he সূরা বাকারা ১৮৯ সাঈদ (র.) থেকে অপর এক সূত্রে অনুরূপ বর্ণনা রয়েছে। সাঈদ ইবনে জুবায়ির (র.) থেকে অন্য একসূত্রে বর্ণিত। তিনি আলোচ্য আয়াতাংশ, "তোমাদের। - অযথা শপথের জন্য আল্লাহ্ তা'আলা তোমাদের দায়ী করবেন না” সম্বন্ধে বলেন, “যদি কোন ব্যক্তি " পাপের কাজ করার জন্য অযথা শপথ করে, তার এ শপথের জন্যে কাফ্ফার! দিতে আল্লাহ্ তা'আলা তাকে দায়ী করবেন না। উত্তম কাজটি সম্পাদন করাই তার জন্যে উচিত হবে।* সাঈদ ইবনে জুবায়ির (র.) থেকে অপর সূত্রে আলোচ্য আয়াতাংশ, "তোমাদের অযথা শপথের জন্য আল্লাহ্ তা'আলা তোমাদের দায়ী করবেন না” সম্বন্ধে বর্ণনা করেন। তিনি বলেন, “যদি কোন ব্যক্তি পাপের কাজ সম্পাদন করার জন্য শপথ করে তা ভগ করলে আল্লাহ্ তা'আলা তাকে দায়ী করবেন না।” খালিদ ইবনে ইলিয়াস (র.) থেকে বর্ণিত । তিনি বলেন, “তাঁর নানী একবার শপথ করলেন যে তাঁর ছেলের কন্যা কিংবা আবূ জাহাশের কন্যার সঙ্গে তিনি কথা বলবেন না। তখন তিনি সাঈদ ইবনুল মুসাইয়িব (র.) আবূ বাকর (র.) ও উরওয়াহ্ ইবনে যুবায়র (র.}-এর নিকট এসে উক্ত মাসয়ালা সম্বন্ধে জিজ্ঞেস করেন। তখন তারা উত্তরে বলেন, "পাপের কাজে কোন শপথ নেই এবং তাতে কোন কাফ্ফারা ও নেই ।” হযরত সাঈদ ইবনে জুবায়ির (র.) থেকে আলোচ্য আয়াতাংশ ("তোমাদের অযথা! শপথের জন্যে আল্লাহ্ তা'আল। তোমাদের দায়ী করবেন ন”) সম্বন্ধে তিনি বলেন, "অযথা শপথ হলো পাপের কাজ সম্পাদন করার জন্যে শপথ করা। সুতরাং যদি কেউ এরূপ শপথ ভঙ্গ করে আল্লাহ্ তা'আলা এর জন্য তাকে দায়ী করবেন ন৷৷ আবু বাশর (র.) সাঈদ ইবনে জুবায়ির (র./-কে জিজ্ঞেস করলেন, "তাহলে শপথকারী এখন কি করবে ?’ তিনি বলেন, “সে তার শপথ ভঙ্গের জন্য কাফফারা আদায় করবে এবং পাপের কাজ পরিত্যাগ করবে৷” হ্যরত সাঈদ ইবনে জুবায়ির (র.) আলোচ্য আয়াতাংশ (“তোমাদের অযথা শপথের জন্য আল্লাহ্ তা'আলা তোমাদের দায়ী করবেন না।*) সম্বন্ধে বলেন, 'অর্থহীন শপথ হলে, কোন ব্যক্তির হারাম কাজ সম্পাদন করার জন্য শপথ কর!। আল্লাহ্ তা'আলা তাকে এ শপথ ভঙ্গের জন্য দায়ী করবেন না।’ হযরত সাঈদ ইবনে জুবায়ির. (র.) থেকে অযথা শপথ সম্বন্ধে বর্ণনা করেন! তিনি বলেন, "অর্থহীন শপথ হলে পাপের কাজ সম্পাদন করার শপ্থ।” তিনি বলেন, “তুমি কি কুরআনের আয়াত তিলাওয়াত করনি?” জেনে রেখো, আল্লাহ্ তা'আলা ইরশাদ করেছেন "তোমাদের অর্থহীন শপথের জন্য আল্লাহ্ তা'আলা তোমাদেরকে দায়ী করবেন না, কিন্তু যে সব শপথ তোমরা ইচ্ছাকৃতভাবে কর সেই সবের জন্য তিনি তোমাদেরকে দায়ী করবেন।” সুতরাং আল্লাহ্ তা'আলা অযথা শপথ ভঙ্গের জন্য তোমাদেরকে দায়ী করবেন না বরং ইচ্ছাকৃত শপথসমূহের ভঙ্গের জন্য তোমাদেরকে দায়ী করবেন। এরপর তিনি আলোচ্য আয়াত তিলাওয়াত Wwww.almodina.com
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।