তাফসীরে তাবারী শরীফ ৪র্থ খণ্ড
/ ৪৭৯
📝 লেখা 📖 পিডিএফ

১৭০ তাফসীরে তাবারী শরীফ যে, আমি হযরত রাসূলুল্লাহ্‌ (সা.)-কে জিজ্ঞেস করব। উন্মে সালমা (রা.} বলেন, a GL a উন্মে সালমা (রা.) এ ঘটনাটি হযরত রাসূলুল্লাহ্‌ (সা PL NE CE যখন রাসূলুল্লাহ্‌ (সা.)-এর দরবারে আসে তখন রাসুলুল্লাহ্‌ (সা.) অত্র আয়াতাটি তিলাওয়াত করেন। অর্থঃ “তোমাদের bE) তোমাদের শস্যক্ষেত। অতএব তোমরা তোমাদের শস্যক্ষেতে যেভাবে ইচ্ছা গমন করতে পার। একটি মাত্র জায়গা, একটি মাত্র জায়গা। উম্মুল মু’মিনীন উম্মে সালমা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন ; মুহাজিরগণ মদীনায়" এসে আনসারদের মাঝে বিয়ে করেন। তারা স্ত্রীকে পিছন দিক দিয়ে ভোগ করত, কিন্তু আনসারগণ তা করত না! একজন মহিলা তাঁর স্বামীকে বলেন, "আমি ত (সা.)-এর দরবারে গমন করব ও এব্যাপারে জিজ্ঞেস করব। এরপর সে মহিলাটি রাসূলুল্লাহ্‌ (সা.)-এর দরবারে আসল কিন্তু হুযুরের কাছে বলতে লজ্জাবোধ করতে লাগল। ডউন্মে সালমা রা.) বলেন, “আমি রাসূলুল্লাহ্‌ (সা.)-কে জিজ্ঞেস করলাম। রাসূলুল্লাহ্‌ (সা.) তাকে ডাকলেন এবং এ আয়াত তিলাওয়াত করলেন। অর্থ ৪ “তোমাদের স্ত্রী তোমাদের শস্যক্ষেত। অতএব তোমরা তোমাদের শস্যক্ষেতে যেভাবে ইচ্ছা! গমন করতে পার। তা একটাই জায়গা, তা একটাই জায়গা।” উন্মুল মু'মিনীন উন্মে সালমা রা.) অপর সূত্র থেকে অনুরূপ বর্ণনা রয়েছে। উন্মুল মু’মিনীন উন্মে সালমা (রা.) থেকে বর্ণিত, তিনি আলোচ্য আয়াত, অর্থঃ ‘তোমাদের স্ত্রী তোমাদের শস্যক্ষেত অতএব তোমরা তোমাদের শস্যক্ষেতে যেভাবে ইচ্ছা গমন করতে পার।” সম্বন্ধে বলেন যে রাসূলুল্লাহ্‌ (সা.) বলেছেন, "একই জায়গা, একই জায়গা ৷’ আবদুর রহমান ইবনে সাবিত রা.) বর্ণিত, তিনি বলেন, "আমি উন্মুল মু'মিনীন হাফসা (রা.)- কে বললাম, আমি একটি ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করার ইচ্ছা পোষণ করছি। কিন্তু আমি এ ব্যাপারে আপনাকে প্রশ্ব করতে লজ্জাবোধ করছি।” তিনি বললেন, “তুমি আমার সন্তানতুল্য, কাজেই তুমি যে ব্যাপারে ইচ্ছা কর আমাকে প্রশ্ব করতে পার।* তিনি বললেন, “আমি আপনাকে স্ত্রীদের পিছন দিক থেকে গমন করার বৈধতা নিয়ে জিজ্ঞেস করছি।* উন্মে সালমা (রা.}) উক্ত সাহাবীকে এব্যাপারে একটি হাদীসের দিকে ই্খগিত করেন তিনি বলেন, * Ue HO গমন করত না কিন্তু মুহাজিরগণ তা করত। তারপর একজন মুহাজির একজন আনসারী মহিলাকে বিয়ে করে। হযরত ইবনে মুনকাদির (র.) থেকে বর্ণিত, তিনি বলেন, "আমি জাবির ইবনে আবদুল্লাহ্‌ (রা.)- কে বলতে শুনেছি। তিনি বলেন, “ইয়াহদীরা বলত যে যদি কোন ব্যক্তি বসে স্রী সংগম করে, তাতে এক চোখ টেরাবিশিষ্ট সন্তান জন্ম নেয়।” এদের এরূপ উক্তির অসারতা প্রমাণার্থে এ আয়াত নাযিল হয়, (“তোমাদের স্ত্রী তোমাদের শস্যক্ষেত। কাজেই তোমরা তোমাদের শস্যক্ষেতে যেভাবে ইচ্ছা গমন করতে পার।”) Wwww.almodina.com

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।