১৬৮ তাফসীরে তাবারী শরীফ বর্ণনা করেন। তিনি বলেন যে, তিনি এ ব্যাপারে ইবনে উমার (রা.)-কে প্রশ্ব করেছেন এবং বলেছেন, হে আবূ আবদুর রহমান (র.) আমরা দাসী খরিদ করে থাকি এবং তাদের পিছন দিক থেকে গমন করে থাকি। আবদুল্লাহ্ ইবনে উমার {রা.) বলেন, "ছিঃ ছিঃ কোন মু’মিন বা মুসলিম কি এরূপ করেনঃ মালিক (র.) বলেন, “আমি রাবীয়!৷ (র.)-এর বিরুদ্ধে অভিযোগ করছি যে, তিনি আমাকে আবু হুবাব ( (র.)-এর মাধ্যযে ইবনে উমার (রা.| a )-এর ন্যায় সংবাদ দিয়েছেন। মূসা ইবনে আইয়ূব আল গাফিকী i “আমি আবু মাজিদ আয-যিয়াদী (র.)-কে বলেছি যে নাফি (র.) ইবনে উমার (রা.) থেকে স্ত্রীলোকের পিছন দিক থেকে SE REA NN SEE (র.) মিথ্যা বলেছেন। কেননা আমি ইবনে "উমার (রা.)-এর সংস্পর্শে ছিলাম এবং নাফি (র.) ছিলেন ক্রীতদাস। তখন আমি তাঁকে বলতে শুনেছি যে, তিনি বলেছেন, "এত এত দিন থেকে আমি আমার স্ত্রীর স্ত্রী-অংগ দেখিনি।” নাফি (র.)-এর মাধ্যমে ইবনে উমার রা.) থেকে আলোচ্য আয়াত অর্থ ৪ “অতএব তোমরা তোমাদের শস্যক্ষেতে যেভাবে ইচ্ছা গমন করতে পারবে।* সম্বন্ধে বর্ণনা করেন। তিনি বলেন, "এর অর্থ হচ্ছে ” পিছন দিক থেকে। হযরত কাতাদা (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, “আবুদ্-দারদা (রা.)-কে স্ত্রীলোকের পিছন দ্বার দিয়ে গমন সম্পর্কে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন, ‘এটা শুধু কাফির করতে পারে। ইবনে উমার ({রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি তার ক্রীতদাসীর পিছন দিক দিয়ে গমন করে এবং এতে মনে কিছু সন্দেহ পোষণ করে। তখন আল্লাহ্ তা'আলা এ আয়াত নাযিল করেন, অর্থ ৪ “তোমাদের স্ত্রী তোমাদের শস্যক্ষেত। অতএব তোমরা তোমাদের শস্যক্ষেতে যেভাবে ইচ্ছা গমন করতে পার।” আতা ইবনে ইয়াসার রর.) থেকে বর্ণিত। তিনি বলেন, “রাসূলুল্লাহ্ (সা.)-এর যুগে এক ব্যক্তি তার স্ত্রীর পিছন দিক দিয়ে গমন করে। তখন জনগণ তা খারাপ মনে করল এবং বলতে লাগল যে সে তার ক্রীতদাসীর পিছন দিক দিয়ে গমন করেছে। তখন আল্লাহ্ তা'আলা নাযিল করেন, অর্থ ৪ “তোমাদের স্ত্রী তোমাদের শস্যক্ষেত। অতএব তোমরা তোমাদের শস্যক্ষেতে যেভাবে ইচ্ছা গমন করতে পার।” আবার কেউ কেউ বলেন, “যেভাবে তোমরা ইচ্ছা কর” .এর' অর্থ হচ্ছে ' ARR তা বর্জন কর, আর যদি তোমরা ইচ্ছা কর তা বর্জন না কর।” যাঁরা এ মত পোষণ করেন ৪ সাঈদ ইবনে মুসাইয়িব (র.) থেকে বর্ণিত তিনি আলোচ্য আয়াতাংশ, অর্থ ৪ "অতএব তোমরা তোমাদের শস্যক্ষেতে যেভাবে ইচ্ছা গমন করতে পার,” সম্বন্ধে বলেন, "এর অর্থ হচ্ছে যদি তোমরা ইচ্ছা কর তা বর্জন কর, আর যদি তোমরা ইচ্ছা কর তা বর্জন না কর।” ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত। তিনি এ আয়াতাংশের অর্থ সম্বন্ধে বলেন, “যদি ইচ্ছা কর তা বর্জন কর। আর যদি ইচ্ছা কর তা বর্জন না কর।” www .almodina.com
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।