“সূরা বাকারা ২১৫ -"" হযরত আবূ কিলাবা হতে বর্ণিত, নু'মান ইবনে বশীর তাঁর স্ত্রীর সাথে ঈলা করেন, তখন ইবনে মাসউদ (রা.) তাঁর উক্লুতে আঘাত করে বললেন, যখন চার মাস অতিবাহিত হয়ে গেল, তখন এক তালাকের স্বীকার করে নাও। আমির হতে বর্ণিত আছে যে, ইবনে মাসউদ (রা.) ঈলাকারী প্রসঙ্গে বলেছেন, যখন চার মাস অতিবাহিত হয়ে গেল, আর সে ইতিমধ্যে প্রত্যাবর্তন করেনি, তবে তার স্ত্রী এক তালাকের সাথে বায়েন হয়ে গেল, আর স্বামী এমতাবস্থায় (নতুন বিয়ের) প্রস্তাব করবে। ইবনে আব্বাস (রা.} হতে বর্ণিত, তিনি বলেছেন, (ঈলার ক্ষেত্রে চার মাস অতিবাহিত হওয়া তালাকের সঙ্কল্পর্পে গণ্য হবে। ইবনে আব্বাস (রা.) হতে অপর সনদেও অনুরূপ বর্ণিত হয়েছে। আতা ইবনে আব্বাস (রা.) হতে বর্ণনা করেন যে, তিনি ঈলা প্রস্গে বলেছেন, যখন চার মাস অতিবাহিত হয়ে গেল, তখন স্ত্রী এক তালাকের সাথে বায়েন হয়ে গেল। ইকরামা (রা.) হতে বর্ণিত আছে যে, তিনি বলেন, যখন চার মাস অতিবাহিত হয়ে গেল, তখন তা এক তালাক বায়েনরূপে গণ্য হবে। তারপর তিনি তা ইবনে আব্বাস (রা.) হতে উল্লেখ করেন। মুকাস্সাম ইবনে আব্বাস (রা.) হতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, চার মাস অতিবাহিত হওয়াই তালাকদানে দৃঢ় সঙ্কল্পের পরিচায়ক। ইবনে আব্বাস রা.) হতে অপর সনদেও অনুরূপ উদ্ধৃত হয়েছে। সাঈদ ইনে জুবায়র (রা.) হতে বর্ণিত আছে যে, তাঁকে মক্কার আমীর ঈলাকারী প্রসঙ্গে জিজ্ঞাসা করে ছিলেন, তখন তিনি বলেন, ইবনে উমার (রা.) বলতেন যে, যখন চার মাস অতিবাহিত হয়ে গেল তখন স্ত্রী নিজের ব্যাপারে কর্তৃত্ব লাভ করল। আর ইবনে আব্বাস (রা.)ও এরূপ বলতেন। ইবনে আব্বাস (রা.) হতে অপর সনদে বর্ণিত আছে যে, তিনি বলেন, যখন চার মাস অতিবাহিত হয়ে গেল, তখন তা এক তালাক বায়েনরূপে গণ্য হবে। সালিম আল-মন্ধী ইবনে হানাফিয়! হতে অনুরূপ উদ্ধৃত করেছেন। "" ইবনে শিহাব হতে বর্ণিত আছে যে, কুবায়ছা ইবনে যু'আয়ব (রা.) ঈলা প্রসঙ্গে বলেন, তা এক তালাক বায়েনরূপে গণ্য হবে! আর স্ত্রী এমতাবস্থায় নতুন করে ইদ্দত পালন করবে। আর সে ওর মাধ্যমে নিজের বিষয়ে কর্তৃত্ব লাভ করল। শুরায়হ্ (র.) হতে বর্ণিত আছে যে, তাঁর নিকট এক ব্যক্তি এসে বলল, আমি আমার স্ত্রীর সাথে ঈলা করেছি এবং আমি প্রত্যাবর্তন করার পূর্বেই চার মাস অতিবাহিত হয়ে গেছে। তখন শুরায়হ্ (রি) বললেন, -১ ১ 4 GG san {১১ ৩13 “আর যদি তারা তালাক দেয়ার সঙ্কল্প করে থাকে, তবে আল্লাহ্ তা'আলা সর্বশ্রোতা, সর্বজ্ঞ” । (২ ৪ ২২৭) এ আয়াতের অতিরিক্ত কিছুই তাকে বললেন না। এরপর লোকটি মাসরূক (র.)-এর নিকট গিয়ে বিষয়টি উল্লেখ করলেন। তখন তিনি বললেন, আল্লাহ্ তা'আলা আবু উমাইয়াকে রহম করুন। আমি যদি তিনি যা বলেছেন, তার অনুরূপ Wwww.almodina.com
— পৃষ্ঠা ২২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।