তাফসীরে তাবারী শরীফ ৪র্থ খণ্ড
/ ৪৭৯
📝 লেখা 📖 পিডিএফ

১৮৬ তাফসীরে তাবারী শরীফ হযরত মুজাহিদ (র.) থেকে আলোচ্য আয়াতাংশ ("তোমাদের অযথা শপথের জন্য আল্লাহ্‌ তা'আলা তোমাদের দায়ী করবেন না।*} সম্বন্ধে বলেন, তার অর্থ; কোন ব্যক্তি একটি বিষয় সত্য বলে তা ধহণ করার শপথ করে। অথচ, সে জানে না যে তা সত্য নয়। যেমন একজন শপথ করে বলে যে, এ ঘরটি অমুক ব্যক্তির, অথচ প্রকৃতপক্ষে তা নয়। অথবা বলে যে, কাপড়ুটি অমুক ব্যক্তির, অথচ প্রকৃতপক্ষে তা নয়। হযরত ইবরাহীম (র.} থেকে বর্ণিত । তিনি আলোচ্য আয়াতাংশ ("তোমাদের অযথা শপথের জন্য আল্লাহ্‌ তা'আলা তোমাদের দায়ী করবেন না”) সম্বন্ধে বলেন, “তার অর্থ, কোন ব্যক্তি কোন একটি বিষয় সম্বন্ধে শপথ করে এবং এতে নিজেকে সত্যবাদী বলে মনে করে।” হযরত ইবরাহীয় (র.) থেকে বর্ণিত। তিনি আলোচ্য আয়াতাংশ (*তোমাদের নিরর্থক শপথের জন্য আল্লাহ্‌ তা'আলা তোমাদেরকে দায়ী করবেন না।”) সম্বন্ধে বলেন, “তার অর্থ, কোন ব্যক্তি কোন একটি বিষয় সম্বন্ধে শপথ করে এবং সে যা শপথ করেছে তা সত্য বলে মনে করে। অথচ প্রকৃতপক্ষে তা এরূপ নয়। সুতরাং তাকে এ ব্যাপারে দায়ী কর! হবে না, কিন্তু তার জন্য কাফ্ফারা আদায় করা পসন্দ করতেন।” হযরত ইবরাহীম (র.) থেকে বর্ণিত । তিনি বলেন, “আলোচ্য আয়াতাংশ ("তোমাদের বেহুদা শপথের জন্য আল্লাহ্‌ তা'আলা তোমাদের দায়ী করবেন না।”) সম্বন্ধে বলেন, “তার অর্থ, কোন ব্যক্তি কোন একটি বিষয় সত্য বলে মনে করে শপথ করে, অথচ তা মিথ্যা। তাই এ ধরনের শপথ যার জন্য শপথকারীকে দায়ী কর৷ হবে না।” হযরত ইবরাহীম (র.) থেকে অনুরূপ বর্ণিত। তবে তিনি এতটুকু যোগ করেন যে, যদি তুমি কোন বিষয় সম্বন্ধে শপথ কর এবং নিজকে সত্যবাদী মনে কর, অথচ তুমি তাতে এরূপ নও। হযরত আবূ মালিক (র.}) থেকে বর্ণিত ৷ তিনি অযথা শপথ সম্বন্ধে বলেন, তার অর্থ, যেমন কোন ব্যক্তি কোন বিষয় শপথ করে এবং এ ব্যাপারে গে নিজকে সত্যবাদী মনে করে। যিয়াদ (র.) থেকে বর্ণিত। তিনি অয্থ৷ শপথ সম্বন্ধে বলেন, “এর অর্থ হচ্ছে, কোন বিষয় শপথ করা এবং সে বিষয়ে নিজেকে সত্যবাদী মনে কর।।” ন্ট হযররত কাতাদা (র.) থেকে বর্ণিত। তিনি আলোচ্য আয়াতাংশ, অর্থ £ "তোমাদের অযথা শপথের জন্য আল্লাহ্‌ তা'আলা তোমাদের দায়ী করবেন না” সম্বন্ধে বলেন,এর অর্থ হচ্ছে, অনিচ্ছাকৃত ভুল তথ্যের ওপর শপথ করা। by হাসান (র.) থেকে বর্ণিত। তিনি অয শপথ সম্পর্কে বলেন, “এর অর্থ হচ্ছে কোন বিষয় শপথ করা এ বিশ্বাসে যে তা এরূপ অথচ প্রকৃতপক্ষে তা অন্যরূপ। এরূপ শপথে কোন কাফ্ফারা নেই।” ইমরান ইবনে হুদাইর (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, "আমি ষুরারা ইবনে আওফা (র.)-কে বলতে শুনেছি, তিনি বলেন, অযথা শপথ হচ্ছে কোন ব্যক্তি কসম করে বলে যে এ বিষয়টি এরূপ অথচ প্রকৃতপক্ষে তা এরূপ নয়।* Wwww.almodina.com

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।