২২৪ তাফসীরে তাবারী শরীফ এবং বলা হবে যে, তুমি রেখে দিয়েছ, না, তালাক দিয়েছ? তারপর সে যদি রেখে দেয়, তবে সে তারই স্ত্রী, আর সে যদি তালাক দেয়, তবে সে তালাক হয়ে যাবে। হযরত ইবনে যায়েদ হতে বর্ণিত , তিনি আল্লাহ্ তা'আলার বাণী- 05 5০ 3 ১:3 এর ব্যাখ্যায় বলেন, সে হলো, যে ব্যক্তি এমর্মে কসম করে যে, সে তার স্ত্রীর নিকট গমন করবেনা ইত্যাদি, ইত্যাদি৷ আল্লাহ্ তা'আলা তার জন্য চারমাস স্থির করে দিয়েছেন, সে তাতে প্রতীক্ষা করবে। আর তিনি বলেন, আল্লাহ্ তা'আলার বাণী “চার মাসের প্রতীক্ষা” এর অর্থ, চারমাস সে তাতে প্রতীক্ষা করবে। তারপর যদি প্রত্যাবর্তন করে, তবে আল্লাহ্ তা'আলা ক্ষমাশীল ও দয়াবান। আর যদি তালাকের ইচ্ছা করে, তবে আল্লাহ্ তা'আলা সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তারপর বিষয়টি যদি শরয়ী আদালতের নিকট উপস্থাপন করা হয়, তবে তার জন্য চারমাসের সময়সীমা স্থির করে দেয়া হবে। তারপর তারা যদি প্রত্যাবর্তন করে, তবে ভাল কথা। অন্যথায় তার ওপর তালাকের হুকুম প্রদান করা হবে। আর যদি তা উপস্থাপন করা না হয়, তবে তা তার "স্ত্রী অধিকার। সে তাকে পরিত্যাগ করবে। মালিক হতে বর্ণিত আছে, তিনি বলেন, ঈলাকারীকে অবহিত না করা পর্যন্ত তালাক হবে না। আর চার মাসের অধিক সময়ের জন্য কসম করা ব্যতীত ঈলা হবে না। সুতরাং কেউ যদি চার মাসের জন্য কসম করে, তবে এর জন্য ঈলা হবে না। কেননা চারমাস অতিক্রম হলেই অবহিত করতে হয়। চারমাসের কম সময়ের জন্য কসম হয় না! তাই ঈলাও হয় না। হযরত ইবনে যায়েদ (র.) হতে বর্ণিত, হযরত ইবনে উমার (রা.) বলেছেন, যে পর্যন্ত না সুলতানের নিকট উপস্থাপন করা হবে। আর আমার পিতাও এমত পোষণ করতেন। তিনি বলতেন, না, আল্লাহ্র কসম! যদিও চারবছর অতিবাহিত হয়ে যায়, তবুও তাকে অবহিত করা না হলে কিছুই হবে না। হযরত ফিত্র (র.) হতে বর্ণিত, মুহাম্মদ ইবনে কা'ব করাযী (র.)-এর সাথে ছিলাম, "তখন তিনি বললেন, যদি কোন স্বামী তার স্ত্রীর সঙ্গে চার বছরের জন্যও ঈলা করে, আমরা তাকে স্ত্রীকে) স্বামীর নিকট হতে লুকিয়ে রাখব না! যতক্ষণ না আমরা তাদের উভয়কে একত্র করি। তারপর সে যদি প্রত্যাবর্তন করে, তবে তো প্রত্যাবর্তন করলোই, অন্যথায় তালাকের মনস্থ করলে তালাক হয়ে যাবে। হযরত দাউদ ইবনে হাসীন (র.) বলেন, আমি কাসিম ইবনে মুহাম্মদ (র.)-কে বলতে শুনেছি, চারমাস অতিবাহিত হলে, অবহিত করতে হয়। অন্য তাফসীরকারগণ বলেন, ঈলা কোন গুরুত্বপূর্ণ বিষয় নয়। যাঁরা এরূপ বলেছেন, তাঁদের আলোচনা ৷ হযরত আমর ইবনে দীনার (র.) হতে বর্ণিত, আমি ইবনুল মুসাইয়িব (র.)-এর নিকট ঈলা প্রসঙ্গে জিজ্ঞাসা করেছি, তখন তিনি বললেন, তা কিছুই নয়। হযরত মায়মূুন ইবনে মাহরান (র.) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি ইবনে উমার {রা.)-এর নিকট এমন ব্যক্তির প্রসঙ্গে জিজ্ঞাসা করি, যে তার স্ত্রীর সাথে ঈলা করেছে এবং চারমাস অতিবাহিত হয়ে গিয়েছে কিন্তু সে প্রত্যাবর্তন Wwww.almodina.com
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।