তাফসীরে তাবারী শরীফ ৪র্থ খণ্ড
/ ৪৭৯
📝 লেখা 📖 পিডিএফ

১৮৪ তাফসীরে তাবারী শরীফ ইকরামা (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, এর অর্থ হচ্ছে যেমন বলে থাকে, 'না', আল্লাহ্র শপথ কিংবা ‘হাঁ’ আল্লাহ্র শপথ। শা'বী (র.) ও ইকরামা (র.) থেকে বর্ণিত, তারা উভয়ে এ সম্বন্ধে বলেন, এর অর্থ হচ্ছে, যেমন কেউ বলে থাকে, 'না’, আল্লাহ্র শপথ কিংবা 'হাঁ' আল্লাহ্র শপথ! আয়েশা সিদ্দীকা (রা.} থেকে বর্ণনা করেন। তিনি বলেন, এর অর্থ হচ্ছে যেমন কেউ বলে থাকে 'হঁ”, আল্লাহ্র শপথ কিংবা 'ন!”, আল্লাহ্র শপথ। আয়েশা রা.) থেকে অর্থহীন শপথ সম্বন্ধে বর্ণনা করেন! তিনি বলেন, এর অর্থ হচ্ছে যেমন কেউ বলে থাকে, 'না, আল্লাহ্র শপথ 'হাঁ, আল্লাহ্র শপথ ৷” আতা (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত আয়েশা সিদ্দাকা রা.) বলেছেন, "এর অর্থ হচ্ছে যেমন তোমাদের মধ্যে কেউ বলে থাকে,না, আল্লাহ্র শপথ কিংবা হাঁ আল্লাহ্র শপথ। শা‘বী (র.) অর্থহীন শপথ সম্বন্ধে বর্ণনা করেন। তিনি বলেন, “এটার অর্থ হচ্ছে যেমন কোন ব্যক্তি বলে থাকে, 'না’, আল্লাহ্র শপথ, 'হঁ?, আল্লাহ্র শপথ এরূপ আল্লাহ্র তা'আলার নামকে অনিচ্ছাকৃতভাবে কথার সাথে জুড়ে দেয়া। আতা ইবনে আবু রাবাহ্‌ (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, “আমি আয়েশা সিদ্দীকা (রা.) থেকে “অর্থহীন শপথ সম্বন্ধে বলতে শুনেছি। তিনি বলেছেন, এর দৃষ্টান্ত হচ্ছে যেমন কোন ব্যক্তি বলে থাকে, 'না’, আল্লাহ্র শপথ, কিংবা ‘হাঁ’, আল্লাহ্র শপথ, যে কথা তার অন্তরে থাকে না। হযরত আয়েশা সিদ্দীকা (রা.) থেকে অনুরূপ একটি বর্ণনা রয়েছে। মুজাহিদ (র.) এ সম্পর্কে তিনি বলেন, “এটার অর্থ হচ্ছে, যেমন দু’ ব্যক্তি বেচাকেনা করার সময় একজন বলে, 'আল্লাহ্র শপথ আমি এদের এটা বিক্রি করব না এবং অন্য জনও বলে, আল্লাহ্র শপথ আমি এদের এটা যদি করবো না। এটাকেই অহেতুক শপথ বলা হয়, এতে কাউকে ও কোন কূপ দায়ী করা হয় না।” আবার কেউ কেউ বলেন, অথবা শপথের অর্থ হচ্ছে এমন ধরনের শপথ যেটাকে সত্য মনে করেই শপথ করা হয়! কিন্তু পরে এ শপথকারীর নিকট বিষয়টি অন্যক্পপ মনে হয়। ৰ যাঁরা এমত পোষণ করে তাঁদের কথা ৪ হযরত আবু হুরায়রা {(রা.) থেকে বর্ণিত। তিনি বলতেন, বেহুদ। শপথ হলো, এমন শপথ, যার সম্বন্ধে কোন ব্যক্তি সত্য মনে করে শপথ করে, কিন্তু পরে মিথ্যা বলে প্রমাণিত হয়। হযরত আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি আলোচ্য আয়াতাংশ ("তোমাদের বৃথা শপথের জন্য মহান আল্লাহ্‌ তোমাদের দায়ী করবেন না*) এ সম্বন্ধে বলেন, বৃথা শপথের অর্থ, “কোন ব্যক্তি কোন বিষয়কে সত্য মনে করে, তার সত্যতা সম্পর্কে শপথ করে, কিন্তু পরে দেখা যায় যে, তা সত্য নয়।” হযরত ইবনে আব্বাস (রা.) থেকে অন্যসূত্রে বর্ণিত, .তিনি' আলোচ্য আয়াতাংশ ("তোমাদের অযথা শপথের জন্য আল্লাহ্‌ তোমাদেরকে দায়ী করবেন না”) সম্বন্ধে বলেন, “তার অর্থ, কোন ব্যক্তি Wwww.almodina.com

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।