তাফসীরে তাবারী শরীফ ৪র্থ খণ্ড
/ ৪৭৯
📝 লেখা 📖 পিডিএফ

১৯৪ তাফসীরে তাবারী শরীফ শপথকারী নিজের ওপর দুনিয়াতে কাফফারা ওযাজিব করে নেয় অথবা আল্লাহ্‌ তা'আলা তাকে আখিরাতে শাস্তি দেয়ার কথা ওয়াদা করেছেন, যদিও দুনিয়াতে শান্তি বা কাফ্‌ফারা মওকুফ করে দেয়া হয়েছে, এগুলো হবে এমন শপথ যেগুলো শপথকারীদের অন্তর অর্জন করেছে এবং তারা ইচ্ছাকৃতভাবে পাপের কাজে পা বাড়িয়েছে। আর এসব ব্যতীত অন্যান্য শপথই হবে অসার। অসার শপথের বিভিন্ন ধরনও পূর্বে বর্ণনা করা হয়েছে। সুতরাং আয়াতাংশের অর্থ হবে “হে মু'মিন বান্দাগণ! তোমরা আল্লাহ্র নামকে তোমাদের শপথের জন্য অজুহাত করবে না এবং সৎকাজ, আত্মসংযয ও মানুষের মধ্যে শান্তি স্থাপন থেকে বিরত থাকার জন্য আল্লাহ্র নামকে একটি দলীল হিসাবে প্রদর্শন করবে না। কেননা, তোমাদের কথাবার্তায় তোমরা যেসব আসার শপথ উল্লেখ কর তা তোমরা পাপের ইচ্ছায় কর না এবং তোমাদের দৃঢ়-প্রত্যয়ও এগুলোর মধ্যে পাওয়া যায় না। তবে তোমরা যদি শপথের ইচ্ছায় শপথ করে থাকা এবং যেসব শপথ পালন করার দৃঢ় প্রত্যয় নিয়ে থাকো, সেগুলোর জন্য দুনিয়াতে কাফ্‌ফারা অপরিহার্য অথবা আখিরাতে শাপ্তি অবধারিত! তারপর আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ৪ 1% ৩ ০, 5২2 ০ ১ “কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য দায়ী করবেন।” এ আয়াতের ব্যাখ্যায় বিশ্লেষণকারিগণ একাধিক মৃত প্রকাশ করেছেন অন্তরের সংকল্লের জন্য যে - আল্লাহ্‌ তা'আলা দায়ী করবেন এতে সকলেই এক্যমতে পৌছেছেন। তারপরও প্রশ্ন থেকে যায় যে, কোন বজুটির জন্য প্রকৃতপক্ষে আল্লাহ তা'আলা দায়ী করবেন ? কেউ কেউ বলেছেন, যদি শপথকারী কোন মিথ্যা বা বাতিল জিনিষ নিয়ে শপথ করে, তখনই তাকে দায়ী করা হবে। এমত পোষণকারিগণের বর্ণনা ৪ ইবরাহীম (র.) থেকে বর্ণিত, "যদি কোন ব্যক্তি কোন বিষয়ে নিজেকে সত্যবাদী বলে মনে করে শপথ করে অথচ প্রকৃতপক্ষে তা মিথ্যা বলে পরে প্রমাণিত হয়, তাহলে তাকে এর জন্য দায়ী করা হবে না। আর যদি নিজেকে মিথ্যাবাদী বলে জেনে শুনেও উপস্থাপিত বিষয়টি সত্য বলে শপথ করে, তাহলে তাকে এ মিথ্যাচার সম্বন্ধে দায়ী করা হবে।” হযরত ইবরাহীম (র.) আলোচ্য আয়াতাংশ (“কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য দায়ী করবেন”) সম্বন্ধে বলেন, যদি কেউ মিথ্যা জেনে শুনেও কোন বিষয়টি সত্য বলে শপথ করে ‘এরূপ শপথের শপথকারীকে দায়ী করা হবে।’ হযরত ইবরাহীম (র.} আলোচ্য আয়াতাংশ ('কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পলের জন্য দায়ী করবেন’) সম্বন্ধে বলেন, “তার অর্থ হলো তুমি শপথ করবে অথচ তূমি মিথ্যাবাদী” হযরত ইবনে আব্বাস রা.) থেকে আলোচ্য আয়াতাংশ !'কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য দায়ী করবেন।’) সম্বন্ধে বলেন, আলোচ্য আয়াতাংশে উল্লিখিত শপথের অর্থ হলো, কোন ব্যক্তি জুলুম অথবা সম্পর্কচ্ছেদ সম্পর্কে মিথ্যা ধৈযের শপথ গহণ করে থাকে, এরূপ শপথে কোন কাফ্ফারা নেই। তবে যখন এ জুলুম প্রত্যাখ্যান করা সম্ভব হয় কিংবা শপথের উল্লিখিত সম্পদ তার প্রাপ্য লোককে ফেরত দেয়া সম্ভব হয়। এ তথ্যটি আল্লাহ্‌ তা'আলা সূরা আল- Wwww.almodina.com

— পৃষ্ঠা ২০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।