তাফসীরে তাবারী শরীফ ৪র্থ খণ্ড
/ ৪৭৯
📝 লেখা 📖 পিডিএফ

নর বাকারা ১৯৩ কিংবা কেউ বলে, আল্লাহ্র শপথ এটা সে করবে, অথবা আল্লাহ্র শপথ এটা সে করবে না, এসব ॥ শপথ, তাড়াতাড়ি কথা বলার কারণে হয়ে থাকে। অনিচ্ছাকৃত ব্যবহার হওয়ায় বাতিল বা গ্রহণযোগ্য [ । অনুরূপভাবে যদি কেউ বলে, ‘সে মুশরিক’ বা ‘সে ইয়াহুদী’, কিংবা ‘সে যীস্টান’ এসব শপথে | যেহেতু কাফির হওয়া, ইয়াহুদী হওয়া কিংবা খ্রীস্টান হওয়া কোনটারই সংকল্প করা হয়নি, ₹ সেহেতু এসব শপথকারী অসার বাক্য প্রয়োগ করেছে; কিংবা দোষণীয় কথা বলেছে বলে ধরে নেয়া ₹হবে। এসব শপথকারী অনিচ্ছাকৃত অসার শপথের আশ্রয় নিয়েছে। কাজেই বলা যায়, যেহেতু তারা : অসার শপথের আশ্রয় নিয়েছে সেহেতু এরূপ শপথে দুনিয়াতে কোন কাফ্ফারা নেই এবং ' আখিরাতেও কোন শান্তির বিধান নেই। কেননা আল্লাহ্‌ তা'আলা আমাদের অবহিত করেছেন যে, “তাদের এ অনিচ্ছাকৃত শপথের জন্য তাদেরকে দায়ী করা হবে না। হাঁ যেটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে তার জন্যে তাদেরকে দায়ী করা হবে। এ আলোচনা থেকে প্রমাণিত হয় যে, রাসূলুল্লাহ্‌ (সা.) “যথার্থই বলেছেন, “যে ব্যক্তি কোন কাজ সম্পাদন করতে শপথ করল এবং পরে সে বুঝতে পারল যে : শপথের বিপরীত করাটাই তার জন্য উত্তম, তাহলে তার জন্যে যা উত্তম তাই করা উচিত। শপথ “ভঙ্গের জন্যে কাফ্ফারাও আদায় করা কর্তব্য। কেননা শপথকারী যে কাজটি সম্পাদন করার জন্য শপথ করেছে তা তার জন্য উত্তম নয়। সুতরাং যে কাজটি তার জন্য উত্তম তা না করার শপথ করেই : নিজের ওপর কাফ্ফারা অপরিহার্য করে নিয়েছে। জারমানা সম্পদ দিয়ে আদায় করতে হবে, অথবা “কায়িক শান্তি গহণ করতে হবে। এ কাফ্ফারা যে এক প্রকার শাস্তি এবং আল্লাহ্‌ তা'আলা তার সীমালংঘনের কারণে যে শাস্তি নির্ধারণ করেছেন তারই অনুরূপ, এতে কোন সন্দেহ নেই। তবে এসব শাস্তিই যে শপথকারীর বা অন্যায়কারীর জন্য অন্যায়ের একটি প্রায়শ্চিত্ত এতে কোন দ্বিমত নেই। আর এটা স্পষ্ট যে, কোন ব্যক্তি শপথ করে তা লংঘন করার ফলে দুনিয়াতে যে কাফ্ফার। নিজের ওপর অপরিহার্য করে নিয়েছে তা যদিও তার পাপের জন্য যথার্থ কাফ্্‌ফারা কিন্তু আল্লাহ্‌ তা'আলা এ কাফ্‌ফারা প্রয়োগের মাধ্যমে তার স্বীয় আরোপিত কাজের জন্য শাস্তির বিধান করেছেন। আর দুনিয়ার এ শাত্তিই তার আখিরাতের শাস্তি থেকে মুক্তির কারণ হযেছে।. তাহলে আমরা একথা -বরলতে-পারি না. যেটাতে. আল্লাহ্‌ তা'আলা শাস্তির বিধান দিয়েছেন তা অসার শপথ। কেননা, অসার শপথে কোনরূপ শাস্তির বিধান নেই। এজন্য “সাঈদ ইবনে জুবায়ির (র.) থেকে যা বর্ণনা করা হয়েছে যে, অসার শপথের অর্থই হলো পাপের কাজ সম্পাদন করার জন্য শপথ করা” এরূপ বর্ণনা শুদ্ধ হতে পারে না। কেননা, যদি তা শুদ্ধ হয় তাহলে পাপ কাজ সম্পাদমের শপথ ভঙ্গ করার জন্য কাফ্‌ফার৷ হতে পারে না। আর সাঈদ (র.) যদি শপথ ভঙ্গকারীর ওপর কাফ্ফারা অপরিহার্য বলে থাকেন, তাহলে তাই হবে প্রকাশ্য দলীল যে, অসার শপথকারীকে তার শপথের জন্য দায়ী করা হবে। অথচ আমরা পূর্বেই বর্ণনা দিয়েছি যে, কোন ব্যক্তি নিজের ওপর শপথের মাধ্যমে কাফ্ফারা ওযাজিব করে নিলেও সে এ লোকদের অন্তর্ভুক্ত নয় যাদেরকে তাদের শপথের জন্য দায়ী করা হবে না। মহান আল্লাহ্‌ই বিধান দিয়েছেন যে, তাকে দায়ী করা হবে না। তাই যে শপথ ভঙ্গ করার জন্য Wwww.almodina.com

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।