১৮৮ তাফসীরে তাবারী শরী মাকহুল থেকে অয্থ! শপথ সম্বন্ধে বর্ণিত। তিনি বলেছেন, “যে শপথে আল্লাহ্ তা'আলা কাউকে দায়ী করেন না সেরূপ অর্থহীন শপথ হচ্ছে যেমন কেউ কোন একটি বন্ধু সম্পর্কে শপথ করে এবং সে নিজেকে এ ব্যাপারে সত্যবাদী মনে করে অথচ সে প্রকৃতপক্ষে এরূপ নয়! এতে কোন কাফ্ফার! নেই। এবং আল্লাহ্ তা মাফ করে দিয়েছেন।” ইবরাহীম থেকে আলোচ্য আয়াতাংশ, অর্থ $£ “তোমাদের অযথা শপথের জন্য আল্লাহ্ তোমাদেরকে দায়ী করবেন না” সম্বন্ধে বলেন, “যখন কোন একটি বিষয় সম্পর্কে কেউ শপথ করে এবং এ ব্যাপারে সে নিজেকে সত্যবাদী বলে মনে করে অথচ সে মিথ্যাবাদী। এরূপ শপথের জন্য তাকে দায়ী করা হবে না। কিন্তু যদি সে জেনে ওনে মিথ্যার ওপর শপথ করে তা হলে তাকে এরূপ শপথের জন্য দায়ী করা হবে। আর অন্যরা বলেন, "অযথা শপথ হল যা রাগের বশে আল্লাহ্ তা'আলার নামে শপথ কর! হয়।” যাঁরা এমত পোষণ করেন $ ইবনে আব্বাস (রা. ) থেকে বর্ণিত। তিনি বলেন, “অযথা শপথের অর্থ হচ্ছে, তুমি ক্রোধের সময় যদি কোন বিষয়ে শপথ কর” তাউস (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, “কোন ব্যক্তি ক্রোধের বশবর্তী হয়ে যত শপথই করুক সবই অর্থ হীন শপথ, এতে কোন কাফ্ফার নেই। কেননা আল্লাহ্ তা'আলা বলেছেন, “তোমাদের অযথা শপথের জন্য আল্লাহ্ পাক তোমাদের দায়ী করবেন না৷” উপরোক্ত অভিমতের কারণ হিসাবে নিম্নোক্ত হাদীসটি বর্ণনা করা হয়েছে। ইবনে আব্বাস (র৷.), থেকে বর্ণিত। তিনি বলেন হযরত রাসূলুল্লাহ্ (সা.) ইরশাদ করেছেন, “ক্রোধের বশে কৃত কোন শপথ কার্যকরী নয়।” কেউ কেউ বলেন, “অযথা শপথের অর্থ হচ্ছে , আল্লাহ্ তা'আলার নিষিদ্ধ কাজকে সম্পাদন করা এবং নির্দেশিত কাজকে পরিত্যাগ করার শপথ করা” যাঁরা এমত পোষণ করেন $ সাঈদ ইবনে জুরায়জ (র.) থেকে বর্ণিত । তিনি বলেন, "পাপের কাজ সম্পাদন করার জন্য শপথ করলে তা অযথা শপথ। তা পালন করার দরকার নেই তবে তার জন্যে কাফ্ফারা আদায় করতে হবে।” কেনন! আল্লাহ্ তা'আলা বলেছেন, "তোমাদের অযথা শপথের জন্য আল্লাহ্ পাক তোমাদের দায়ী করবেন না।” সাঈদ ইবনে জুবায়ির (র.) থেকে বর্মিত। তিনি বলেন, “1 অযথা শপথ হচ্ছে, যদি কোন ব্যক্তি পাপের কাজ করার জন্য শপথ করে। আল্লাহ্ তা'আলা তা পালন করার জন্যে আখিরাতে কাউকে দায়ী করেননা।” সাঈদ ইবনে জুবায়ির (র.) থেকে অন্যসূত্রে অনুরূপ বর্ণনা হয়েছে। তবে শুধু এতটুকু অতিরিক্ত বর্ণনা আছে যে, শপথকারীকে কাফ্ফারা আদায় করতে হয়! Www.almodina.com
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।