১৯০ তাফসীরে তাবারী শরীফ করেন, “তোমাদের অযথা শপথের জন্য আল্লাহ তা'আলা তোমাদেরকে দায়ী করবেন না। কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্ের জন্য দায়ী করবেন। আল্লাহ্ ক্ষম! পরায়ণ, ধৈর্যশীল!” আল-মুসান্না (র.) সাঈদ ইবনে জুবায়ির (র.) থেকে আলোচ্য আয়াতাংশ (“তোমাদের অযথা শপথের জন্য আল্লাহ্ তা'আলা তোমাদেরকে দায়ী করবেন না”) সম্বন্ধে তিনি বলেন, অযথা শপথ হলো, কোন ব্যক্তি পাপের কাঞ্জ সম্পাদন করার জন্য শপথ করে আল্লাহ্ তা'আলা তাকে তা ভঙ্গের জন্য দায়ী করবেন না, তবে তাকে এ শপথের কাফফারা আদায় করতে হবে। হযরত মাসরূক (র.) থেকে বর্ণিত ।তিনি পাপের কাজ সম্পাদন করার জন্য শপথকারী সম্বন্ধে বলেন, “শয়তানের পদাঙ্ক অনুকরণ করার জন্য কি কাফ্ফারা দিতে হয় ? উক্ত শপথকারীর জন্যে কোন কাফ্ফারা নেই। হযরত ইবনে আধ্বাস (র|.) থেকেও অনুরূপ বর্ণন৷ রয়েছে। হযরত আশ্শাবী (র.) পাপ কাজ সম্পাদনের জন্য শপথকারা সম্বন্ধে বর্ণনা করেন। "পাপের কাফ্ফারা হলো তা থেকে তাওবা করা।” হযরত আশ্শাবী (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, "যে শপথকারী পাপ পরিত্যাগ করবে, তার কোন কাফ্্ফারা দিতে হবে না।* তিনি আয়ে। বলেন, "যদি আমি পাপ কাজ সম্পাদন করার শপথকারীকে কাফফারা আদায় করার আদেশ দেই, তাহলে যেন আমি তাকে পাপ কাজের শপথ পালন করার জন্য আদেশ দিলাম ।” হযরত মাসরূক (র.) থেকে বর্ণিত"! তিনি বলেন, “যে শপথ পালন করা সঙ্গত নয়, তার মধ্যে কোন কাফফারা নেই। এ সম্পর্কে হাদীস বিদ্যমান” হযরত আবদুল্লাহ্ ইবনে আমর ([রা.) থেকে বর্ণিত। তিনি বলেন যে, হযরত রাসূলুল্লাহ্ (সা.) ইরশাদ করেছেন, “যে ব্যক্তি এমন বস্তুর মান্নাত করে, যার মধ্যে তার মালিকানা স্বত্ব নেই, ত! হলে তার মান্নতই শুদ্ধ নয়। যে ব্যক্তি পাপের কাজ স'পাদন করার জন্য শপথ করে তার শপথ পরিশুদ্ধ নয়। যে ব্যক্তি আত্মীয়-স্বজনের সাথে সম্পর্কোচ্ছেদ করার জন্য শপথ করে তার শপথও গওদ্ধ নয়৷” হযরত আয়েশা সিদ্দীকা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন যে, হযরত রাসূলুল্লাহ্ (সা.) ইরশাদ করেছেন, “যে ব্যক্তি সম্পর্কচ্ছেদের জন্য বা আল্লাহ্র নিষিদ্ধ কাজ সম্পাদন করার জন্য শৃপথ করে, তার জন্য উচিত এরূপ শপথ ভঙ্গ করে ফেলা এবং শপথ থেকে প্রত্যাবর্তন করা।* আবার কেউ কেউ বলেন, "অযথা শপথ হলো, শপথকারী অনিচ্ছাকৃতভাবে নিজের কথার সাথে আল্লাহ্র নামে শপথকে জুড়ে দিয়ে নিজের ওপর দায়িতৃ নিয়ে নেয়।” মত পোষণকারিগণের বৰ্ণন! $ হযরত ইবরাহীম (র.) থেকে বর্ণিত, তিনি.অযথা শপথ সম্বন্ধে বলেন, “এর অর্থ, যেমন কোন ব্যক্তি নিজের কথার সাথে আল্লাহ্র নামের শপথকে অনিচ্ছাকৃতভাবে জুড়ে দেয়া। যথা, আল্লাহ্র শপথ ! সে নিশ্চয় খাবে। আল্লাহ্র শপথ সে নিশ্চয় পান করবে।*” এধরনের বহু উদাহরণ বহু দেখতে পাওয়া যায়। কিন্তু এর দ্বার! প্রকৃত কসম বুঝানে৷ হয়নি। তাই তার জন্য কোন কাফ্ফারা নেই । হযরত ইবরাহীম (র.) থেকে অনর্থক শপথ সম্বন্ধে বর্ণিত, এর অর্থ কথার সাথে শপথকে জুড়ে দেয়া। যেমন, সে বলে থাকে, "আল্লাহ্র শপথ তুমি খাবে না।* কিংবা “আল্লাহ্র শপথ তুমি এটা পান করবে না।*? Wwww.almodina.com
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।