তাফসীরে তাবারী শরীফ ৪র্থ খণ্ড
/ ৪৭৯
📝 লেখা 📖 পিডিএফ

১৭৬ তাফসীরে তাবারী শরীফ nL Lae 0 55 9 5 "তোমাদের শপথের জন্য আল্লাহ্‌র নামকে তোমরা ঢাল হিসাবে ব্যবহার করবে না” এর ব্যাখ্যা সম্বন্ধে বিশ্লেষণকারীরা মত বিরোধ করেছেন৷ কেউ কেউ বলেছেন, এর অর্থ মহান আল্লাহ্র নামকে তোমাদের শপথের জন্য কারণ হিসাবে গণ্য করবে না। তাহলে এরূপ যে, যদি তোমাদের কাউকে সৎকাজ, আত্মসংযম এবং মানুষের মধ্যে শান্তি স্থাপন করতে বলা হয়, তখন সে বলে যে, আমি এগুলো না করার জন্য মহান আল্লাহ্র শপথ করেছি অথবা বলে যে, আমি মহান আল্লাহ্র শপথ করেছি, তাই আমি এগুলো করব না। এভাবে সে সৎকাজ ও মানুষের মধ্যে শানিন্ত স্থাপন না করার জন্য আল্লাহ্র নামে অজুহাত দেখায়। এরূপ মত পোষণকারীদের দলীল নিম্নরূপ $ | তাউস (র.) থেকে বর্ণিত, তিনি অত্র আয়াতাংশ 4১০ 3১০ 4 ৬259 3 ("তোমাদের শপথের জন্যে আল্লাহর নামকে তোমরা অজুহাত করবে না।*] সম্বন্ধে বলেন, অসঙ্গত কাজের জন্য কোন ব্যক্তি শপথ করত। এরপর আল্লাহ্র নামকে অজুহাত হিসাবে ব্যবহার করত । আল্লাহ্‌ তা'আলা বলেন, "অসঙ্গত কাজের শপথ পালন করার চেয়ে সৎকাজ ও আত্মসংযম করা তার জন্য উত্তম। যদি কেউ তোমাদের মধ্যে এরূপ অসঙ্গত কাজের শপথ করে তাহলে শপথ ভঙ্গের জন্য কাফ্‌ফারা আদায় করতঃ তার জন্য শ্রেয়ঃ হলো কল্যাণ কর কার্য সম্পাদন করা৷” তাউস (র.) থেকে অনুরূপ বর্ণনা রয়েছে তবে তিনি এরূপ বলেছেন যে, ‘যদি তুমি এরূপ শপথ কর, শপথ ভঙ্গের জন্য কাফফারা আদায় করবে এবং নিজের জন্য যা কল্যাণকর তা করবে!’ ইবনে আব্বাস রা.) থেকে বর্ণিত, তিনি আলোচ্য আয়াত সম্বন্ধে বলেন, উল্লিখিত আয়াতের বিষয়বস্তুর উদাহরণ হল এরূপ যে, কোন ব্যক্তি তার আত্মীয়-স্বজনের সাথে কথা না বলার, তাদের প্রতি সাদ্কা ন! করার এবং রাগান্বিত দু'পক্ষের মধ্যে শান্তি স্থাপন না করার শপথ করত এবং বলত, আমি এ মৰ্মে শপথ করেছি, আল্লাহ্‌ বলেন যে, তার এরূপ তার এরূপ শপথ ভঙ্গের কাফ্ফরা আদায় করতে হবে এবং বলেন, যে, তোমাদের শপথের জন্য আল্লাহর নামকে তোমরা অজুহাত হিসাবে ব্যবহার করবে না! কাতাদা (র.) থেকে বর্ণিত, তিনি আলোচ্য আয়াত সম্বন্ধে বলেন, "এর অর্থ হচ্ছে তৌমরী” আল্লাহ্‌র নামকে তোমাদের শপথ অজুহাত হিসাবে ব্যবহার করবে না এরূপ বলে যে, সে আত্মীয়- স্বজনের সাথে সুসম্পর্ক রাখবে না, সঙ্গত কাজ করতে চেষ্টা করবে না, স্বীয় সম্পদ থেকে আল্লাহ্র পথে সাদকা করবে না ইত্যাদি! এরূপ বদ-অভ্যাস ছেড়ে দাও! আল্লাহ্‌ তা'আলা তোমাদের মধ্যে বরকত দান করুন। শয়তানী কাজ থেকে বিরত রাখার জন্য এ কুরআনে মজীদের আবির্ভাব, তোমরা শয়তানের অনুকরণ করবে ন; তোমাদের মানত ও শপথের ব্যাপারে শয়তানকে কোন প্রকার দখল দেবে না। সাঈদ ইবনে জুবায়ির (র.) থেকে বর্ণিত, তিনি অত্র আয়াতাংশ সম্বন্ধে বলেন, "এর অর্থ হচ্ছে কোন ব্যক্তি শপথ করত যে সে মানুষের মধ্যে শান্তি স্থাপন করবে না কিংবা সে সাদকা আদায় করবে না। যখন তাকে জিজ্ঞেস করা হয় যে, তোমরা এরূপ করার কারণ কি ? তখন সে বলে , “আমি আল্লাহ্র নামে শপথ করেছি।” Wwww.almodina.com

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।