তাফসীরে তাবারী শরীফ ৪র্থ খণ্ড
/ ৪৭৯
📝 লেখা 📖 পিডিএফ

সূরা বাকারা ২০৯ আবূ কিলাবা হতে বর্ণিত আছে, তিনি বলেন, যদি ঈলাকারী মনে মনে প্রত্যাবর্তন করে, তবে তার জন্য তা যথেষ্ঠ হবে এবং সে প্রত্যাবর্তন করেছে, এরূপ গণ্য হবে। ইসমাঈল ইবনে রাজা হতে বর্ণিত, তিনি বলেন, লোকেরা ইবরাহীমের নিকট ঈলা প্রসঙ্গ আলোচনা করে, তখন তিনি বলেন, তুমি কি লক্ষ্য করেছ যে, যদি তার আলোচনা ছড়িয়ে না পড়ে, তবে সে যদি সাক্ষী দাঁড় করায়, তখন সে তারই স্ত্রী। ইমাম আবূ জা'ফর তাবারী (র.) বলেন, অন্যমত পোষণকারিগণ ঈলারূপে গণ্য হওয়া কসমের অর্থ প্রসঙ্গে যেরূপ মত ব্যক্ত করেছেন, ফায় বা প্রত্যাবর্তন করার ব্যাখ্যায় তাঁরা সেক্কপই বর্ণনা দিয়েছেন কাজেই যাঁদের বক্তব্য আল্লাহ্‌ তা'আলা কুরআন মজীদে যে ঈলা প্রসঙ্গে উল্লেখ করেছেন, দাম্পত্যসুূলভ আচরণ না করার কসম করা ব্যতীত স্বামী তার স্ত্রীর সাথে সে ঈলাকারী হবেনা, তাঁরা ফায় বা প্রত্যাবর্তনকরাকে সে যে দাম্পত্যসুলভ আচরণ না করার কসম করেছে সে দাম্পত্যসুলভ আচরণ করার সাথে সম্পর্কিত করেছেন। অর্থীৎ তাঁদের মতে দাম্পত্যসুলভ আচরণ করা পর্যন্ত ফায় বা প্রত্যাবর্তন করা সাব্যস্ত হবে না। আর এ দাম্পত্যসুলভ আচরণ নির্দিষ্ট অঙ্গ মধ্যে সম্পন্ন হবে, যখন সে তার ওপর সমর্থ হবে এবং তার জন্য তা সম্ভব হবে। আর যদি সে তার ওপর সমর্থ না হয় এবং তার জন্য তা সম্ভব না হয়, তবে তা সে নিয়্যতের মাধ্যমে সম্পন্ন হবে, যা সে তদুপরি সমর্থ হওয়া ও তার জন্য তা সম্ভব হওয়া সাপেক্ষে করবে। যাঁরা এ অভিমত পোষণ করেন, তাঁদের মতে তাকে তার যবানে এ নিয়্যত প্রকাশ করতে হবে, যাতে মুসলমানগণ তার এ প্রত্যাবর্তন করা বিষয়টি জানতে পারে। যাঁদের মত, ফা'য় বা প্রত্যাবর্তন হলো দাম্পত্যসূলভ আচরণ, অন্য কিছু নয়। তাঁরা তাতে অসমর্থ ব্যক্তির জন্য কোন ওযর স্বীকার করেন না এবং সে যে কাজ বর্জন করার ওপর কসম করেছে, ঠিক তাতে প্রত্যাবর্তন করা ব্যতীত কসম হতে মুক্তি পাওয়ার উপায় হিসাবে কোন কিছুকে অনুমোদন করেন না। আর তা হলো, দাম্পত্যসুলভ আচরণ করা। __ যাঁদের অভিমত, স্বামী কখনো স্ত্রীর সাথে কথা বলা ত্যাগ করার কসম করা বা তাকে ক্ষতিগ্রস্ত কর! কিংবা তাকে ক্ষুদ্ধ করা অথবা এ ধরনের কসমসমূহের সাথে কসম করার মাধ্যমে ঈলাকারী হয়ে থাকে, তাঁদের মৃতে ফায় বা প্রত্যাবর্তন হলো, সে যা বর্জন করার কসম করেছিল, তার প্রতি প্রত্যাবর্তন করা। আর তার এ প্রত্যাবর্তন তার থেকে প্রত্যাবর্তন করার সংকল্পের মাধ্যমে সম্পন্ন হবে। আর সে তার যবানে তার সে সকল অবস্থায় প্রকাশ করবে, যাতে সে প্রত্যাবর্তনের ইচ্ছা করেছে। এ ক্ষেত্রে আমাদের মতে উত্তম অভিমত হলো, যাঁরা বলেছেন যে, ফায় বা প্রত্যাবর্তন হলো, দাম্পত্যসুলভ আচরণ করা। কেননা, আমাদের মতে আমরা ইতিপূর্বে যে সময়সীমা উল্লেখ করেছি এবং যার বিবরণ দান করেছি, সে সময়সীমার জন্য দাম্পত্যসুূলভ আচরণ ত্যাগ করার কসম করা Wwww.almodina.com

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।