২৩৬ তফসীরে তাবারী শরীফ স্বামীর জন্য হালাল হয়ে যায় এবং তার ইদ্দত পূর্ণ হয়ে যায়। আর তা হলো, যখন সে তা করে তখন সে সেই সকল তালাকলপ্রাপ্তার মধ্যে গণ্য হল, যারা এমন তিন কুরধ প্রতীক্ষা করেছে, যেখানে প্রতি দুই কুরূ-এর মাঝে তার বিপরীত একটি কুরূ ছিল। আর যখন সে তা সম্পন্ন করে তখন সে তার ওপর আল্লাহ্ তা'আলা তাঁর কালামের বাহ্যিক অর্থে যা আবশ্যিক করেছেন, তা আদায়কারীরূপে গণ্য হল। তাই এক্ষণে তা স্পষ্ট হয়ে গেল যে, ব্যাপারটি যখন এরূপই যা আমরা বর্ণনা করেছি, তখন এতে প্রমাণিত হয়ে গেল যে, তার কুরূ-এর মধ্য হতে তৃতীয় কুরূটি তৃতীয় তুহুর। যেমন আমরা উল্লেখ করেছি। আর এও প্রমাণিত হয়ে গেল যে, এই তৃতীয় তুহর অতিবাহিত হওয়ার পর যখন তার অনুগামী ঝতুম্রাবের কুরূটি আগমন করলে তাতেই তার ইদ্দত পূর্ণ হয়ে যায়। যদি কোন মূর্খ এরূপ ধারণা করে যে, আমরা যখন তুহর আগমনের সময়কে কুরু নামে আখ্যায়িত করেছি এবং ঝত্ুস্রাব আগমনের সময়কে কুরূ নামে আখ্যায়িত করেছি, তখন আমরা দ্বিতীয় তুহুর অতিবাহিত হওয়ার পর স্ত্রীলোকের ইদ্দত পূর্ণ হয়েছে বলে হুকুম দেয়া আমাদের জন্য আবিশ্যিক হয়ে যাবে। যেহেতু স্বামী তাকে যে তুহরে তালাক দিয়েছে, সেই তূহুর তৎপরবর্তী ঝতুস্াব, এবং সেই ঝতুস্াবের পরে আগত তুহর এগুলোর প্রত্যেকটিই কুরূ। তবে সে মূর্খতা পূর্ণ ধারণা করেছে। আর তা এজন্য যে, আমাদের মতে আল্লাহ্ তা'আলা তাঁর কিতাবে যে হুকুম অবতীর্ণ করেছেন, তাতে কুরআনের বাহ্যিক অর্থে যে হুকুমের সম্ভাবনা রয়েছে তা’ ই প্রকৃত হুকুম। যাবত না আল্লাহ্ তা'আলা! তাঁর কিতাবের ভাষ্য কিংবা তাঁর রাসূল (সা.)-এর যবানে তাঁর বান্দাহ্গণের উদ্দেশ্যে এরূপ বর্ণনা করেন যে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিদিষ্ট অর্থ । অন্তর যখন সম্ভাব্য অর্থ মধ্যে হতে যে কোন এক অর্থ নির্দিষ্ট হয়ে যাবে, তখন তনুধ্য হতে নির্দিষ্ট করা হয়েছে তা সে বাক্যের মধ্যে শামিল হবে না, যাদ্দারা তিনি হুকুমটি ওয়াজিব করেছেন। বরং তার সকল সম্ভাব্য অর্থই তাতে উমূম বা সাধারণত্বে বহাল ছিল। যেমন, আমি আমার রচিত 52 ত (০ ll bl bs ॥=১। 0৮০! নামক কিতাব ও অন্যান্য কিতাবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। সুতরাং দুই তুহুরের কুরু এর মাঝে খতুস্রাবের যে কুরূ তা তালাকের পর প্রতীক্ষাকারিণীর কর্ মধ্যে গণনা করা হবে না! যেহেতু সমস্ত আহলে ইসলাম একথায় এক্যমত পোষণ করেছেন যে তালাক প্রাপ্তাগণের ওপর আল্লাহ্ যে সকল কুরূ মাধ্যমে তিনি কুরূ প্রতীক্ষা করার আদেশ ' দান করেছেন, তা এমন কুরূ হবে যার প্রত্যেকটি কুরূ-এর মাঝে এমন নির্দিষ্ট সময় বিদ্যমান থাকবে যা, তারা প্রতীক্ষিত কুরূ-এর বিপরীত। আর যখন এ সকল পরস্পর বিপরীত কুরূ-এর প্রত্যেকটি আমাদের মতে কুর্ধ নামে নামকরণ করা যায় তখন তা সকলের এক্যমত প্রতিষ্ঠিত সিদ্ধান্ত যে, স্ত্রীর জন্য আমরা ইতিপূর্বে যা উল্লেখ করেছি, তার ভিত্তিতে প্রতীক্ষা করা ব্যতীত অন্য পন্থায় প্রতীক্ষা করা জায়েয হবেনা। আর এ আয়াতে সেই ব্যক্তির বক্তব্য ভুল হওয়ার স্পষ্ট দলীল, যারা বলে-স্বামী- স্ত্রীর সঙ্গে ঈলা করলে চার মাস অতিবাহিত হওয়ার পর তার জন্য অন্য স্বামী ধহণ করা হালাল। যখন সে এ চার মাসের মধ্যে তিনটি ঝভুস্রাব করেছে। কেননা, আল্লাহ্ তা'আলা তাঁর বাণী- ১ Wwww.almodina.com
— পৃষ্ঠা ২৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।