২২৮ তাফসীরে তাবারী শরীফ ইবরাহীম নাখয়ী হতে বর্ণিত, তিনি বলেন যে, উমার (রা.)-এর নিকট তালাকের ঘটনা উপস্থাপন করা হলে, তিনি আবদুল্লাহ্ ইবনে মাসউদ ({রা.)-কে উদ্দেশ্য করে বলেন, আপনি এ HE ELE Et NE EEL তখন ইবনে মাসউদ (রা.) বলেন, আমি বলছি যে, তৃতীয় খতুস্রাব হতে গোসল করা পর্যন্ত তার স্বামীই তার অধিক হকদার। তিনি বলেন, এটা আমার অভিমত, আমার অন্তরে যা রয়েছে, আখি তার সাথে মিলিয়ে দেখিছি। তারপর উমার (রা.) এ ভাবেই ফায়সালা দান করেন। নাখয়ী কাতাদা হতে বর্ণনা করেন যে, উমার ইবনুল খাত্তাব রা.) ইবনে মাসউদ (রা.)-কে বলেন, তারপর অনুরূপ হাদীস বর্ণনা করেন। নাখয়ী হতে (অপর সনদে) বর্ণিত আছে যে, উমার (রা.) ও ইবনে মাসউদ ({রা.) তাঁরা উভয়ে বলেন, তিন হায়েয শেষে স্ত্রীলোকটি গোসল করা পর্যন্ত তার স্বামী তার সাথে অধিক হকদার। অথবা তাঁরা উভয়ে বলেছেন, তখন তার জন্য সালাত বৈধ হবে। হযরত মাতার (র.) হতে বর্ণিত, তিনি বলেন, হাসান (র.) তাঁদের নিকট আলোচনা করেন যে, এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক প্রদান করে। আর এঁ সম্পর্কে তার পরিবার হতে এক ব্যক্তিকে অথবা তার পরিবার হতে একজন মানুষকে প্রতিনিধি নিয়োগ করে। আর সে যাকে এ ব্যাপারে প্রতিনিধিত্ব দান করেছিল, সে এ সম্পর্কে গাফিল থাকে এমন কি তার স্ত্রী তৃতীয় ঝত্ল্াবে প্রবেশ করে এবং সে গোসল করার জন্য পানির নিকটবর্তী হয়। তখন সেই প্রতিনিধি স্বামীর নিকট এ সংবাদ নিয়ে গমন করে। তারপর স্বামী এমন সময় উপস্থিত হয়, যখন স্ত্রী গোসল করতে চাচ্ছে। সে বলল, হে অমুক ! তদুত্তরে স্ত্রী বলল, তুমি কি চাও ? সে বলল, আমি তোমার প্রতি রুজয়াত বা প্রত্যাবর্তন করেছি। স্ত্রী বলল, আল্লাহ্র কসম ! তোমার তা করার অধিকার নেই। সে বলল, আল্লাহ্র কসম ! অবশ্যই আমার এ অধিকার আছে। বর্ণনাকারী বলেন, এরপর তারা উভয়ে বিষয়টি আবূ মুসা আশআরী (রা.)-এর নিকট উপস্থাপন করল। তখন তিনি স্ত্রীলোকটি হতে শপথ গ্রহণ করলেন আল্লাহ্ তা'আলার নামে যিনি ব্যতীত কোন উপাস্য নেই। তোমাকে যখন সে আহবান করেছিল, তখন তুমি কি গোসল করা হতে অবসর হয়েছিলে ? স্ত্রী বলল, না, আল্লাহ্র শপথ ! আমি গোসল সম্পন্ন করিনি বরং আমি- গোসল করার উদ্দেশ্যে আমার পানির নিকটবর্তী হয়েছিলাম। তখন তিনি স্ত্রীলোকটিকে তার প্রতি ফেরত দিলেন। আর বললেন, যে পর্যন্ত সে তৃতীয় ঝত্মঘ্রাব হতে গোসল না করে, তাবৎ তুমিই তার অধিক হকদার । | আবু মূসা আশআরী (রা.) হতে (অপর সনদে) অনুরূপ হাদীস উদ্ধৃত হয়েছে। হাসান (র.) হতে বর্ণিত, তিনি বলেন, উমার (রা.) বলেছেন, স্বামীই স্ত্রীর জন্য অধিক হকদার, যে পর্যন্ত স্ত্রী তৃতীয় ঝতুস্রাব হতে গোসল করেনি। ইউনুস ইবনে যুবায়র হতে বর্ণিত আছে যে, উমার ইবনুল খাত্তাব (রা.) তাঁর স্ত্রীকে তালাক প্রদান করেন। তখন স্ত্রী লোকটি তৃতীয় ঝতুঘ্রাব হতে গোসল করার সঙ্কল্প করল। তারপর উমার Wwww.almodina.com
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।