মুহাস্মদ (র.) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমরা ঈলা প্রসঙ্গে আলোচনা করছিলাম যে, যখন চার মাস অতিবাহিত হয়ে গেল, তখন. সে স্ত্রী এক তালাকের সাথে বায়েন হয়ে যাবে। ইবরাহীম হতে ঈলা প্রসঙ্গে বর্ণনা উদ্ধৃত আছে, তিনি বলেন, যদি অতিবাহিত হয়ে যায় অর্থাৎ চার মাস, তবে স্ত্রী তার থেকে বায়েন হয়ে যাবে। কাতাদা রর.) নাখয়ী হতে বর্ণনা করেন যে, তিনি সে ব্যক্তি প্রসঙ্গে বলেছেন, যে ব্যক্তি তার স্ত্রীকে বলেছে,.আমি যদি এক বছর তোমার নিকট গমন করি, তবে তুমি তিন তালাক। এমতাবস্থায় সে যদি চার মাসের পূর্বে তার নিকট গমন করে, তবে স্ত্রী তার থেকে তিন তালাকের সাথে বায়েন হয়ে যাবে। আর যদি সে স্ত্রীকে চার মাস অতিবাহিত হওয়া পর্যন্ত বর্জন করে, তবে সে স্ত্রী) ঈলার কারণে বায়েন হবে। কাতাদা (র.) হতে বর্ণিত, কোন এক রাতে উবায়দুল্লাহ্ ইবনে যিয়াদ আমর ইবনে উবায়দুল্লাহ্- এর কন্যা হিন্দা উম্মে উসমান নামে পরিচিত হিন্দ-এর নিকট রাত্রি যাপন করে। তারপর যখন সে তার নিকট পৌছল, তখন সে হহিন্দা৷। তার বাঁদীদিগকে আদেশ করল এবং তারা তার সনম্মুখস্থ দরজাগুলো বন্দ করে দিল। তখন সে (েবায়দুল্লাহ) শপথ করল যে, সে তার হহিন্দার) নিকট গমন করবে না, যে পর্যন্ত না সে স্বয়ং তার নিকট আসে। সুতরাং তাকে (উবায়দুল্লাহ্কে) বলা হল যে, যদি এমতাবস্থায় চার মাস অতিবাহিত হয়ে যায়, তবে সে (হিন্দ) তোমার বিবাহবন্ধন হতে বেরিয়ে যাবে। আউফ (র.) হতে বর্ণিত, তিনি বলেন, আমার নিকট এ কথা পৌছেছে যে, যখন কোন ব্যক্তি তার স্ত্রীর সাথে ঈলা করল এবং চার মাস অতিবাহিত হয়ে গেল, তখন স্ত্রী এক তালাকের সাথে বায়েন হয়ে যাবে। তারপর স্বামী ইচ্ছা করলে তার নিকট নতুনভাবে বিয়ের প্রস্তাব দিতে পারবে। ইবনে আন্বাস (রা.) হতে বর্ণিত, তিনি আয়াত- ১44 841 ০% DELS cp C92 G23 এর ব্যাখ্যায় সে ব্যক্তি প্রসঙ্গে বলেছেন, যে, তার স্ত্রী সম্পর্কে শপথ করে এবং যদি চার মাস অতিবাহিত হয়ে যায়, তবে স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে এবং স্ত্রী তালাকপ্রাপ্তা মহিলার ইদ্দত পালন করবে। আর স্বামী নতুন বিয়ের প্রস্তাবকারিগণের একজন হতে পারবে। কুবায়সা ইবনে জুয়াইব (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, যখন চার মাস অতিবাহিত হয়ে গেল, তখন স্ত্রী এক তালাক বায়েন হয়ে যাবে। কাতাদা (র.) হতে বর্ণিত, তিনি আয়াত- ৬&0 66 8 Ll Ca ELE on Sl onl ৮৮ ১% 0। -এর ব্যাখ্যায় বলেন, এ আয়াতটি এ ব্যক্তি প্রসঙ্গে যে তার স্ত্রীর সাথে ঈলা করে এবং বলে, আল্লাহ্র শপথ ! আমার মাথা ও তোমার মাথা একত্রিত হবে না, আমি তোমার নিকট গমন করব না, আমি তোমাকে আচ্ছাদিত করব না। জাহেলী যুগের লোকেরা এ সব কথাকে তালাকরূপে গণ্য করতো! এরপর আল্লাহ্ তা'আলা স্বামী-স্ত্রীর জন্য চার মাসের সময় নির্ধারণ করে Wwww.almodina.com
— পৃষ্ঠা ২২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।