"সূরা বাকারা ১৮৭ উমার ইবনে বশীর (র.) থেকে বর্ণিত। তিনি বলেন যে, আমির (র.) থেকে তিনি আলেচ্য আয়াতাংশ, অর্থ £ "তোমাদের অযথা শপথ্রে জন্য আল্লাহ্ তা'আলা তোমাদের দায়ী করবেন না।*” সম্বন্ধে বর্ণনা করেন। তিনি বলেছেন, “অযথা শপথ হচ্ছে কোন ব্যক্তি সত্যের ওপর প্রতিষ্ঠিত বলে শপথ করে অথচ প্রকৃতপক্ষে সে সত্যের ওপর প্রতিষ্ঠিত নয়। এরূপ শপথের জন্য কাউকে দায়ী করা হয়না ৷” কাতাদা (র.} থেকে আলোচ্য আয়াতাংশ, অর্থ ৪ "তোমাদের অযথা শপথের জন্য আল্লাহ্ তা'আলা তোমাদের দায়ী করবেন না” সম্বন্ধে বলেছেন, অযথা শপথ হচ্ছে ভুল তথ্যের ওপর শপথ করা। এরূপ শপথের কোন কাফফারা নেই এবং এতে কোন পাপও নেই৷” সুদ্দী (র.) থেকে আলোচ্য আয়াতাংশ, অর্থ £ "তোমাদের অযথা শপথের জন্য আল্লাহ্ তা'আলা তোমাদেরকে দায়ী করবেন ন৷।* সম্পর্কে বলেছেন, অযথা শপথ হচ্ছে কোন ব্যক্তি কোন একটি বিষয় একরূপ মনে করে শপথ ধহণ করে অথচ তা প্রকৃতপক্ষে এরূপ নয়। এ ধরনের শপথের জন্য শপথকারীকে কোন কাফ্ফার! দিতে হয় না।” রবী (র.) থেকে বর্ণিত। তিনি আলোচ্য আযাতাংশ, অর্থঃ “তোমাদের অযথা শপথের জন্য আল্লাহ্ তা'আলা তোমাদের দায়ী করবেন না* সম্বন্ধে বলেন যে, এ আয়াতে উল্লিখিত অযথা শপথের অর্থ হচ্ছে,অনিচ্ছাকৃত ভূল তথ্যের ওপর শপথ করা এবং এর জন্য কোন প্রকার কাফ্ফারা দিতে হয় না। আবূ মালিক (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, "এর অর্থ হচ্ছে কোন ব্যক্তি কোন বিষয় সম্বন্ধে শপথ করে অথচ প্রকৃতপক্ষে ত! অনুরূপ নয়। এটি যথার্থই অযথা শপথ। আবু মালিক (র.) থেকে অনুরূপ বর্ণনা রয়েছে। তবে তিনি আরে! যোগ করে বলেন, “এর অর্থ হচ্ছে কোন ব্যক্তি কোন একটি বিষয় সম্পর্কে সত্য মনে করে শপথ ধ্রহণ করে অথচ পরে .এর বিপরীত প্রমাণিত হয়! al এর জন্য কোন কাফ্ফারা নেই যেহেতু তা অযথা শপথ” ইবনে আবু তালহা (র.) ও ইবনে আবূ জাফর (র.) থেকে বর্ণিত। তাঁরা উভয় বলেন, "যে ব্যক্তি EE NC ENE আর সে ধারণা করছে যে সে তা করেছে। পুনরায় প্রকাশ পেল যে, সে তা করেনি। এটিই অর্থহীন শপথ, এতে কোন প্রকার কাফ্ফার। নেই৷” হাসান (র.) থেকে আলোচ্য আয়াতাংশ, অর্থ ৪ "তোমাদের অযথা শপথের জন্য আল্লাহ্ তোমাদেরকে দায়ী করবে না” সম্বন্ধে বলেন, অযথা শপথ হচ্ছে অনিচ্ছাকৃত ভূল। যেমন কোন ব্যক্তি বলে, “আল্লাহ্র শপথ ! এটি নিশ্চয়ই এরূপ, এ ব্যাপারে সে নিজেকে সত্যবাদী মনে করে অথচ প্রকৃতপক্ষে ব্যাপারটি এরূপ নয়। মামার বলেছেন যে, কাতাদা (র.) ও অনুরূপ বলেছেন। সাঈদ থেকে বর্ণিত তিনি বলেন যে, মাকহুল (র.) অযথা শপথ সম্বন্ধে বলেছেন, “এটি হচ্ছে অনিচ্ছাকৃত, ভ্রান্ত শপথ। এতে কোন কাফ্ফারা নেই। তবে কাফ্ফারা হচ্ছে এরূপ শপথের জন্য যা ইচ্ছাকৃত হয়ে থাকে। Wwww.almodina.com
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।