি, যখন স্ত্রী তার গর্ভে আল্লাহ্‌ তা'আলা সে সন্তান সৃষ্টি করেছেন তাকে কিংবা তার ঝত্স্রাবকে গোপন করেছে, এমন কি এমতাবস্থায় তার ইদ্দত পূর্ণ হয়ে গিয়েছে, যা ছিল স্ত্রীর পক্ষ হতে স্বামীর ক্ষতিসাধন করা অথচ আল্লাহ্‌ তা'আলা তাকে স্বামী হতে তা গোপন করা নিষেধ করেছেন। কিন্তু হকুমের ক্ষেত্রে তার স্বামীর প্রত্যাবর্তন বাতিল হওয়ার প্রশ্নে সেই মহিলা এবং যে তা গোপন করা পরিত্যাগ করতঃ আল্লাহ্‌ তা'আলার হুকুমের আনুগত্য করেছে উভয়ই সমান। হাঁ, যে তার স্বামী হতে তা গোপন করেছে, সেই গোপন করার কারণে সে গুনাহগার হয়েছে। যা সে তার নিকট তার ইদ্দত অতিবাহিত হওয়া পর্যন্ত গোপন করেছে। আল্লাহ্‌ তা'আলার হুকুমের আনুগত্য করা এবং তাঁর নাফরমানী করার প্রশ্নে যদিও উভয়ে বিভিন্ন কিন্তু হুকুমের দিক হতে উভয়ই সমান। অর্থাৎ সে তার গর্ভে আল্লাহ্‌ তা'আলা যা সৃষ্টি করেছেন , তা ইদ্দত অতিবাহিত হওয়া পর্যন্ত গোপন করেছে, তার বেলায় যেমন স্বামীর প্রত্যাবর্তন বাতিল হয়েছে, তদবূপ যে তা স্বামী হতে গোপন করেনি কিন্তু তার ইদ্দত অতিবাহিত হওয়ার পূর্বে স্বামী তার প্রতি প্রত্যাবর্তন করেনি, তার বেলায়ও ইদ্দত অতিবাহিত হওয়ার কারণে স্বামীর প্রত্যাবর্তন বাতিল হয়েছে। পার্থক্য শুধু গুনাহগার হওয়া বা না হওয়ার ক্ষেত্রে। হুকুমের দিক হতে উভয়ই সমান। তদ্বৃপ তালাকপ্রাপ্তা স্ত্রীর প্রতি প্রত্যাবর্তনকারী ব্যক্তি যে তাকে এক বা দুই তালাক দিয়েছে, তার সাথে দাম্পত্যসুলভ আচরণ করার পর প্রত্যাবর্তনকারীরূপে গণ্য হবে, যেহেতু তারা উভয়ে স্বাধীন। যদিও সে তার প্রত্যাবর্তনের মাধ্যমে স্ত্রীর ক্ষতি করার উদ্দেশ্য করুক না কেন, তথাপি তার জন্য প্রত্যাবর্তনের হুকুম দেয়া হবে। যদিও সে তার মতের আলোকে তার কাজের দ্বারা গুনাহগার হবে এবং সে এমন কাজে লিপ্ত হয়েছে যা আল্লাহ্‌ তা'আলা তার জন্য মুবাহ্‌ করেন নি। আর এক্ষেত্রে সে যা করেছে, তার প্রতিফল দানকারী একমাত্র আল্লাহ্‌ তা'আলা। কিন্তু মানুষের জন্য তার ও তার স্ত্রীর মাঝে অন্তরায় সৃষ্টি করা জায়েয হবে, যারা আল্লাহ্‌ তা'আলার আদেশ মুতাবিক প্রত্যাবর্তন করেছে। এ হিসাবে যে, সে তখন তারই স্ত্রী। সে যদি প্রত্যাবর্তন করার পর অন্যায়ভাবে তাকে ক্ষতিগ্রস্ত করার ইচ্ছা করে, যে অধিকার আল্লাহ্‌ তা'আলা তার জন্য সাব্যস্ত করেছেন, তখন স্ত্রীর জন্য সে সকল অধিকার -আদায় করা হবে, যা আল্লাহ্‌ তা'আলা স্ত্রীগণের জন্য স্বামীগণের ওপর নির্ধারণ করে দিয়েছেন। যাতে এর দ্বারা সে যে ক্ষতির ইচ্ছা করেছে, তা স্ত্রীর প্রতি প্রত্যাবর্তিত না হয়ে স্বামীর প্রতিই প্রত্যাবর্তন করে। আর আল্লাহ্‌ তা'আলার বাণী- 41 ১ ০৪ ১৭১১, 321 5% 9 এর মধ্যে সেই মতেরই সমর্থন Www.almodina.com

— পৃষ্ঠা ২৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।