তাফসীরে তাবারী শরীফ ৪র্থ খণ্ড
/ ৪৭৯
📝 লেখা 📖 পিডিএফ

| সুরা বাকারা ২১৩ যাঁরা এ মত পোষণ করেছেন, তাঁদের প্রসঙ্গে আলোচনাঃ হযরত আলী {রা.) হতে বর্ণিত, তিনি বলেছেন, যদি চার মাস অতিবাহিত হয়ে যায়, তবে তা বায়েন তালাকে পরিণত হবে। হযরত আলী (রা.) ও হযরত ইবনে মাসউদ ({রা.) হতে বর্ণিত, তাঁরা উভয়ে তাকে চার মাস অতিবাহিত হওয়ার পর তালাক রূপে গণ্য করেছেন। কাজেই, তারপর উক্ত মহিলা তার সত্তার ওপর অধিক হকদার 'স্বামীর কর্তৃত্বমুক্ত)। হযরত কাতাদা (র.) বলেন, ঈলার ক্ষেত্রে হযরত আলী [রা.) ও ইবনে মাসউদ (রা.)-এর বক্তব্য আমার নিকট অতি উত্তম। হযরত হাসান (র.) হতে বর্ণিত, হযরত আলী রা.) ঈলা সম্পর্কে বলেছেন, যদি চার মাস অতিক্রম করেছে, তখন স্ত্রী এক তালাকে বায়েন হয়ে যাবে। হযরত উসমান ইবনে আফ্ফান (রা.) ও যায়েদ ইবনে সাবিত (রা.) হতে বর্ণিত, তাঁরা উভয়ে বলতেন, যদি চার মাস অতিবাহিত হয়ে যায়, তবে স্ত্রী এক তালাক বায়েন হয়ে যাবে। আবূ সালমা ইবনে আবদুর রহমান হতে বর্ণিত, তিনি বলেন, আমি ঈলা প্রসঙ্গে জিজ্ঞাসা করার জন্য ইবনুল মুসাইয়িবের নিকট গমন করি। তখন ইবনে মুসাইয়িব বললেন, আমি কি তোমাকে উসমান ইবনে আফ্ফান (রা.) ও যায়েদ ইবনে সাবিত {রা.) যা বলতেন, তা সম্পর্কে সংবাদ দিব নাঃ আমি বললাম, অবশ্যই! তিনি বললেন, তাঁরা উভয়ে বলতেন, যখন চার মাস অতিবাহিত হয়ে গেল, তখন সে একাকী (বা এক তালাকপ্রাপ্তা) আর সে মুক্ত ও স্বাধীন উসমান ইবনে আফ্ফান রা.) হতে (অপর সনদে) বর্ণিত, তিনি বলেন, ঈলা করার দিন হতে যে দিন চার মাস অতিবাহিত হয়ে গেল, সে দিন সে এক তালাক বায়েনের অধিকারী হয়ে যাবে। হযরত উসমান (রা.) ও যায়েদ (রা.) হতে (অপর সনদে) বর্ণিত, তাঁরা উভয়ে বলতেন, যখন চার মাস অতিবাহিত হয়ে গেল, তখন তা এক তালাক বায়েন হয়ে যাবে। হযরত আলকামা হতে বর্ণিত, তিনি বলেন, আবদুল্লাহ্‌ ইবনে উনাইস তাঁর স্ত্রীর সাথে ঈলা করেন এবং স্ত্রী থেকে দূরে অবস্থান করেন। তখন আবদুল্লাহ্‌ ইবনে উনাইস হযরত ইবনে মাসউদ "(রা.)-এর নিকট গমন করেন এবং তাঁকে জিজ্ঞাসা করেন। তখন ইবনে মাসউদ (রা.) বললেন, তাকে স্ত্রীকে) জানিয়ে দাও যে, সে এবন স্বাধীন, নিজেই নিজের মালিক হয়ে গিয়েছে। তখন সে তার নিকট গমন করত। তাকে এ বিষয়ে সংবাদ দিলেন এবং তাকে এক রতল (পোণে ষোল আউন্স) ওযনের রৌপ্য মুদ্রা সাদ্‌কা করেন। আবদুল্লাহ্‌ হতে বর্ণিত আছে, ঈলা সম্পর্কে বলতেন, চার মাস অতিবাহিত হলে স্ত্রী এক তালাক - বায়েন হয়ে যাবে। ইবরাহীম আবদুল্লাহ্‌ হতে অনুরূপ বর্ণনা করেছেন। ইবরাহীম হতে অপর সনদে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ্‌ ইবনে উনাইস তার স্ত্রীর সাথে ঈলা করে, এরপর সে বাইরে চলে যায় এবং স্ত্রী হতে ছয় মাস অনুপস্থিত থাকে। তারপর ফিরে এসে তার সাথে দাম্পত্যসুলভ আচরণ করে। তখন তাকে বলা হল যে, স্ত্রী তার থেকে বায়েন হয়ে গিয়েছে। Wwww.almodina.com

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।