তাফসীরে তাবারী শরীফ ৪র্থ খণ্ড
/ ৪৭৯
📝 লেখা 📖 পিডিএফ

সূরা বাকারা ২০৫ মাসদারটিও প্রথম অর্থে ব্যবহত হয়। কেননা, প্রত্যেক বস্তুর ক্ষেত্রেই ,'& হচ্ছে প্রত্যাবর্তন করা। আর আমরা যেরূপ বলেছি। তাফসীরকারগণ অনুরূপ বলেছেন। হাঁ, তাঁরা ঈলাকারী কিসের দ্বারা প্রত্যাবর্তনকারী হবে, সে প্রশ্নে একাধিক মৃত ব্যক্ত করেছেন। তাঁদের কেউ বলেছেন, সহবাস ব্যতীত সে প্রত্যাবর্তনকারী হবে না। যাঁরা এরূপ মন্তব্য করেছেন, তাঁদের আলোচনাঃ ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত আছে যে, তিনি এ প্রসঙ্গে বলেন, প্রত্যাবর্তন হচ্ছে, সহ্বাস করা। ইবনে আব্বাস রা.) হতে অপর সনদে বর্ণিত আছে যে, তিনি বলেন, প্রত্যাবর্তন করা .হল, সহবাস করা। ইবনে আব্বাস (রা.) হতে অন্য একসূত্রে অনুরূপ বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস (রা.) হতে আরেকটি সূত্রে অনুরূপ বর্ণিত হয়েছে। মাসরধক (র.) হতে বর্ণিত আছে যে, তিনি বলেন, প্রত্যাবর্তন করা হল, সহবাস করা। মাসরূক (র.) হতে অপর সূত্রে অনুরূপ ই বর্ণিত হয়েছে। ইসমাঈল (র.) হতে বর্ণিত আছে, তিনি বলেন যে, আমির প্রত্যাবর্তনকরাকে সহবাস ব্যতীত অন্য কিছু মনে করতেন না। ইসমাঈল আমির হতে অনুরূপ বর্ণনা উদ্ধৃত করেছেন। সাঈদ ইবনে যুবায়র রা.) হতে বর্ণিত আছে, তিনি বলেন, প্রত্যাবর্তনকরা হল, সহবাস করা। সাঈদ ইবনে যুবায়র (রা.) হতে অপর সনদে অনুরূপ বর্ণনা উদ্ধৃত হয়েছে। সাঈদ ইবনে যুবায়র (রা.) হতে বর্ণিত আছে,তিনি বলেন, ফিরে আসা হচ্ছে সহবাস, তার জন্য সহবাস করা ব্যতীত গত্যস্তর নেই! যদিও সে বন্দীশালা কিংবা প্রবাসে থাকুক না কেন। এ বক্তব্যের বক্তা হচ্ছে সাঈদ। | সাঈদ ইবনে যুবায়র (রা.) হতে বর্ণিত আছে, এক অপর সনদে তিনি বলেন, তার জন্য সহবাস ' করা ব্যতীত গত্যন্তর নেই । | মাসরূুক (র.) হতে বর্ণিত আছে, তিনি বলেন, ফিরে আসা হচ্ছে সহবাস করা। শা'বী হতে অপর এক জন বর্ণনা করেন যে, তিনি বলেন, ফিরে আসা হচ্ছে সহবাস করা ।সাঈদ ইবনে মুসাইয়ির হতে বর্ণিত আছে, যে ব্যক্তি স্বীয় স্ত্রীর সাথে ঈলা করেছে, তৎপর তাকে রোগ আক্রান্ত করেছে, তার প্রসঙ্গে তিনি বলেন, সহবাস করা ব্যতীত তার গত্যন্তর নেই। সাঈদ ইবনে যুবায়র (রা.) হতে বর্ণিত আছে যে, যে ব্যক্তি সহবাস করার পূর্বে কিংবা পরে স্ত্রীর সাথে ঈ’লা করে, তৎপর তার সাথে কোন আনুষাঙ্গিকভাবে সংশ্লিষ্ট হয়েছে, তার বন্দী থাকা কিংবা যানবাহন না পাওয়া। তবে সে ক্ষেত্রে যখন চার মাস অতিক্রান্ত হয়ে যাবে, তখন স্ত্রী তার নিজ আত্মার সর্বাধিক হকদার হবে। অর্থাৎ স্বামীর বিবাহ বন্ধন হতে অব্যহতি লাভ করবে। Wwww.almodina.com

— পৃষ্ঠা ২১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।