১২ তাফসীরে তাবারী শরীফ হযরত যায়দ ইবনে আসলাম রর.) হতে বর্ণিত। তিনি বলেন, হযরত নবী করীম (সা.) বর্ণন৷ করেছেন যে, উরানাহ্ ব্যতীত আরাফাতের সমধ অংশই অবস্থান স্থল এবং মুহাস্সার ব্যতীত মুযদালিফার সমগ্র অংশই সমবেত হবার জন্যে অবস্থান স্থল! হ্যরত আবদুল্লাহ্ ইবনে যুবায়র (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, ওযাদীয়ে মুহাস্সার ব্যতীত সমগ্র মুযদালিফা সমবেত হবার জন্যে অবস্থান স্থল । হযরত উরওয়া ইবনে যুবায়র (র.) হতেও অনুরূপ বর্ণিত হয়েছে। হ্যরত হিশাম ইবনে উরওয়৷ VEC তিনি বলেন, হযরত আবদুল্লাহ্ ইবনে যুবায়র } খুতবায় বলেছেন, উরানাহ্র কেন্দ্রস্থল ব্যতীত আরাফাতের অবস্থান স্থল। আরো জ্ঞাত হও, ওয়াদীয়ে মুহাস্সারের কেন্দস্থল ব্যতীত সমধ মুযদালাফা সমবেত হবার জন্যে অবস্থান স্থল (মাওকেয়া) | এমতাবস্থায় আমি হাজীগণের অবস্থানের জন্যে নির্বাচন করতাম 'মাশআকরুল হারাম’ হিসাবে 'কুযাহ’ নামক স্থান ও তার চর্তুল্পার্বকে, যেখানে আল্লাহ্কে স্বরণ করবে। আলী (রা.} হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) যখন মুযদালিফায় পৌছলেন, তখন তিনি ‘কুযাহ’ নামক স্থানে অবস্থান নিলেন। ফাযল ({রা.) তাঁর পশ্চাৎ অনুসরণ করলেন, তারপর তিনি বললেন এই হলো মাওকেফ বা অবস্থান স্থল এবং সমগ্র মুযুদালিফায় অবস্থান স্থল ৷ আবু রাফি' রা.) হতে বর্ণিত, তিনি মহানবী (সা.) হতে অনুরূপ বর্ণনা করেছেন! eg - হতে বর্ণিত। তিনি বলেন, আবূ বাকর (রা.)-কে "কুযাহ্” নামক স্থানে দন্ডায়মান দেখিছি, তিনি বলতে লাগলেন হে লোক সকল! এখানে পৌছো, হে লোক সকল, এখানে পৌছো (দ’বার), তারপর তারা সকলে সেখানে সমবেত হলে। ইউসুফ ইবলে মাহিক (র.। হতে বর্ণিত । তিনি বলেন, ইবনে ‘উমার {র -এর সাথে হজ্জ করছিলাম। যখন সমবেত হবার স্থানে উপনীত হলেন, সেখানে ফজরের নামায় আদায় করলেন। তারপর আমরা সকলে নাস্তা খেলায়। তারপর কুযাহ্ নামক স্থানে 'উলামাদের (ইমামদের) সাথে দভায়মান হলাম এবং মুযদালিফায় উলামাদের সাথে একত্রে সমবেত হলাম। আমরা যখন মুযদালিফা অতিক্রম করছিলাম, তখন আবদুল্লাহ্ ইবনে যুযায়র (রা.} বললেন, এ সমগ্র এলাকা মন্ধা- পর্যন্ত 'যাশআকরুল হারাম’ } তা হজ্জের নিদর্শনসমূহের অন্যতম। হজ্জের আবশ্যকীয় কর্তব্যাদির মধ্যে এ ভূমিতে অবস্থান অত্যাবশ্যক! তবে মক্কা মুকাররাযার কেন্দস্থল যেখানে বিচারক অবস্থান করেন তা মাশআরুল হারামের অন্তর্ভুক্ত নয়। সমবেত হয়ে অবস্থান স্থল (আরাফাতের পর মক্কা পর্যন্ত) একমাত্র 'মাশআরুল হারাম’ ৷ আবদুর রহমান ইবনে আসওয়াদ (র.)-এর রায় হলে! $ 'মাশআরুল হারাম’ সম্পর্কে সংবাদ দানকারী কাউকে আমি পায়নি। তাই তাঁর ধারণা যে, এর সর্বশেষ সীমানা সম্পর্কে সত্যিকারে সঠিক ‘বাদ বাহক নেই। যাতে তার পরিবেষ্টন (সীমা) পরিবর্ধন বা সংকোচন সম্পর্কে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। একমাত্র স্বল্প সংখ্যক ব্যক্তিবর্গই তা হয়ত অবগত আছেন। তাই স্পষ্টই www.almodina.com
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।