২০২ তাফসীরে তাবারী শরীফ হযরত ইবরাহীম নাখয়ী (র.) হতে (অপর সনদে) বর্ণিত, তিনি বলেন যে, যে কসম দ্বারা ie SSE Lh হযরত শা'বী (র.) হতেও অনুরূপ বর্ণনা উদ্ধৃত হয়েছে। হযরত ইবরাহীম নাখরী (র.) ও হযরত শা'বী (র.) হতে বর্ণিত যে, তাঁরা বলেছেন, যে কসম সহবাসের অন্তরায় হয়, তাই ঈলারূপে গণ্য হবে। আর অন্য কয়েকজন তাফসীরকার বলেছেন, পুরুষ তার স্ত্রীকে স্পর্শ করা সম্পর্কে যে সকল কসম করবে, তাই তার পক্ষে হতে তার সহিত ঈলা করারূপে গণ্য হবে। চাই সে সহবাস করার ব্যাপারে কসম করুক কিংবা অন্য কিছুর ব্যাপারে কসম করুক। আর চাই সে সন্তৃষ্টচিত্ত অবস্থায় কসম করুক কিংবা ক্রুদ্ধ অবস্থায় কসম করুক। সকল অং স্থায় তা ঈলারূপে গণ্য হবে। যাঁরা এরূপ বলেছেন, তাঁদের আলোচনা ৪ হযরত শা'বী (র.) হতে বর্ণিত, যে সকল কসম স্বামী-স্ত্রীর মধ্যে বাধা হয়ে দাঁড়ায়, তাই ঈলারূপে গণ্য হবে। উদাহরণস্বরূপ যখন সে বশল, আল্লাহ্ কসম ! আমি তোমাকে ক্ষুক্ক করব, আল্লাহ্র কসম আমি তোমাকে লজ্জিত করব, আলাহ্র কসম আমি তোমাকে প্রহার করব। অথবা এ ধরনের অন্য যে কোন প্রকার কসম করল, তবে তা ঈলারূপে গণ্য হবে। ইবনে আবূ যি'ব আল-আমিরী হতে বর্ণিত, তাঁর পরিবারের এক ব্যক্তি তার স্ত্রীকে লক্ষ্য করে বলল, "আমি যদি এক বছরের মধ্যে তোমার সাথে কোন কথা বলি, তবে তুমি তালাক। আর সে কাসিম ও সালিম-এর নিকট এ ব্যাপারে ফতোয়া চাইল। তদৃত্তরে তাঁরা উভয়ে বললেন, তুমি যদি তার সাথে এক বছর অতিবাহিত হওয়ার পূর্বে কথা বল, তবে সে তালাক। আর যদি তার সাথে তুমি কথা না বল, তবে যখন চার মাস এ ভাবে অতিবাহিত হয়ে যাবে, তখন সে তালাক হয়ে যাবে। ইমাম হাশ্মাদ (র.) হতে বর্ণিত, তিনি হযরত ইবরাহীম নাখয়ী (র.)-কে বলেছেন, ঈলা হলো, a PEE LONE COE ET LRG কথা বলবে না, নিজ মাথাকে তার মাথার সাথে একত্র করবে না, অথবা এ মর্মে কসম করবে যে, সে তাকে অবশ্যই ক্ষুব্ধ করবে, অথবা সে তাকে অবশ্যই বঞ্চিত বা হারাম করবে অথবা সে তাকে অবশ্যই লজ্জিত করবে। হযরত ইবরাহীম নাখয়ী (র.) বললেন, হাঁ, তার নামই ঈলা। হযরত শূ'বা হতে বর্ণিত, আমি হাকামকে এমন এক ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করলাম, যে তার স্ত্রীকে বলেছে, আল্লাহ্র কসম! আমি অবশ্যই তোমাকে ক্রুদ্ধ করব। তারপর সে তাকে এমতাবস্থায় চার মাস পর্যন্ত ত্যাগ করল। তদুত্তরে তিনি বললেন, হাঁ, তাই ঈলা। হযরত শুণবা (র.) হতে (অপর সনদে) বর্ণিত, আমি হাকামকে থরশ্ন করলাম। তারপর তিনি সম্পূর্ণ হাদীস অনুরূপভাবে উল্লেখ করেন। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রর.) হতে বর্ণিত, যদি কোন ব্যক্তি তার স্ত্রীর সাথে একদিন বা একমাস কথা না বলার কসম করে, তিনি বলেন, তবে আমি মনে করি যে, তা ঈলারূপে গণ্য হবে। Wwww.almodina.com
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।