২১৮ তাফসীরে তাবারী শরীফ দেন। সুতরাং সে যদি এ সময়ের মধ্যে প্রত্যাবর্তন করে, তবে সে তার শপথের কাফ্ফারা আদায় করবে এবং স্ত্রী তারই থেকে যাবে৷ আর যদি চার মাস অতিবাহিত হয়ে যায় এবং এ সময়ের মধ্যে সে প্রত্যাবর্তন না করে থাকে, তবে স্ত্রী এক তালাকে বায়েন হয়ে যাবে এবং স্ত্রী তার নিজের অধিকার লাভ করবে। আর স্থামী তার নতুন বিয়ের প্রস্তাবকারীদের অন্যতম হবে। রবী (র.) হতেও অনুরূপ বর্ণনা উদ্ধৃত হয়েছে। সুদ্দী (র.)} আলোচ্য আয়াত সম্পর্কে বলেছেন, ইবনে মাসউদ (রা.) ও উমার ইবনে খাত্তাব (রা.) বলতেন, যদি চার মাস অতিবাহিত হয়ে যায় তবে স্ত্রী এক তালাকে বায়েন হয়ে যাবে এবং সে তার নিজের অধিকার লাভ করবে। দাহ্হাক হতে বর্ণিত, তিনি উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেন, এ আয়াত এ ব্যক্তি সম্পর্কে যে, শপথ করে, সে তার স্ত্রীর নিকট গমন করবে না। তারপর যদি চার মাস অতিবাহিত হয়ে যায় এবং সে প্রত্যাবর্তন না করে কিংবা তালাক না দেয়, তবে স্ত্রী ঈলার কারণে তার থেকে এক তালাকে বায়েন হয়ে যাবে। তারপর স্ত্রী যদি পুনরায় তার কাছে ফিরে আসে, তবে সে নতুন মোহরের অধিকারিণী হবে এবং সাক্ষ্য মাধ্যমে ঈলাকারীর সন্মতির মাধ্যমে বিয়ে সাব্যস্ত হবে। আর অন্যরা বলেছেন, কোন ব্যক্তি স্ত্রীর সাথে ঈলা করে চার মাস অতিবাহিত হওয়ার পর মিলিত হলে এক তালাকে রিজয়ী হবে। স্বামী ইচ্ছা করলে তাকে পুনরায় ধৃহণ করতে পারবে। যাঁরা এমত পোষণ করেন £$ সাঈদ ইবনুল মুসাইয়িব ও আবূ বাকর ইবনে আবদুর রহমান ইবনে হারস্ ইবনে হিশাম হতে বর্ণিত আছে যে, তাঁরা উভয়ে বলেছেন, কোন ব্যক্তি যখন তার স্ত্রীর সাথে ঈলা করে এবং চার মাস অতিবাহিত হয়ে যায়, তখন এক তালাক হবে। আর স্বাধী তাকে পুনরায় ধহণ করতে পারবে। সাঈদ ইবনে মুসাইয়িব হতে বর্ণিত, চার মাস অতিবাহিত হলে, এক তালাক হবে। স্বামী তাকে পুনরায় ফিরিয়ে নিতে পারবে! মাকহুল (র.) হতে বর্ণিত। তিনি বলেন, চার মাস অতিবাহিত হলে এক তালাক হবে। আর স্বামী পুনরায় ধরহণ করার অধিকার থাকে। আবূ বাকর ইবনে আবদুর রহমান হতে বর্ণিত, তিনি বলেছেন, এতে এক তালাকে বায়েন হবে। স্বামী পুনরায় ধহণ করার ব্যাপারে সব চেয়ে অধিকার রাখে। আর তা হল যখন চার মাস অতিবাহিত হয়ে যায়। ইমাম যুহরী (র.) আবূ বাকর (রা.)-এর একথার ওপর ফতোয়া দিতেন। সাঈদ ইবনুল মুসাইয়িব হতে বর্ণিত, তিনি বলেন, কোন ব্যক্তি যখন তার স্ত্রীর সাথে ঈলা করে। তারপর চার মাস অতিবাহিত হয়ে যাবার পর ফিরে আসে। এতে এক তালাকে বায়েন হয়ে যাবে। আর সে ইদ্দতে থাকাকালে স্বামীই তার অধিক হকদার হবে। Wwww.almodina.com
— পৃষ্ঠা ২২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।