তাফসীরে তাবারী শরীফ ৪র্থ খণ্ড
/ ৪৭৯
📝 লেখা 📖 পিডিএফ

২১২ তাফসীরে তাবারী শরীফ (রা.)-এর শিষ্যগণকে এপ্রসঙ্গে প্রশ করা হয়েছে, তখন তাঁরা বলেন, যখন সে দৈহিক সম্পর্ক গড়ায় সক্ষম হবে না, তখন সে কসমের কাফ্ফারা আদায় করবে এবং প্রত্যাবর্তন করার ওপর সাক্ষী দাঁড় করবে। হযরত কাতাদা (র.) হতে বর্ণিত, যদি সে তাতে প্রত্যাবর্তন করে, তবে সে তার কসমের কাফ্‌ -ফারা আদায় করবে এবং সে মহিলা তার স্ত্রীক্ূপে গণ্য থাকবে। হযরত রবী (র.) হতে অনুরূপ বর্ণনা রয়েছে। হযরত ইবরাহীম (র.) হতে বর্ণিত, তিনি ঈলার হুকুম প্রসঙ্গে বলেছেন, চারমাস অতিবাহিত হওয়ার পূর্ব পর্যন্ত অপেক্ষা করা হবে। এর মধ্যে সে যদি স্ত্রীর প্রতি প্রত্যাবর্তন করে, তবে সে তারই স্ত্রী থাকবে এবং স্বামীর ওপর কসম রয়ে গেল, যখন সে তা ভঙ্গ করবে, তজ্জন্য কাফ্‌ফারা আদায় করবে। ইমাম আবূ জা'ফর তাবারী (র.) বলেন, এ দ্বিতীয় ব্যাখ্যাটিই আমাদের দৃষ্টিতে বিশুদ্ধ। আর তা, আমরা ইতিপূর্বে "কিতাবুল আইমান” নামক গ্রন্থে উল্লেখ করেছি যে, তা অবাধ্যচারিতার ওপর কিংবা আনুগত্যের ওপর হোক, যে কোন রূপ কসমের ক্ষেত্রেই যখন কসম ভঙ্গ করা হবে, তার প্রতি কাফ্‌ফারা ওয়াজিব হবে। মহান আল্লাহ্র বাণী ৪ SA CL SA LLL ss Lod BATA A - me ee DG GH 2 5 অৰ্থ ৪ “আর যদি তারা তালাক দেয়ার সংকল্প করে তবে আল্লাহ্‌ তা'আলা সবশ্রোতা, সবজ্ঞ। (সূরা বাকারা £ ২২৭) ব্যাখ্যাকারগণ মহান আল্লাহ্‌ তা'আলার বাণী- 33!/ 1,455 ০ “আর যদি তারা তালাক দেয়ার সংকল্প করে’’ এর ব্যাখ্যায় একাধিক মৃত প্রকাশ করেছেন। তারপর তাঁদের কেউ বলেছেন, এর অর্থ, যারা তাদের স্ত্রী থেকে দূরে থাকার উদ্দেশ্যে ঈলা করে, তাদের জন্য চার মাস প্রতীক্ষা করার বিধান রয়েছে। তারপর তারা যদি প্রত্যাবর্তন করে এবং আল্লাহ্‌ তা'আলা! যে চার মাস তাদের স্ত্রীর সাথে দৈহিক সম্পৰ্ক গড়ে তোলা ও তাদের সাহচর্য হতে বিরত থাকার বিধান করেছেন, সে চার মাসের ভিতর তাদের সাথে আল্লাহ্‌ তা'আলা যে উত্তম সাহচর্য ওয়াজিব করেছেন, ত! করার প্রতি ফিরে আসে তবে আল্লাহ্‌ তা'আল! তাদের প্রতি ক্ষমাশীল ও দয়ালু । আর যদি তারা আল্লাহ্‌ তা'আলা তাদের জন্য যে চার মাস অপেক্ষা করার বিধান দিয়েছেন তার ভিতর কৃত কসম প্রত্যাহার করে বা বর্জন করে এবং উক্ত চার মাস অতিবাহিত হয়ে যায়, তবে তারা তাদের যে স্ত্রীর সাথে ঈলা করেছিল, সে স্ত্রী তাদের থেকে তালাক (বিচ্ছিন্ন) হয়ে যাবে। আর যাঁরা এ মত পোষণ করেন, তাঁদের দৃষ্টিতে চার মাস অতিবাহিত হয়ে যাওয়াই ঈলাকারী তার স্ত্রীকে তালাক দান করার সংকল্প করার পরিচায়ক! চার মাস অতিবাহিত হওয়ার পর যে তালাক সংঘটিত হয়ে যাবে, সে প্রসঙ্গে ' ব্যাখ্যাকারগণ একাধিক মত পোষণ করেছেন। তাঁদের কেউ বলেছেন, এ তালাকটি বায়েন তালাক হবে। Www.almodina.com

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।