তাফসীরে তাবারী শরীফ ২১০ ব্যতীত স্বামী তার স্ত্রীর সাথে ঈলাকারী হবেনা যদি তাই ঈলা হয়, তবে ফায় বা প্রত্যাবর্তন করা যা এ ঈলার হুকুমকে বাতিলকারী হবে, তবে নিঃসন্দেহে এটা জায়েয হবেনা যে, সে যার মাধ্যমে ঈলা করেছে, তা ভিন্ন অন্য কিছু তার জন্য খেলাপ হবে। অর্থাৎ দাম্পত্যসুলভ আচরণ করার মাধ্যমেই কসমের খেলাফ করা, ফায় প্রত্যাবর্তন) করা রূপে গণ্য হবে। কেননা, সে যা বর্জন করার প্রশ্নে ঈলা করেছে, যদি তার সাথে দাম্পত্যসুলভ আচরণ না করে তবে অল্লাহ্ পাক এ সম্বন্ধে যা আদেশ দিয়েছেন, তা কার্যকর হবে। তবে একথা সুবিদিত যে, যদি সে দাম্পত্যসুলভ আচরণ করে তবে সে এমন কাজ করল, বর্জন করার জন্য ঈলা করেছিলো। আর তাই যদি সে কোন ওযরের কারণে তার স্ত্রীর সাথে দৈহিক সম্পর্ক গড়ে তুলতে না পারে। তবে সে প্রকৃতপক্ষে স্ত্রীর সাথে সম্পর্ক বর্জনকারী নয়। কেননা, মানুষ সে কাজই বর্জনকরীরূপে গণ্য হয়, যে কাজ করা ও না করার ক্ষেত্রে তার ইখতিয়ার থাকে। আর যার কোন কাজ করার ইখতিয়ার বা সমর্থ না থাকে। সে ব্যক্তি উক্ত কাজ বর্জনকারীরূপে গণ্য হয়না। আর ব্যাপারটি যখন এরূপই, তখন ওযর অবস্থায় তার জন্য অন্তরে স্ত্রী সহবাসের সঙ্কল্প করাই প্রত্যাবর্তন করার জন্য যথেষ্ট হবে। যতক্ষণ সে তার সাথে দৈহিক সম্পর্ক গড়ার সামর্থবান থাকবে। আর যদি সে তাৎক্ষণিকভাবে সে সঙ্কল্পের বিষয় মুখে প্রকাশ করে এবং স্বয়ং প্রত্যাবর্তন করার ওপর সাক্ষ্য দাঁড় করায়, তবে তা আমার মতে অতি উত্তম হবে। $A hGz 3 de ৩ এর ব্যাখ্যা প্রসঙ্গে বক্তব্যঃ ("নিশ্চয় আল্লাহ্ তা'আলা ক্ষমাশীল ও দয়াবান।”) তাফসীরকারগণ এ আয়াতের ব্যাখ্যায় একাধিক মৃত প্রকাশ করেছেন। কেউ কেউ বলেছেন যে, এর অর্থ, তোমরা স্ত্রীণের সাথে দৈহিক সম্পর্ক গড়ার প্রশ্রে আল্লাহ্ তা'আলার নামে যে কসম করেছিলে, তাদের প্রতি প্রত্যাবর্তন করার মাধ্যমে সে কসম ভঙ্গ করতঃ যে অপরাধ করেছো, আল্লাহ্ তা'আলা সে ব্যাপারে তোমাদের প্রতি ক্ষমাশীল। আর তোমরা স্ত্রীগণের সাথে যে কসম করেছো, আর পরবর্তী সময় তা ভঙ্গ করেছ, তার কাফফারা স্থগিত করার প্রশ্নে তিনি তোমাদের প্রতি দয়ালু। যাঁরা এরূপ অভিমত পোষণ করেছেন, তাঁদের প্রসঙ্গে আলোচনা ৪ হযরত হাসান হতে বর্ণিত, Ub 12১১ ১% ০ ১6 6 6 56 এর ব্যাখ্যায় বলেছেন, তার ওপর কোন কাফ্ফারা ওয়াজিব হবে না হযরত হাসান (র.) হতে (অপর বর্ণনায়) Ee EY যখন সে প্রত্যাবর্তন করল, তখন তার ওপর কোন কাফফারা ওয়াযিব হবে না। হযরত ইবরাহীম (র.) হতে বর্ণিত , তাঁরা আল্লাহ্ তা'আলার বাণী- $ ১% 4 £6 6 6০ sb EX 429 প্রসঙ্গে এ অভিমত পোষণ করতেন যে, তার কাফ্ফারা আদায় করাই তার প্রত্যাবর্তন করা! আমরা ওপরে যে ব্যাখ্যা উদ্ৃত করেছি, তা সে সকল ব্যাখ্যাকারের বক্তব্যের আলোকে অপরিহার্য, যাঁরা মনে করেন যে, কসম ভঙ্গকারী ব্যক্তি যখন তাতে অনন্যোপায় হবে, তখন তার সে Wwww.almodina.com
— পৃষ্ঠা ২১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।