তাফসীরে তাবারী শরীফ ৪র্থ খণ্ড
/ ৪৭৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রা বাকা! ২২৯ :'হ্থবনুল খাত্তাব (রা.) বললেন, আল্লাহ্র কসম ! এ আমার স্ত্রী। আর তিনি তার প্রতি রুজায়াত ক্রলেন। বর্ণনাকারী ইবনে বাশশার বলেন, আমি এ হাদীসটি আবদুর রহমান ইবনে মাহদীর নিকট ‘উল্লেখ করলাম। তিনি বললেন, আমি আবূ হিলাল-এর মধ্যস্থতায় কাতাদা হতে এ হাদীসটি শ্রবণ “ক্রেছি। অথচ আবূ হিলাল এ সম্ভাবনা স্বীকার করেন না। -. আলকামা হতে বৰ্ণিত, তিনি বলেন, আমরা উমার ইবনুল খাত্তাব রো.)-এর নিকট উপস্থিত . আছি, এমতাবস্থায় জনৈক মহিলা এসে বলল, আমার স্বামী আমাকে এক বা দৃ’তালাক প্রদান ' ক্ররেছে। তারপর সে এমন সময় আমার নিকট উপস্থিত হয়েছে, যখন আমি আমার গোসলের পানি ‘ হাম্মামে রেখেছি, দরজা বন্ধ করে দিয়েছি এবং গোসল করার জন্য পরিধেয় বস্তু খুলে ফেলেছি। " তখন উমার (রা.) আবদুল্লাহ্‌কে উদ্দেশ্য করে বললেন, তোমার মত কি ? তিনি বললেন, আমি তাকে - তারই স্ত্রীরূপে রায় দিচ্ছি। তবে হাঁ, তার জন্য সালাত বৈধ হয়নি। উমার (রা.) বললেন, আমিও এ " মমত পোষণ করি। আসওয়াদ হতে বর্ণিত আছে যে, তিনি এমন ব্যক্তি প্রসঙ্গে বলেছেন, যে তার স্ত্রীকে তালাক দিয়েছে এবং তাকে এ অবস্থায় রেখে দিয়েছে এমন কি সে তৃতীয় ঝত্ল্রাবে প্রবেশ করেছে এবং সে ‘গোসল করার উদ্দেশ্যে হাম্মামে পানি রেখেছে, তবন স্বামী তার প্রতি প্রত্যাবর্তন করেছে। তারপর উমার (রা.) ও আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ (রা.) তাকে অনুমতি প্রদান করেছেন। ॥_ আসওয়াদ হতে (অপর সনদে) অনুরূপ একটি হাদীস বর্ণিত হয়েছে। তবে তাতে অতিরিক্ত উল্লেখ করা হয়েছে যে, “আর স্ত্রীলোকটি গোসলের জন্য পানি রেখেছে, তখন স্বামী তার প্রতি প্রত্যাবর্তন করেছে। আর সে এ বিষয়ে আবদুল্লাহ্‌ (রা.) ও উমার (রা.)-কে জিজ্ঞাসা করে। তারা উভয়ে উত্তরে বলেন, স্ত্রীলোকটি গোসল করা পর্যন্ত সেই তার অধিক হকদার। ইবরাহীম হতে বর্ণিত, তিনি বলেন, উমার (রা.) ও আবদুল্লাহ্‌ (রা.) বলতেন, যখন কোন ব্যক্তি তার স্ত্রীকে এমন তালাক প্রদান করেছে, যখন সে প্রত্যাবর্তন করার অধিকারী। তখন স্ত্রীলোকটি গোসল করা পর্যন্ত সে তার স্ত্রীর অধিক হকদার। ব্যক্তি তার স্ত্রীকে এক বা দৃ’ তালাক প্রদান করল, তখন স্বামী তার প্রতি প্রত্যাবর্তন করার অধিক হকদার এবং তাদের উভয়ের মধ্যে মীরাস চালু হবে, স্ত্রীলোকটি তৃতীয় ঝতুস্রাব হতে গোসল করার পূৰ্ব পৰ্যন্ত | হাসান হতে বর্ণিত আছে যে, এক ব্যক্তি তার স্ত্রীকে এক তালাক বা দু’ তালাক প্রদান করল। তারপর তার পরিবারের কোন এক ব্যক্তিকে সে বিষয়ে প্রতিনিধিত্ব দান করে। আর লোকটি তা সম্পর্কে গাফিল হয়ে পড়ে এমন কি স্ত্রীলোকটি (তিন ঝতুদ্রাব শেষে) তার গোসল খানায় প্রবেশ করল এবং তার গোসলের পানির নিকটবর্তী হল, সে সময় লোকটি তার নিকট এসে তার অনুমতি চাইল, তারপর স্বামী তথায় উপস্থিত এয়ে বলল, আমি তোমার প্রতি প্রত্যাবর্তন করেছি। স্ত্রীলোকটি Wwww.almodina.com

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।