তাফসীরে তাবারী শরীফ ৪র্থ খণ্ড
/ ৪৭৯
📝 লেখা 📖 পিডিএফ

২১৪ তাফসীরে তাবারী শরীফ আবদুল্লাহ্‌ ইবনে উনাইস তখন আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ (রা.)-এর নিকট যায়। এবং তাঁর নিকট বিষয়টি উল্লেখ করেন। তখন আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ (রা.) তাকে বললেন, তোমার স্ত্রী অবশ্যই (তোমা হতে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে) সুতরাং তুমি তোমার স্ত্রীর নিকট যাও এবং তাকে এ বিষয়ে অবহিত কর। আর তাকে বিয়ের প্রস্তাব দাও। তখন সে তার নিকট আসল, এবং তাকে বলল, সে থেকে তার প্রতি এক তালাক বায়েন হয়েছে এবং তার কাছে বিয়ের প্রস্তাব দিল। আর তাকে এক রতল রোপ্য মুদ্রা প্রদান করল। ইবনে মাসউদ (রা.) হতে বর্ণিত আছে, তিনি ঈলা প্রসঙ্গে বলেছেন, যখন চার মাস অতিবাহিত হয়ে যায়, তখন স্ত্রী এক তালাক বায়েন হয়। আমির হতে বর্ণিত আছে, বনী হিলাল গোত্রের এক ব্যক্তি যাকে আবদুল্লাহ্‌ ইবনে উনাইস বলা হত। সে তার স্ত্রীর নিকট তা চাইল, যা পুরুষ মাত্রই তার স্ত্রীর কাছে কামনা করে। তখন তার স্ত্রী তাকে অস্বীকৃতি জানাল। তখন সে তার সাথে দাম্পত্য সম্পর্ক না করার শপথ ধহণ করল। এমতাবস্থায় পরদিন একটি কাফিলা আসে এবং সে বের হয়ে যায় এবং ছয় মাস যাবৎ অনুপস্থিত থাকে। এরপর সে প্রত্যাবর্তন করল এবং তার স্ত্রীর নিকট গমন করল, যখন তার মধ্যে কোনরূপ অসুবিধা বা অসন্তুষ্টি দেখা যায়নি। এরপর সে গোত্রের লোকদের নিকট গমন করল এবং যখন সে ঘর হতে বেরিয়েছিল তখন সে যে তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট ছিল, আর প্রত্যবর্তন করার সময় তাদের প্রতি তার সন্তুষ্টি বিষয়ে আলোচনা করল। গোত্রীয় লোকজন তাকে বলল, তোমার স্ত্রী তো তোমার ওপর হারাম হয়ে গিয়েছে। তখন সে ইবনে মাসউদ {রা.)-এর নিকট আসল এবং তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসা করল। তখন ইবনে মাসউদ ([রা.) বললেন, তুমি কি জান না যে, সে তোমার ওপর হারাম হয়ে গিয়েছে ? সে বলল, না, জানি না। তিনি বললেন, তবে যাও, তার নিকট অনুমতি চাও, নিশ্চয় সে তা অস্বীকার করবে। এরপর তিনি তাকে এ সংবাদ দিলেন যে, তুমি স্ত্রীর প্রসঙ্গে যে শপথ করেছিলে, তা এক তালাকে পরিণত হয়েছে। আর স্ত্রীকে এ সংবাদ দাও যে, তার ওপর এক তালাক হয়েছে এবং সে তার ব্যাপারে স্বাধীন। এখন সে যদি ইচ্ছা করে, তবে তুমি তাকে বিয়ের প্রস্তাব দিবে, তখন সে তোমার নিকট দু’ তালাকের মালিক হিসাবে অবস্থান করবে। অন্যথায় সে তার স্বাধীনতা ভোগ করবে। হযরত আবদুল্লাহ্‌ হতে বর্ণিত আছে, তিনি ঈলা প্রসঙ্গে বলেছেন, যখন চার মাস অতিবাহিত হয়ে যায়, তখন তা এক তালাক বায়েনরূপে গণ্য হবে। এমতাবস্থায় স্ত্রী তিন কুরূ (ঝত্‌ বা পবিত্রতা) ইদ্দত পালন করবে। ইবরাহীম হতে বর্ণিত আছে, যে, আবদুল্লাহ্‌ ইবনে উনাইস তার স্ত্রীর সাথে ঈলা করে এবং চার মাস অতিবাহিত হয়ে যায়। তারপর বিস্তৃত অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করে ফেলে। তখন সে আলকামা-এর নিকট গমন করে, তিনি তাকে আবদুল্লাহ্‌ (রা.)-এর নিকট নিয়ে যায়, উত্তরে আবদুল্লাহ্‌ বললেন, সে তোমার বিয়ে হতে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তাই তুমি তার নিকট পুনঃ বিয়ের ব্যাপারে প্রস্তাব প্রেরণ কর, তারপর তাকে এক রতল রৌপ্য মুদ্রা সাদকা দাও। Wwww.almodina.com

— পৃষ্ঠা ২২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।