তাফসীরে তাবারী শরীফ ৪র্থ খণ্ড
/ ৪৭৯
📝 লেখা 📖 পিডিএফ

২০৮ তাফসীরে তাবারী শরীফ সাক্ষী দাঁড় করায়, অথচ সে জানে না যে, তার এ প্রত্যাবর্তনের ওপর সাক্ষী দাঁড় করানো তার সহবাস করার প্রশ্লে যথেষ্ট হবে না। আর এভাবে স্ত্রীর সাথে সহবাস করার পূর্বে চার মাস অতিবাহিত হয়ে যায়, তবে সে তারই স্ত্রী। আর যদি সে জানে যে, সহবাস করা ব্যতীত এক্ষেত্রে প্রত্যাবর্তন হয় না, আর সে প্রত্যাবর্তন করে এবং সাক্ষী দাঁড় করায়, কিন্তু তার সাথে সহবাস মা করে, আর এভাবে চারমাস অতিক্রান্ত হয়ে যায়, তবে এমতাবস্থায় তার স্ত্রী তার থেকে বায়েনা বা বিচ্ছিন্ন হয়ে যাবে। সাঈদ ইবনে মুসাইয়িব হতে বর্ণিত আছে যে, তিনি বলেছেন, ব্যক্তি যখন তার স্ত্রীর সাথে ঈলা করে, এমতাবস্থায় যদি তার কোন রোগ থাকে এবং সে তাকে স্পর্শ করা তথা সহবাস করায় সক্ষমু না হয়, অথবা সে মুসাফির ছিল এবং আটকে পড়ে, এক্ষেত্রে সে যখন মৌখিক প্রত্যাবর্তন করে এবং তার শপথের জন্য কাফ্‌ফারা আদায় করে, আর চারমাস অতিবাহিত হওয়ার পূর্বেই তার প্রত্যাবর্তন করার ওপর সাক্ষী প্রতিষ্ঠিত করলে তবে সে স্ত্রী হিসাবে ঠিক থাকবে। তালাক হবে না। বর্ণনাকারী বলেন, আর ইবনে শিহাব স্ত্রীর সাথে ঈলাকারী ব্যক্তি প্রসঙ্গে বলেছেন, যখন তার হাতে শুধুমাত্র একটি তালাক অবশিষ্ট রয়েছে, আর সে এশেষ অবস্থায় স্ত্রীর প্রতি প্রত্যাবর্তনের ইচ্ছা করেছে, অথচ সে রোগাক্রান্ত বা সফররত কিংবা স্ত্রী রোগাক্রান্ত বা ঝতুমতী অথবা স্ত্রী অদৃশ্যা তথা অজ্ঞাতস্থানে অবস্থানকারিণী, যাদ্দরুন স্বামী তার নিকট পৌছতে অক্ষম, আর এভাবে চারমাস অতিক্রম করেছে, তবে কি তার জন্য এ অনুমতি থাকবে যে, সে তার শপথের জন্য কাফ্‌ফারা. আদায় করে দিবে? অথচ সে স্ত্রীর সাথে সহবাস করতে সক্ষম হয়নি। তিনি বলেন, আমি মনে করি, আর আল্লাহ্‌ তা'আলাই সবজ্ঞ। যদি সে চারমাস অতিবাহিত হওয়ার পূর্বে প্রত্যাবর্তন করে, তবে প্রত্যাবর্তনের ওপর সাক্ষী দাঁড় করানো এবং তার শপথের জন্য কাফ্ফারা আদায় করার পর সে তারই স্ত্রী। যদিও তার স্ত্রীর নিকট তার এ প্রত্যাবর্তন সংক্রান্ত সংবাদ নাও পৌছে। কেননা, তার ঈলা তালাকে পরিণত হওয়ার পূর্বেই সে প্রত্যাবর্তন করেছে। রবী (র.) হতে বর্ণিত, তিনি বলেন, প্রত্যাবর্তন হচ্ছে সহবাস করা। তবে যদি সে সহবাস করায় অপরাগ হয়, আর সে জন্য তার রোগজনিত কারণ ছিল, অথবা সে অনুপস্থিত ছিল, কিংবা সে” ইহরাম অবস্থায় ছিল, অথবা এধরনের যে কোন ওযর ছিল, আর সে এমতাবস্থায় মৌখিকভাবে প্রত্যাবর্তন করতঃ স্ত্রীর প্রতি সন্তুষ্টির ওপর ' সাক্ষী দাঁড় করায়, তবে আল্লাহ্‌ চাহেতো, তার প্রত্যাবর্তন হিসাবে গণ্য হবে! অন্যান্য তাফসীরকারগণ বলেন-ফিরে আসা হল, সর্বাবস্থায়ই মৌখিকভাবে প্রত্যাবর্তন করা। যাঁরা এমত পোষণ করেছেন, তাঁদের আলোচনাঃ ইবরাহীম হতে বর্ণিত আছে, তিনি বলেন, ফিরে আসা হল মৌখিকভাবে প্রত্যাবর্তন করা। ' হযরত হাসান বসরী হতে বর্ণিত আছে, ফিরে আসা হল, সাক্ষী দাঁড় করানো! হাসান হতে অপর সূত্রে অনুরূপ বর্ণিত আছে। Wwww.almodina.com

— পৃষ্ঠা ২১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।