তাফসীরে তাবারী শরীফ ৪র্থ খণ্ড
/ ৪৭৯
📝 লেখা 📖 পিডিএফ

সুরা বাকারা ১১ ইবরাহীম (র.) হতে বর্ণিত। তিনি বলেন, ইবনে উমার (রা.) হাজীদেরকে কুযাহ্‌ (আরাফাত সংলগ্ন স্থান) নামক স্থানে সমবেত হয়েছে দেখলেন! তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন-কেন তারা এখানে. জড়ো হয়েছে। এ সমগ্র এলাকাটিই 'মাশআরুল হারাম’ । "মুজাহিদ (র.) হতে বর্ণিত। তিনি বলেন, ‘মাশআকরুল হারাম’ হলো সমধ মুযদালিফা এলাকা। মুজাহিদ (র.) হতে অনুরূপ বর্ণিত হয়েছে! কাতাদা (র.) হতে বর্ণিত যে, আল্লাহ্‌ তা'আলার বাণী- 3০ 4 830 U2 be hall 0 £2] ১৯১০]৷ অৰ্থঃ যখন তোমরা আরাফাত থেকে প্রত্যাবর্তন কর, তখন 'মাশআরুল হারামের’ নিকট তোমরা আল্লাহ্‌ তা'আলাকে শ্বরণ করবে এবং এ স্বরণ সকলের উপস্থিতিতে রাতে ' উদযাপিত হয়। কাতাদা (র.) বলেন। ইবনে আব্বাস (রা.) বলেছেন যে, দু’ পাহাড়ের মধ্যবর্তী স্থান ‘তুলে! ‘মাশআকরুল হারাম’ । সুদ্দী (র.) হতে বর্ণিত, তিনি বলেন। 'মাশআরুল হারাম’ হলো মুযদালিফায় অবস্থিত পাহাড়গুলোর মধ্যবর্তী জায়গা, সে জায়গাকে ‘কারন কুযাহ্‌’ বলা হয়। রবী’ (র.) হতে বর্ণিত যে- ॥[,5j/ ১১০]৷ ১ {॥ 1,36 অর্থঃ তখন 'মাশআরুল হারামের UE CENCE 1) তাহলে! মুযদালিফা, যা বহুবচনের অর্থে ব্যবহত। অনুরূপ বর্ণনা আবদুর রহমান ইবনে আসওয়াদ হতে বর্ণিত হয়েছে। আবদুর রহমান ইবনে আসওয়াদ রা.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি কাউকে পায়নি যিনি আমাকে ‘মাশ’আকরুল হারাম’ সম্পর্কে সংবাদ দিতে পারেন। সুদ্দী (র.) হতে বর্ণিত, তিনি বলেন, সাঈদ ইবনে যুবায়র (রা.)-কে বলতে শুনেছি-'মাশআরুল হারাম’ হলে! মুযদালিফায় অবস্থিত পাহাড়দ্বয়ের মধ্যবর্তী স্থান। সাঈদ ইবনে যুবায়র রা.) হতে বর্ণিত, তিনি বলেন, ইবনে উমার (রা.)-কে “মাশআরুল হারাম’ সম্পর্কে জিজ্ঞেস করলাম, তিনি বললেন-তা আমার জানা নেই। এরপর ইবনে' আব্বাস (রা.)- কে একই বিষয়ে প্রশ্ণ করলাম, তিনি বললেন, তাহলো দু’ পাহাড়ের মধ্যবর্তী স্থান | হযরত ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত । তিনি বলেন, 'মাশআর হলো মুযদালিফার পাহাড়গুলো ও তৎপাৰ্শববর্তী এলাকা বা চত্লপাৰ্শ্ব ৷ হযরত সুওয়াইর (র.) হতে বর্ণিত। তিনি বলেন, হযরত মুজাহিদ (র.)-এর সাথে পাহাড়ে দাঁড়ালাম! তিনি বললেন, তা 'মাশআকরুল হারাম’ । হযরত ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, এই পাহাড় ও এর চত্লার্শ হলো ‘যাশআরুল হারাম’ । মাশআরের পরিসীমা পূর্বেই বর্ণনা করেছি। তাহলো মিনা সংলগ্ন মুহাস্সার উপত্যকা থেকে মুযদালিফার (মাশআর) সীমানা শুরু । WWw.almodina.com

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।