২৪২ তফসীরে তাবারী শরীফ নিকট প্রত্যার্পপ করা হবে, সে যা গোপন করেছে তার শাস্তিস্বরূপ। আর তার স্বামীই তাকে অপমানকর অবস্থায় প্রত্যাবর্তন করার অধিক হকদার। এ আয়াতের উত্তম ব্যাখ্যা যাঁরা বলেছেন যে, এক বা দুই তালাকপ্রাপ্তা মহিলাকে তার ঝতূ এবং গর্ভ সম্পর্কে কিছু গোপন করতে নিষেধ করা হয়েছে। কারণ, সকলের দৃষ্টিতেই এতে কোন দ্বিমত নেই যে, তালাকপ্রাপ্তার ইদ্দত তার গর্ভে আল্লাহ্ তা'আলা যে সন্তান সৃষ্টি করেছেন, তা প্রসব করার পর পূর্ণ হয়ে যাবে। যেমন, যাঁরা কুরূকে তুহ্র বলে অভিমত ব্যক্ত করেছেন, তাঁদের মতের ভিত্তিতে তৃতীয় তুহুরের পর যখন স্ত্রী রক্ত দেখতে পাবে এবং যাঁদের মতে কুরু হলো ঝতুস্রাব তাঁদের মতের ভিত্তিতে তৃতীয় ঝতুপ্রাবের রক্ত বন্ধ হয়ে যাওয়ার পর যখন সে গোসল করার মাধ্যমে পবিত্রতা অর্জন করবে। তখন তা পূর্ণ হয়ে যাবে। সুতরাং ব্যাপারটি যখন এরূপই, আর আল্লাহ্ তা'আলা উল্লিখিত তালাক দানকারী হতে তা গোপান করা হারাম করেছেন। তালাকপ্রাপ্তা মহিলাগণ যা গোপন করার কারণে স্বামীর সেই অধিকার বাতিল হবে, যা তিনি তাদের জন্য তালাকের পর ইদ্দত পূর্ণ হবার পূর্ব পযন্ত স্ত্রীগণের ওপর সাব্যস্ত করেছেন। আর তার এ হক স্ত্রীগণ তাদের গর্ভে যে সন্তান রয়েছে তা প্রসব করার মাধ্যমে বাতিল হয়ে থাকে, যদি তারা গর্ভবতী হয়। আর তা তিন কুরূতে অতিবাহিত হওয়ার মাধ্যমে বাতিল হয়ে থাকে, যদি তারা অগর্ভবতী হয়। কাজেই বুঝা গেল যে, তাদের জন্য নিষেধ করা হয়েছে, তাদের তালাকদাতা স্বামীগণের নিকট এ উভয় বিষয় গোপন করা। অর্থাৎ ঝত্স্নাব ও গর্ভ গোপনকরাকে নিষেধ করা! হয়েছে। যেমন, তারা অন্যের নিকটও তা গোপন করার জন্য নিষেধাজ্ঞাপ্রাপ্তা। আর তাও বুঝা গেল যে, যাঁরা এক্ষেত্রে যে কোন একটিকে খাস করেছেন যে, আয়াতে এর মধ্য হতে একটিতে উদ্দেশ্য করা হয়েছে, অপরটিকে নয়, তাঁদের এ খাস করারও কোন অর্থ নেই। যেহেতু এ দুইটিরই যে বন্ধুর অন্তর্ভুক্ত যা আল্লাহ্ তা'আলা তাদের গর্ভে সৃষ্টি করেছেন। আর এসবের প্রত্যেকটিই তার শেষ সীয়ায় পৌঁছার কারণে স্বামীর অধিকার খর্ব করে। যেমন, তার অপরটি সে অধিকার বাতিল করে, যাঁরা একটি অর্থের জন্য অপরটিকে বাদ দিয়ে নির্দিষ্ট করেছেন, তাদেরকে স্বীয় দাবীর সত্যতা-বিশুদ্ধতার সপক্ষে দলীল-প্রমাণ উপস্থাপন করার জন্য বলা হবে। যা মেনে নেয়া ভিন্ন গত্যন্তর থাকবে না। তারপর তাকে পুনর্বার এ সম্পর্কে উল্টো প্রশ্ব করা হবে, তখন যে এতুদভয়ের মধ্যে হতে একটি বেলায় এমন কথাই বলবে, যা সে দ্বিতয়টির বেলায়ও বলতে বাধ্য থাকবে। হযরত সুদ্দী (র.) বলেছেন, তার অর্থ হলো স্বামী যখন তাকে তালাক দানের ইচ্ছা করে, তখন স্ত্রী তাদের স্বামীগণের নিকট তার গর্ভকে গোপন করা নিষিদ্ধ। তবে তা এমন একটি মত যা কুরআনের বাহ্যিক অর্থের পরিপন্থী। কেননা, আল্লাহ্ তা'আলা ইরশাদ করেছেন, “আর তালাকপ্রাপ্তা মহিলাগণ তিন কুরূ পর্যন্ত নিজেকে বিরত রেখে প্রতীক্ষা করবে। আর আল্লাহ্ তা'আলা তাদের গর্ভে সৃষ্টি করেছেন, তা গোপন করা তাদের জন্য হালাল হবেনা”। তার অর্থ, আল্লাহ্ তা'আলা তাদের গর্ভে তিন কুরূর মধ্যে যা সৃষ্টি করেছেন, তা গোপন করা তাদের জন্য হালাল হবে না। যদি তারা আল্লাহ্ তা'আলা ও আখিরাতে Wwww.almodina.com
— পৃষ্ঠা ২৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।