তাফসীরে তাবারী শরীফ ৪র্থ খণ্ড
/ ৪৭৯
📝 লেখা 📖 পিডিএফ

সূরা বাকারা ২০৩ আর তিনি বলেন, হাঁ, যদি তার সঙ্গে কথ! না বলার কসম করে, আর তাকে স্পর্শ করতে থাকে, তবে আমরা তাকে ঈলা মনে করি না। কসম থেকে ফিরে আসা হলো, সে তার স্ত্রীর সঙ্গে কথা বলবে অথবা তাকে স্পর্শ করবে। সুতরাং যে ব্যক্তি চার মাস অতিবাহিত হওয়ার পূর্বে এরূপ করেছে, তবে সে প্রত্যাবর্তন করেছে। আর যে ব্যক্তি চার মাস অতিবাহিত হওয়ার পর স্ত্রীর ইদ্দত পালনরত অবস্থায় এরূপ করেছে, তবে সে ব্যক্তিও প্রত্যাবর্তন করেছে এবং তার স্ত্রীর অধিকারী হয়েছে। হাঁ, এ ক্ষেত্রে স্ত্রীর ওপর এক তালাক পতিত হয়েছে। যাঁরা বলেছেন যে, ক্রোধ ও ঝগড়া-বিরোধকালীন অবস্থায় কৃত শপথ ঈলারূপে গণ্য হবে, তাঁদের এ বক্তব্যের কারণ, ঈলার মধ্যে যে মেয়াদকাল নির্ধারিত আছে, একে আল্লাহ্‌ তা'আলা স্ত্রীর জন্য পুরুষের নির্যাতন নিপীড়ন ও তার দ্বারা তাকে ক্ষতিগ্রস্ত করা বা কষ্টদান করা হতে অব্যাহতি লাভের উপায় অবলম্বন হিসাবে নির্ধারিত করেছেন। যেহেতু স্ত্রীর জন্য স্বামীর ওপর উত্তম সাহচর্য ও শান্তি পূর্ণ জীবন-যাপনের অধিকার রয়েছে। আর যেক্ষেত্রে পুরুষ স্ত্রীর সাথে দাম্পত্যসুলভ আচরণ করা ত্যাগ করার শপথ দ্বারা তাকে নির্যাতন-নিপীড়ন করা বা কষ্ট দেয়া উদ্দেশ্য না হয়, বরং এর দ্বারা সে তার সন্তুষ্টি কামনা ও প্রয়োজন পূরণ করার উদ্দেশ্য করে, তবে সে তার এ শপথের কারণে ঈলাকারী হবে না। যেহেতু সেখানে এর দ্বারা স্বামীর পক্ষ হতে স্ত্রীর প্রতি কোনরূপ ক্ষতি বা অসুখী জীবন-যাপনের কারণ দেখা দেয় না যে, তার প্রেক্ষিতে ঈলাকৃত মহিলার জন্য নির্ধারিত মেয়াদ- কালকে তার জন্য তা থেকে মুক্তির উপায়রূপে গণ্য করা হবে। আর যাঁরা বলেছেন যে, ক্রোধ ও সন্তুষ্টচিত্ত অবস্থায় কৃত এতদুভয় প্রকার ঈলাই একরূপ, তাঁদের 2 Aas বক্তব্যের কারণ হচ্ছে, আয়াতের ব্যাপকতা । আর তা যে, আল্লাহ্‌ তা'আলা তাঁর বাণী- ১৯ ০3% 6 el sl ০2% 26045 মধ্যে কাউকে বাদ দিয়ে কাউকে নির্দিষ্ট করেননি। বরং তিনি এতে ঈলাকারী ও শপথ উচ্চারণকারীকে সাধারণভাবে উল্লেখ করেছে। সুতরাং যে ব্যক্তি তার স্ত্রীর বেলায় আল্লাহ্‌ তার জন্য অপেক্ষা করার যে মেয়াদ নির্ধারিত করেছেন, তদপেক্ষা অধিক সময় তার নিকটবর্তী না হওয়ার কসম করেছে, যে ব্যক্তি তাঁদের কারো মতে তার স্ত্রীর সাথে ঈলাকারী। আর কারো মতে যদিও তার কসমের মেয়াদকাল সে পরিমাণ সময় হয়, যাকে আল্লাহ্‌ তা'আলা তার জন্য অপেক্ষা করার মেয়াদরূপে স্থির করেছেন, তবেও সে ব্যক্তি ঈলাকারী হবে। আর যাঁরা শা'বী (র.), কাসিম (র.) ও সালিম (র.)-এর বক্তব্যের অনুকূলে মত দিয়েছেন, তাঁদের যুক্তি আল্লাহ্‌ তা'আলা ঈলাকারীর জন্য যে মেয়াদকালকে সীমারূপে নিদিষ্ট করেছেন, তাকে তিনি স্ত্রীর জন্য স্বামীর মন্দ সাহচর্য ও তার দ্বারা তাকে কষ্টদান হতে অব্যাহতি লাভের উপায় করেছেন। আর তার সাথে দাম্পত্যসুূলভ আচরণ না করা ও তার নিকটবর্তী না হওয়ার কসম করা মন্দ সাহচর্য ও কষ্টদান প্রশ্নে তার সাথে কথা না বলা, তাকে লজ্জিত-অপমানিত করা, তাকে ক্ষুব্ধ করার সাথে কসম করা অপেক্ষা কোন অংশেই উত্তম নয়। কারণ, এ সবই তাকে কষ্টদান এবং তার জন্য মন্দ সাহচর্য ৷ Wwww.almodina.com

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।