২২০ তাফসীরে তাবারী শরীফ যাঁরা এ অভিমত পোষণ করেছেন, তাঁদের আলোচনা ৪ হযরত সাঈদ ইবনে মুসাইয়ির (র.) হতে বর্ণিত, হযরত উমার (রা.) ঈলা প্রসঙ্গে বলেছেন, তার ওপর কোন কিছুই ওয়াজিব হবে না, যাবত না তাকে অবহিত করা হয়। এরপর সে হয়তো তালাক দিবে কিংবা স্ত্রীকে রেখে দিবে। হযরত সাঈদ ইবনে মুসাইয়ির (র.) হতে (অপর সনদে) অনুরূপ বর্ণনা রয়েছে | হযরত সাঈদ ইবনে যুবায়ির (র.) হযরত উমার ইবনুল খাত্তাব (রা.) হতে বর্ণনা করেন যে, ET a Ee হযরত আমর ইবনে সালমা রর.) হযরত আলী রা.) হতে বর্ণনা করেন যে, তিনি চারমাস অতিবাহিত হওয়ার পর ঈলাকারীকে অবহিত করতেন, যাতে সে প্রত্যাবর্তন করে কিংবা তালাক প্রদান করে। হযরত আমর ইবনে সালমা (র.) হযরত আলী (রা.) হতে বর্ণনা করেন যে, তিনি ঈলা প্রসঙ্গে বলেন, তাকে অবহিত করা হবে। হযরত ইবনে আবু লায়লা (র.) হযরত আলী (রা.) হতে বর্ণনা করেন যে, তিনি স্বামীকে অবহিত করতেন। হযরত ইবনে আবু লায়লা (র.) হযরত আলী (রা.) হতে (অপর সনদে) বর্ণনা করেন যে, তিনি স্বামীকে অবহিত করতেন! মারওয়ান ইবনে হাকাম হযরত আলী (রা.) হতে বর্ণনা করেন যে, চারমাস অতিবাহিত হওয়ার সময় তিনি ঈলাকারীকে অবহিত করতেন, যাতে সে প্রত্যাবর্তন করে কিংবা তালাক প্রদান করে। বর্ণনাকারী ইবনে ইদরীস বলেন, আর তাই মদীনাবাসিগণের অভিমত । মারওয়ান ইবনে হাকাম হযরত আলী রা.) হতে (অপর সনদে) অনুরূপ বর্ণনা রয়েছে। হযরত আলী (রা.) হতে (অপর সনদে) বর্ণিত আছে যে, তিনি বলেছেন, ঈলাকারী হয়তো প্রত্যাবর্তন করবে কিংবা তালাক দিবে। হযরত তাউস [র.) হতে বর্ণিত, হযরত উসমান রা.) মদীনাবাসীর মতের ওপর ভিত্তি করে ঈলাকারীকে অবহিত করতেন। হযরত হাবীব ইবনে আবূ সাবিত (র ELT LL সাক্ষাত করে জিজ্ঞাসা করি, তখন তিনি আমাকে বললেন, BY TOE মৃদীনাবাসীর মত ধ্রহণ করতেন। ft সাঈদ ইবনে মুসাইয়ির আবুদ্দারদা রা.) হতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, ঈলার জন্য কোন নির্দিষ্ট সময়সীমা নেই। আর ঈলা একটি পাপ কাজ, ঈলার মধ্যে স্বামীকে বা ঈলাকারীকে) অবহিত করা হ্বে। তারপর সে হয়তো রেখে দিবে কিংবা তালাক প্রদান করবে। আবুদ্দারদা হতে (অন্য সনদে) বর্ণিত আছে যে, তিনি বলেছেন, ঈলার মধ্যে যখন চারমাস অতিবাহিত হয়ে যাবে, তখন স্বামীকে অবহিত করা হবে। সে হয়তো প্রত্যাবর্তন করবে, কিংবা তালাক দিবে। Wwww.almodina.com
— পৃষ্ঠা ২২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।