তাফসীরে তাবারী শরীফ ৪র্থ খণ্ড
/ ৪৭৯
📝 লেখা 📖 পিডিএফ

১৭৮ তাফসীরে তাবারী শরীফ অজুহাত হিসাবে দাঁড় করবে না”)। সন্বন্ধে বলেন, মানুষ শপথ করে বলতে যে, অমুক কল্যাণকর কাজ ও আত্মসংযম হতে বিরত থাকবে৷ কাজেই আল্লাহ্‌ তা'আলা এরূপ করতে নিষেধ করেন এবং এ আয়াত নাযিল করেন। হযরত ইবরাহীম (র.) থেকে বর্ণিত,তিনি এ আয়াতাংশ $i dL, [£5 ("তোমরা তোমাদের শপথে আল্লাহ্র নামকে অজুহাত করবে না”) সম্বন্ধে বলেন, “কোন ব্যক্তি শপথ করত যে, সে তার আত্মীয়-স্বজনের সাথে সদ্্যবহার করবে না, তাদের সাথে সম্পর্ক রাখবে না এবং দু’জনের মধ্যে শান্তি স্থাপন করবে না, আল্লাহ্‌ তা'আলা বলেন, সে যেন এসব কল্যাণকর কাজ সম্পাদন করে এবং তার শপথ ভঙ্গের জন্য কাফ্‌ফারা আদায় করে।” ইব্রাহীম আন-নাখয়ী (র.) থেকে বর্ণিত, তিনি আলোচ্য আয়াত সম্বন্ধে বলেন, “এর অর্থ হচ্ছে আত্মসংযম করবে না বলে শপথ করবে না, কল্যাণকর কাজ সম্পাদন করবে না বলে শপথ করবে না, মানুষের মধ্যে শান্তি স্থাপন করবে না বলে শপথ করবে না এবং হত্য। ও সংস্পর্শ ত্যাগ করবে বলে শপথ করবে না। হযরত ইব্রাহীম (র.) থেকে সাঈদ ইবনে জুবায়ির ও মুগীরা বর্ণনা করে বলেন,আলোচ্য আয়াত সম্বন্ধে বলেন, "এর অর্থ, সেই ব্যক্তি যে শপথ করত যে, সে কল্যাণকর কাজ সম্পাদন করবে না, পরহিযগারী ইখতিয়ার করবে না এবং মানুষের মধ্যে শান্তি স্থাপন করবে ন৷। তাই এ আয়াতে আদেশ দেয়! হয়েছে, সে যেন মহান অআল্লাহ্‌কে ভয় করে, মানুষের মধ্যে শাত্তি স্থাপন করে এবং শপথ ভঙ্গের জন্য কাফ্ফার৷ আদায় করে ৷ হযরত মুজাহিদ (র.) থেকে বর্ণিত, তিনি আলোচ্য আয়াতাংশ, (“তোমরা তোমাদের শরপথে আল্লাহ্‌ নামকে অজুহাত হিসাবে দাঁড় করবেনা”) সম্বন্ধে বলেন, “এর অর্থ আত্মীয়তার হক আদায় করা, তাদেরকে কল্যাণকর কাজ সম্পাদন করা ও মানুষের মধ্যে শাপ্তি স্থাপন করার জন্য আদেশ দেয়া হয়েছে। যদি কোন শপথকারী এসব ন! করার হলফ করে, তবুও তার সে কাজ করা উচিত, আর তাহলে তা তার সম্পাদন করা শপথ ভঙ্গ করা উচিত। hs হযরত রবী (র.) থেকে বর্ণিত, তিনি আলোচ্য আয়াতে, ("তোমরা সৎকাজ, আত্মসংযম ও মানুষের মধ্যে শাস্তি স্থাপন হতে বিরত থাকবে-এরূপ শপথের জন্য আল্লাহ্র নামকে তোমরা অজুহাত হিসাবে দাড় করবে না।”) সম্বন্ধে বলেন,“এ আয়াতাংশটি এমন ব্যক্তির ক্ষেত্রে নাযিল হয়েছে যে, শপথ করে বলে, সে কল্যাণ কর কাজ সম্পাদন করবে না, আত্মীয়-স্বজনের হক আদায় করবে না এবং মানুষের মধ্যে শান্তি স্থাপন করবে না। তখন আল্লাহ্‌ তা'আলা তাকে আদেশ দিলেন যে, শপথ ত্যাগ করতে হবে, আত্মীয়-স্বজনের হক আদায় করতে হবে, সৎকাজের আদেশ দিতে হবে এবং মানুষের মধ্যে শাত্তি স্থাপন করতে হবে।” উন্মুল মু’মিনীন হযরত আয়েশা সিদ্দীকা (রা.) থেকে বর্ণিত, তিনি আলোচ্য আয়াত, (“তোমরা তোমাদের শপথে আল্লাহ্‌ তা'আলার নামকে ঢাল হিসাবে ব্যবহার করে! না। এভাবে যে তোমরা Www.almodina.com

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।