তাফসীরে তাবারী শরীফ ৪র্থ খণ্ড
/ ৪৭৯
📝 লেখা 📖 পিডিএফ

২১৬ তাফসীরে তাবারী শরীফ বলি, তবে কেউ তা হতে নিশ্চিত হতে পারবে না। অথচ তাঁর নিকট এ জন্যই এসেছে, যাতে সে তা হতে নিশ্চিত হতে পারে। তারপর মাসরূুক (র.) বললেন, সে স্ত্রী এক তালাকের সাথে বায়েন হয়ে গিয়েছে। আর তুমি এক্ষণে নতুন বিয়ের প্রস্তাবকারীদের একজন ৷ মুগীরা হতে বর্ণিত আছে যে, তিনি শা'বীকে বলতে শুনেছেন যে, তিনি শুরায়হ্‌ (র.)-এর নিকট উপস্থিত ছিলেন এবং এক ব্যক্তি তাঁকে ঈলা প্রসঙ্গে জিজ্ঞেস করেছিল। তখন তিনি এ আয়াত পাঠ করলেন £ ১৮% 491 ০2% 5 ০০ ৩৪3 5231 ("যারা স্ত্রীর সাথে সংগত না হওয়ার শপথ করে তারা চার মাস অপেক্ষা করবে”। ( ২৪ ২২৬) শা'বী বলেন, তখন আমি তাঁর নিকট হতে উঠে চলে এলাম এবং মাসরূক (র.)-এর নিকট হাযির হলাম। তারপর আমি তাঁকে বললাম, হে আবূ আয়েশা ! আর আমি তাঁকে শুরায়হ্‌ (র.)-এর বক্তব্য সম্পর্কে অবহিত করলাম। তখন তিনি বললেন, আল্লাহ্‌ তা'আলা আবূ উমাইয়াকে রহম করুন। যদি সকল মানুষই এরূপ বলতো, তবে কে এরূপ লোক হতে চিন্তা দূর করতো ? তারপর তিনি বললেন, যখন চার মাস অতিবাহিত হয়ে গেল, তখন স্ত্রী এক তালাকের সহিত বায়েন হয়ে যাবে। জারীর বিন হাযিম হতে বর্ণিত আছে যে, তিনি বলেন, আমি আইউবের নিকট আবূ কালাবা লিখিত পত্রের মধ্যে পড়েছি, (তিনি লিখেছেন) আমি সালিম ইবনে আবদুল্লাহ্‌ ও আবূ সালমা ইবনে আবদুর রহমানকে জিজ্ঞাসা করি, তখন তাঁরা উভয়ে বলেন, যখন চার মাস অতিবাহিত হয়ে যায়, তবন স্ত্রী এক তালাকের সাথে বায়েন হয়ে যায়। আতা (র.) হতে বর্ণিত আছে যে, তিনি বলেন, যখন চার মাস অতিবাহিত হয়ে যায় তখন স্ত্রী এক তালাক বায়েন হয়ে যায় এবং স্বামী ইদ্দতের মধ্যে তার (স্ত্রী নিকট নতুন বিয়ের প্রস্তাব দিবে। মূয়ান্মার তাঁর পিতা হতে বর্ণনা করেন, যে ব্যক্তি তার স্ত্রীকে উদ্দেশ্য করে এরূপ বলল, “আল্লাহ্র কসম ! আমার মাথা ও তোমার মাথা কখনও কোন কিছুতে একত্রিত হবে না’” আর সে এরূপ শপথ করে যে, সে কখনও তার স্ত্রীর) নিকট গমন করবে না। তবে যদি চার মাস অতিবাহিত হয়ে যায় এবং সে এর ভিতর প্রত্যাবর্তন না করে, তা হলে স্ত্রী এক তালাকের সাথে বায়েন হয়ে- যাবে। আর স্বামী তখন নতুন বিয়ের প্রস্তাব দিতে পারবে। আলী (রা.) ইবনে মাসউদ রা.) ইবনে আব্বাস (রা.) ও হাসান-এর অভিমত । কাতাদা (র.) হাসান হতে বর্ণনা করেন, তাঁকে সে ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যে ব্যক্তি. তার স্ত্রীকে বলেছে, আমি যদি তোমার নিকট গমন-করি; তবে তুমি তিন তালাক। তদুত্তরে তিনি বলেন, এরপর যখন চার মাস অতিবাহিত হয়ে গেল, তখন সে এক তালাকের সাথে বায়েন হয়ে যাবে। | ইয়াধীদ ইবনে ইবরাহীম হতে বর্ণিত, তিনি বলেন, আমি হাসান ও মুহা্মদকে ঈলা প্রসঙ্গে বলতে শুনেছি, তাঁরা উভয়ে বলেছেন, যখন চার মাস অতিবাহিত হয়ে যায়, তখন স্ত্রী এক তালাকের সাথে বায়েন হয়ে যাবে। আর সে 'স্বামী) তখন নতুন বিয়ের প্রস্তাবক হতে পারবে। Wwww.almodina.com

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।