তাফসীরে তাবারী শরীফ ৪র্থ খণ্ড
/ ৪৭৯
📝 লেখা 📖 পিডিএফ

২৩২ তাফসীরে তাবারী শরীফ হযরত ইমাম যুহরী (র.) বলেন, হযরত আয়েশা (রা.) বলতেন যে, কুর্‌ অর্থ তুহুর এবং ইদ্দত ঝত্ুস্রাবের মাধ্যমে নয়! হযরত আবূ বাকর ইবনে আবদুর রহমান ইবনে হারিস ইবনে হিশাম (র.) হতে হযরত যায়েদ (রা.) ও হযরত আয়েশা (রা.)-এর মতের অনুরূপ বর্ণিত হয়েছে। হযরত ইবনে উমার (রা.) হতে হযরত যায়েদ (রা.)-এর মতের অনুরূপ বর্ণিত হয়েছে। হযরত যায়েদ ইবনে সাবিত (রা.) হতে বর্ণিত আছে যে, তিনি বলেন, তালাকপ্রাপ্তা মহিলা যখন ENE EG SEL TO EU) বৈধ হয়ে যায়। হযরত মুয়াস্মার (র.) বলেন, হযরত ইমাম যুহরী (র.) হযরত যায়েদ (রা.)-এর মতের আলোকে ফতোয়া দিতেন। হযরত ইয়াহ্‌ইয়া ইবনে সাঈদ (র.) হতে বর্ণিত, তিনি বলেন, আমার নিকট পৌছেছে যে, হযরত আয়েশা (রা.) বলেছেন, কুর হলো তুহুর। হযরত যায়েদ ইবনে সাবিত (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, স্ত্রী যখন তৃতীয় ঝতুম্রাবে প্রবেশ EES NEL SENN HEU হযরত ইবনুল মুসাইয়িব হতে সে ব্যক্তি প্রসঙ্গে বর্ণিত, যে তার স্ত্রীকে এক বা দুই তালাক প্রদান করে, তিনি বলেন, হযরত যায়েদ ইবনে সাবিত (রা.) বলেছেন, স্ত্রী যখন তৃতীয় ঝতুস্রাবে প্রবেশ করে, তখন স্বামীর জন্য তার প্রতি প্রত্যাবর্তন করার অবকাশ নেই। হযরত ইবনে আবৃ আদী তৎসঙ্গে আরও এ কথা বৃদ্ধি করেছেন যা, হযরত আলী ইবনে আবূ তালিব (রা.) বলেছেন, স্ত্রী যতক্ষণ পর্যন্ত না গোসল করবে, ততক্ষণ পর্যন্ত তার জন্য অধিক হকদার হযরত ইবনে মুসাইয়িব (র.) হযরত যায়েদ (রা.) ও হযরত আলী (রা.) হতে অনুরূপ বর্ণিত হয়েছে। হ্যরত সুলায়মান ইবনে ইয়াসার (র.) হযরত যায়েদ ইবনে সাবিত (রা.) হতে বর্ণিত, স্ত্রী যখন তৃতীয় ঝতুস্রাবে প্রবেশ করে, তখন স্ত্রীর জন্য স্বামীর মীরাস স্বীকৃত হবে না। ব্যক্তি তার স্ত্রীকে এক তালাক বা দুই তালাক দেয়। তারপর সে ব্যক্তি মৃত্যুবরণ করে, আর তার স্ত্রী তখন তৃতীয় ঝতুল্রাব অবস্থায় ছিল! বিষয়টি হযরত মুআবীয়া (রা.)-এর নিকট উত্থাপন করা হয়। তাঁর নিকট তখন এ বিষয়ে কোন মত দেননি। তারপর তিনি এ বিষয়ে ফুজালাহ্‌ ইবনে উবায়দসহ হযরত রাসূলুল্লাহ্‌ (সা.)-এর যে সকল সাহাবী' রা.) তথায় ছিলেন, তাঁদের নিকট জিজ্ঞাসা করেন। তাঁদের নিকট থেকেও এ বিষয়ে কোন অভিমত পাওয়া যায়নি। অবশেষে হযরত মুআবীয়া (রা.) এক অশ্বারোহীকে হযরত যায়েদ ইবনে সাবিত (রা.)-এর নিকট প্রেরণ করেন। তিনি বলেন, সে ্ত্রী) স্বামীর উত্তরাধিকারী হবে না। আর যদি স্ত্রী মৃত্যুবরণ করত তবে স্বামী তার উত্তরাধিকারী হত না। হযরত ইবনে উমার (রা.) এরূপ রায় প্রদান করতেন। Wwww.almodina.com

— পৃষ্ঠা ২৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।